News Bangladesh

বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৪৯, ৪ এপ্রিল ২০২৬

লাক্স সুপারস্টার মুকুট জিতলেন বিদুষী বর্ণিতা

লাক্স সুপারস্টার মুকুট জিতলেন বিদুষী বর্ণিতা

ছবি: সংগৃহীত

দেশের জনপ্রিয় রিয়েলিটি শো ‘লাক্স সুপারস্টার’-এর এবারের আসরের পর্দা নামলো। সেরা সুন্দরী হিসেবে বিজয়ী হয়েছেন রাজশাহীর মেয়ে বিদুষী বর্ণিতা।

শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জমকালো গ্র্যান্ড ফিনালে তার নাম ঘোষণা করা হয়।

বর্ণিতার হাতে বিজয়ীর ট্রফি তুলে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, ইউনিলিভার বাংলাদেশের সিইও ও ব্যবস্থাপনা পরিচালক রুহুল কুদ্দুস খান এবং লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৭ খ্যাত অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। মুকুটের পাশাপাশি তিনি পান সোয়ারোভস্কি ক্রিস্টাল দিয়ে তৈরি বিশেষ ট্রফি ও একটি বিলাসবহুল গাড়ি।

এবারের আসরে ফার্স্ট রানারআপ হয়েছেন চট্টগ্রামের আমিনা ইসলাম এবং সেকেন্ড রানারআপ পাবনার নাযাহ নাওয়ার বিনতে নুরুল। চূড়ান্ত পর্বে তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন খুলনার নুসরাত আফরীন ইয়ুমনা ও ঢাকার তিস্তা পাল।

সাত বছর পর আয়োজিত এই প্রতিযোগিতা ঘিরে দর্শক ও শোবিজ অঙ্গনে ব্যাপক আগ্রহ দেখা যায়। লক্ষাধিক আবেদনকারীর মধ্য থেকে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে সেরা প্রতিযোগীরা গ্র্যান্ড ফিনালে পৌঁছান।

আরও পড়ুন: ফের কারাগারে সংগীতশিল্পী নোবেল

জমকালো এই আয়োজন উপভোগ করতে উপস্থিত ছিলেন চলচ্চিত্র ও বিনোদন জগতের তারকারা।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়