এসএসসি প্রবেশপত্র বিতরণে ঢাকা বোর্ডের জরুরি নির্দেশনা
ফাইল ছবি
২০২৬ সালের এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণে জরুরি নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
বুধবার (৮ এপ্রিল) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এসএসসি পরীক্ষার প্রবেশপত্র ইতোমধ্যে ঢাকা শিক্ষা বোর্ড থেকে কেন্দ্রসচিবদের কাছে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের কেন্দ্রসচিবদের কাছ থেকে প্রবেশপত্র সংগ্রহ করে পরীক্ষা শুরুর কমপক্ষে সাত দিন আগে শিক্ষার্থীদের মধ্যে বিতরণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: অনলাইন ক্লাস নিয়ে মতবিনিময় সভা বুধবার
বোর্ড কর্তৃপক্ষ বিষয়টিকে অতীব জরুরি উল্লেখ করে যথাসময়ে প্রবেশপত্র বিতরণ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








