News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:০০, ৬ এপ্রিল ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা।

সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে দুই পক্ষের মধ্যে বন্ধুত্বপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। তবে বৈঠকে ঠিক কী বিষয়ে আলোচনা হয়েছে, তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

আরও পড়ুন: আজ প্রথম একনেক সভা, তারেক রহমানের নেতৃত্বে আসছে ১৭ প্রকল্প

এদিকে একই দিনে বিএনপি সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৈঠকে দেশের উন্নয়ন প্রকল্প নির্ধারণ, ব্যয় কাটছাঁট এবং উন্নয়নের গতিপ্রকৃতির দিকনির্দেশনা নির্ধারণ করা হবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়