News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৩০, ৮ এপ্রিল ২০২৬

যুদ্ধবিরতির পর হামলা বন্ধের নির্দেশ খামেনির

যুদ্ধবিরতির পর হামলা বন্ধের নির্দেশ খামেনির

মোজতবা খামেনি। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণার পর ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সব সামরিক ইউনিটকে হামলা বন্ধ করার নির্দেশ দিয়েছেন। 

দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এ তথ্য জানিয়েছে।

যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার প্রায় দুই ঘণ্টা পর এই নির্দেশনা জারি করা হয়। জানা গেছে, যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষই একটি অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, যদিও এর বাস্তবায়ন নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।

আইআরআইবিতে প্রচারিত বিবৃতিতে বলা হয়, এটি যুদ্ধের সমাপ্তি নয়; তবে সব সামরিক শাখাকে সর্বোচ্চ নেতার নির্দেশ মেনে হামলা বন্ধ রাখতে হবে।

বিশ্লেষকদের মতে, ইরানের সামরিক কাঠামো অনেকটাই বিকেন্দ্রীভূত হওয়ায় এই নির্দেশ কার্যকর হতে কিছুটা সময় লাগতে পারে। ফলে যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও কিছু এলাকায় হামলা বা সংঘর্ষ অব্যাহত থাকতে পারে।

আরও পড়ুন: ইরানে হামলা স্থগিত করলেন ট্রাম্প, দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা দেন। সূত্র: সিএনএন
 

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়