News Bangladesh

বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:০৮, ৬ এপ্রিল ২০২৬

রণবীর সিংয়ের জম্বি থ্রিলার ‘প্রলয়’, নায়িকা কল্যাণী প্রিয়দর্শন

রণবীর সিংয়ের জম্বি থ্রিলার ‘প্রলয়’, নায়িকা কল্যাণী প্রিয়দর্শন

ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা রণবীর সিংয়ের ক্যারিয়ারে এখন সফলতার ধারা অব্যাহত। ‘ধুরন্ধর’ ও ‘ধুরন্ধর ২’ সিনেমার সাফল্যের পর এবার নতুন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন তিনি।

জানা গেছে, চলতি বছরের মাঝামাঝি সময়ে ‘প্রলয়’ শিরোনামের একটি সিনেমার শুটিং শুরু করবেন রণবীর সিং। এতে তার বিপরীতে অভিনয় করবেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ‘লোকাহ’খ্যাত কল্যাণী প্রিয়দর্শন।

ছবিটি পরিচালনা করবেন জয় মেহতা। এর আগে তিনি তাঁর বাবা হানসাল মেহতার সঙ্গে ‘স্ক্যাম ১৯৯২: দ্য হর্ষদ মেহতা স্টোরি’ সহ-পরিচালনা করেছিলেন। ‘প্রলয়’ নির্মিত হবে হানসাল মেহতার প্রযোজনা প্রতিষ্ঠান ট্রু স্টোরি ফিল্মসের ব্যানারে। সহ-প্রযোজক হিসেবে থাকছে রণবীর সিংয়ের প্রতিষ্ঠান মা কসম ফিল্মস।

ভিন্নধর্মী এই সিনেমার গল্প আবর্তিত হবে এক প্রলয়-পরবর্তী পৃথিবীকে ঘিরে, যেখানে জম্বির দাপটে মানবসভ্যতা প্রায় ধ্বংসের মুখে। প্রায় ৩০০ কোটি রুপি বাজেটে নির্মিত হতে যাওয়া এই ছবির চিত্রনাট্য লিখেছেন জয় মেহতা ও বিশাল কাপুর।

আরও পড়ুন: জামিন পেলেন সংগীতশিল্পী নোবেল

নির্মাতারা জানিয়েছেন, ‘প্রলয়’ কোনো অনুপ্রাণিত বা রূপান্তর নয়; এটি সম্পূর্ণ মৌলিক গল্পের ওপর ভিত্তি করে নির্মিত হচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়