News Bangladesh

জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৩২, ৫ এপ্রিল ২০২৬
আপডেট: ১৬:৩৩, ৫ এপ্রিল ২০২৬

রাজশাহীতে হামের উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর

রাজশাহীতে হামের উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর

ছবি: সংগৃহীত

রাজশাহীত একদিনে (২৪ ঘণ্টায়) হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু হয়েছে। এরমধ্যে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে দুই এবং বেসরকারি সিডিএম হাসপাতালে তিন শিশুর মৃত্যু হয়েছে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস জানিয়েছেন, শনিবার দুপুর ১২টা থেকে রবিবা  দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশু মারা গেছে। মারা যাওয়া শিশুদের বয়স ছয় ও সাত মাস। তাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১৪ জন শিশু। হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রোগী ১২৫ জন। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে ৩৬ জন। ফেব্রুয়ারি থেকে এপর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট রোগীর সংখ্যা ৩৯১ জন। এনিয়ে এই হাসপাতালে ৪০ জন মারা গেল।

অপরদিকে, রাজশাহীর বেসরকারি হাসপাতাল সিডিএমে শনিবার দিবাগত রাতে দুজন ও রবিবার (৫ এপ্রিল) সকালে এক শিশুর মৃত্যু হয়েছে। সবমিলে এই হাসপাতালে তিন শিশু মারা গেছে।

আরও পড়ুন: পোশাককর্মীদের বিক্ষোভ ও অবরোধে স্থবির মহাখালী-তেজগাঁও রুট

রাজশাহীর সিডিএম হাসপাতালের জেনারেল ম্যানেজার তারেক আজিজ জানান, হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। দুজন শিশু চাঁপাইনবাবগঞ্জ ও একজন শিশু নাটোরের।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়