ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বিজয় অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেছেন, দেশপ্রেম ও দলীয় চেতনায় উজ্জীবিত তরুণরা প্রমাণ করেছে ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে দেশে-বিদেশে বাংলাদেশের বিজয় অব্যাহত থাকবে।
শুক্রবার (৩ এপ্রিল) মালদ্বীপের রাজধানী মালেতে অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারে ৪-৩ গোলে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জেতে বাংলাদেশ।
এই গৌরবজনক সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, সরকার ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে গৃহীত পরিকল্পনাগুলোর বাস্তবায়ন শুরু হয়েছে। তরুণদের এই অর্জন দেশের ক্রীড়ামোদী মানুষকে আরও অনুপ্রাণিত করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের খেলোয়াড়, কোচ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন জানান।
আরও পড়ুন: জামায়াতের পরাজয়ের দলিল এই সংবিধান: চিফ হুইপ
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








