News Bangladesh

ব্যবসা-বাণিজ্য ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৫১, ৭ এপ্রিল ২০২৬
আপডেট: ১১:৫১, ৭ এপ্রিল ২০২৬

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৪৩ বিলিয়ন ডলার

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৪৩ বিলিয়ন ডলার

ফাইল ছবি

দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩৪ হাজার ৪৩০.০৭ মিলিয়ন ডলার বা ৩৪.৪৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে। 

সোমবার (৬ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্যানুযায়ী, ৬ এপ্রিল পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ৩৪,৪৩০.০৭ মিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাবপদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী নিট রিজার্ভ দাঁড়িয়েছে ২৯,৮১৩.৬০ মিলিয়ন ডলার।

এর আগে, ২ এপ্রিল পর্যন্ত গ্রস রিজার্ভ ছিল ৩৪.৪৩ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী নিট রিজার্ভ ২৯.৮১ বিলিয়ন ডলার।

আরও পড়ুন: জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে ৪ জাহাজ

নিট রিজার্ভ গণনা করা হয় আইএমএফের বিপিএম-৬ পদ্ধতির ভিত্তিতে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করলে প্রকৃত বা নিট রিজার্ভের পরিমাণ পাওয়া যায়।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়