মার্কিন-ইসরায়েলি হামলায় আইআরজিসি গোয়েন্দা প্রধান নিহত
ছবি: সংগৃহীত
মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) গোয়েন্দা সংস্থার প্রধান মেজর জেনারেল মজিদ খাদেমি নিহত হওয়ার খবরের সত্যতা নিশ্চিত করেছে সংস্থাটি।
সোমবার (৬ এপ্রিল) আইআরজিসির এক বিবৃতির বরাতে এ তথ্য জানায় ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফারস নিউজ, তাসনিম।
বিবৃতিতে বলা হয়, মজিদ খাদেমি দীর্ঘ প্রায় পাঁচ দশক ধরে ইরানের গোয়েন্দা ও নিরাপত্তা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন।
তার দাফন ও জানাজা সংক্রান্ত বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলেও আইআরজিসির বিবৃতিতে জানানো হয়েছে।
তাসনিম লিখেছে, ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জায়নবাদী শাসকরা বিনা উসকানিতে ইরানের বিরুদ্ধে বড়সড় সামরিক অভিযানে নেমে তৎকালীন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন সামরিক কমান্ডার এবং হাজারের বেশি বেসামরিক নাগরিককে হত্যা করেছে।
আরও পড়ুন: বৈশাখে ভারতে ইলিশ পাঠানো নিয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
তাদের লাগাতার হামলায় হাজার হাজার বেসামরিক স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছে।
এসবের পাল্টায় ইরানের সশস্ত্র বাহিনী দখলকৃত অঞ্চলে ইসরায়েলি বাহিনীর অবস্থান এবং উপসাগরের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন পাঠিয়ে জবাব দিচ্ছে, বলেছে তারা।
এক মাসেরও বেশি সময় ধরে চলা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা আয়াতুল্লাহ আলি খামেনি ছাড়াও আলি লারিজানি, আলি শামখানি, মোহাম্মদ পাকপৌর, আজিজ নাসিরজাদেহসহ ইরানের প্রভাবশালী রাজনীতিক ও নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন।
নিউজবাংলাদেশ.কম/এনডি








