News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৫৯, ৪ এপ্রিল ২০২৬
আপডেট: ১৬:২৩, ৪ এপ্রিল ২০২৬

মধ্যপ্রাচ্যে সংঘাতে ৬ বাংলাদেশি প্রবাসী নিহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যে সংঘাতে ৬ বাংলাদেশি প্রবাসী নিহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ পরিস্থিতিতে এখন পর্যন্ত ছয়জন বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। নিহতদের মধ্যে তিনজনের মরদেহ ইতোমধ্যেই রাষ্ট্রীয় সহায়তায় দেশে ফিরিয়ে আনা হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাহরাইন থেকে আসা একজন প্রবাসীর মরদেহ গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসব তথ্য জানান।

তিনি প্রবাসীদের আশ্বস্ত করে বলেন, চলমান যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যেসব প্রবাসী নতুন বা পুরনো ভিসা নিয়ে সমস্যায় পড়েছেন, তাদের সমাধানের জন্য সরকার আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে।

মরদেহ গ্রহণের সময় বিমানবন্দরে উপস্থিত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী নিহতের পরিবারকে সমবেদনা জানান। নিহত প্রবাসীর স্বজনদের হাতে তাৎক্ষণিক সহায়তার চেক তুলে দেওয়া হয় এবং ভবিষ্যতে প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দেওয়া হয়।

মন্ত্রী জানান, নিয়ম অনুযায়ী নিহত প্রবাসীর দাফন-কাফনের জন্য বিমানবন্দর থেকে ৩৫ হাজার টাকা দেওয়া হচ্ছে। এর পাশাপাশি ৫০ হাজার টাকার চেক পরিবারকে সহায়তা হিসেবে প্রদান করা হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট কর্মীর বিমা বা ইন্সুরেন্স চুক্তি অনুযায়ী ১০ লাখ টাকা পরিবারকে দ্রুত প্রদান করার ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

আরও পড়ুন: ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বিজয় অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী

শামা ওবায়েদ ইসলাম আরও বলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে কোনো প্রবাসী রাষ্ট্রীয় সহায়তা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে সরকার সর্বোচ্চ সতর্ক ও সচেষ্ট।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়