News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:২৫, ৪ এপ্রিল ২০২৬
আপডেট: ১৬:২১, ৪ এপ্রিল ২০২৬

দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি

দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি

জোনায়েদ সাকি। ছবি সংগৃহীত

দলীয় রাজনীতি ও সরকারের মধ্যে দূরত্ব বজায় রাখতে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তার স্থলাভিষিক্ত হয়ে ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারীর দায়িত্ব নিয়েছেন দেওয়ান আব্দুর রশিদ নিলু।

শনিবার (৪ এপ্রিল) রাজধানীর হাতিরপুলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জোনায়েদ সাকি নিজেই এ সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দল ও সরকারকে আলাদা রাখা জরুরি। ক্ষমতার অপব্যবহার রোধ এবং জনস্বার্থকে অগ্রাধিকার দিতেই আমি দলীয় দায়িত্ব ছেড়ে দিয়েছি।

সংবাদ সম্মেলনে ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলমান রয়েছে এবং বাস্তবায়নের ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠ দলের মতামতই প্রাধান্য পাবে।

আরও পড়ুন: সিসিইউ থেকে কেবিনে মির্জা আব্বাস

উল্লেখ্য, গত বছরের ৩ নভেম্বর সাভারে অনুষ্ঠিত গণসংহতি আন্দোলনের জাতীয় সম্মেলনে জোনায়েদ সাকি পুনরায় প্রধান সমন্বয়কারী নির্বাচিত হন। পরে চলতি বছরের জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন থেকে নির্বাচিত হয়ে তিনি বর্তমান সরকারের পরিকল্পনা প্রতিমন্ত্রীর দায়িত্ব পান।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়