রামেকে হামে আরও ৩ শিশুর মৃত্যু, ভর্তি ২৩
ছবি: সংগৃহীত
রাজশাহীতে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ২৩ জন উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার (৮ এপ্রিল) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল সূত্রে এসব তথ্য জানা গেছে।
হাসপাতাল সূত্র জানায়, গত এক দিনে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন রোগী। বর্তমানে হাসপাতালে সন্দেহজনক হাম আক্রান্ত ১৩৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
রামেক হাসপাতালের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত মোট ৪৫২ জন সন্দেহভাজন হাম রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ৪৬ জনের মৃত্যু হয়েছে।
হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, হামের প্রাদুর্ভাব মোকাবিলায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
আরও পড়ুন: লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
চিকিৎসকদের মতে, সময়মতো টিকাদান নিশ্চিত না করা এবং সচেতনতার অভাব থাকলে পরিস্থিতি আরও অবনতি হতে পারে। তাই অভিভাবকদের শিশুদের টিকা নিশ্চিত করার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








