জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
ফাইল ছবি
বিএনপি সরকারের গণভোটের গণরায় উপেক্ষা ও রাষ্ট্র সংস্কারের জরুরি অধ্যাদেশগুলো বাতিল এবং সমসাময়িক বিষয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রবিবার (৫ এপ্রিল) দলের মিডিয়া সেল থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, আজ (রবিবার) সন্ধ্যা ৬ টায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: শিগগিরই বিএনপির জাতীয় কাউন্সিল, নেতৃত্বে পরিবর্তনের আভাস
এতে উপস্থিত থাকবেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াসহ শীর্ষ নেতারা।
নিউজবাংলাদেশ.কম/এসবি








