৯ এপ্রিল যেসব জেলায় সাধারণ ছুটি
ফাইল ছবি
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট এলাকায় আগামী ৯ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।
এ বিষয়ে সম্প্রতি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’ অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে এবং বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদার ভিত্তিতে এ ছুটি ঘোষণা করা হয়েছে।
এতে আরও বলা হয়, জাতীয় সংসদের ৪১ (বগুড়া-৬) ও ১৪৫ (শেরপুর-৩) শূন্য আসনে ভোটগ্রহণের দিন সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় এ সাধারণ ছুটি কার্যকর থাকবে। ওইদিন সকাল থেকে বিকেল পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে বিজয়ী হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পরে তিনি বগুড়া-৬ আসন ছেড়ে দিয়ে ঢাকা-১৭ আসনটি রেখে দেন, ফলে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।
আরও পড়ুন: সন্ধ্যা ৭টার মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিলবোর্ডের বাতিও বন্ধের নির্দেশ
অপরদিকে, নির্বাচনের আগেই শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মারা যাওয়ায় ১২ ফেব্রুয়ারি ওই আসনের নির্বাচন স্থগিত করা হয়। পরবর্তীতে এই দুই আসনে আগামী ৯ এপ্রিল ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে নির্বাচন কমিশন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








