News Bangladesh

ব্যবসা-বাণিজ্য ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৪০, ৭ এপ্রিল ২০২৬
আপডেট: ২০:৩২, ৭ এপ্রিল ২০২৬

মালয়েশিয়া থেকে ৫১ হাজার টন জ্বালানি নিয়ে আসছে দুই জাহাজ

মালয়েশিয়া থেকে ৫১ হাজার টন জ্বালানি নিয়ে আসছে দুই জাহাজ

ছবি: সংগৃহীত

দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে মালয়েশিয়া থেকে মোট ৫১ হাজার মেট্রিক টন অকটেন ও ফার্নেস অয়েল নিয়ে দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরের পথে রয়েছে।

বুধবার (৮ এপ্রিল) জাহাজ দুটি বন্দরের বহির্নোঙরে পৌঁছানোর কথা রয়েছে।

জানা গেছে, ‘এমটি সেন্ট্রাল স্টার’ নামের একটি জাহাজ প্রায় ২৬ হাজার টন পরিশোধিত অকটেন নিয়ে আসছে। একই দিনে ‘এমটি ইস্টার্ন কুইন্স’ নামের আরেকটি জাহাজ ২৫ হাজার মেট্রিক টন ফার্নেস অয়েল নিয়ে পৌঁছাবে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সহকারী ব্যবস্থাপক (গণসংযোগ) ফারজিন হাসান মৌমিতা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এদিকে, এরই মধ্যে চট্টগ্রাম বন্দরে এলএনজি ও এলপিজি বহনকারী দুটি জাহাজ পৌঁছেছে। ‘কুল ভয়েজার’ নাইজেরিয়া থেকে এলএনজি এবং ‘গ্যাস জার্নি’ চীন থেকে এলপিজি নিয়ে এসেছে। শিগগিরই এসব জ্বালানি খালাস কার্যক্রম শুরু হবে।

আরও পড়ুন: দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৪৩ বিলিয়ন ডলার

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, জাহাজ দুটি নির্ধারিত সময়েই বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়