সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা
ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ভোটের তফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।
বুধবার (৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ তফসিল ঘোষণা করা হয়।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২১ এপ্রিল, এবং ২২ ও ২৩ এপ্রিল মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন হবে। বাতিল হওয়া মনোনয়নের বিষয়ে আপিল প্রক্রিয়া শুরু হবে ২৬ এপ্রিল, এবং এর নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল।
২৯ এপ্রিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন, এবং ৩০ এপ্রিল প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচনের তারিখ নির্ধারিত হয়েছে ১২ মে।
ইসি সচিব জানান, এই নির্বাচনে বিএনপি ও জোট ৩৬টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। জামায়াত-এনসিপির জোট ১৩টি আসন পেয়েছে, এবং ৬ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছে। এছাড়া রুমিন ফারহানা কোনো জোটের অংশ নন।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ বিমান বাহিনী প্রধানের
আইন অনুযায়ী সাধারণ আসনের নির্বাচনী ফলাফলের সরকারি গেজেট প্রকাশের পরবর্তী ৯০ দিনের মধ্যে সংরক্ষিত নারী আসনের নির্বাচন সম্পন্ন করতে হয়। গত ১৩ ফেব্রুয়ারি এ গেজেট প্রকাশিত হওয়ায়, নির্বাচনের সময়সীমা ১৪ মে পর্যন্ত। নির্বাচন কমিশন ভোট প্রক্রিয়া দ্রুত শেষ করার পরিকল্পনা নিয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








