গুমকে মানবতাবিরোধী অপরাধে অন্তর্ভুক্ত, সংসদে বিল পাস
ছবি: সংগৃহীত
জাতীয় সংসদে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (সংশোধন) বিল, ২০২৬ পাস হয়েছে। এতে ‘গুম’কে মানবতাবিরোধী অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে সর্বসম্মতিক্রমে বিলটি পাস হয়।
এর আগে সংসদে আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, গুমসংক্রান্ত আইনের সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ও মানবাধিকার কমিশন আইনের মধ্যে যেন কোনো সাংঘর্ষিক অবস্থা তৈরি না হয়, সে জন্য বিলটি যাচাই-বাছাই করা হয়েছে।
পতিত আওয়ামী লীগ সরকারের সময় গুমের শিকার আরমানের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, যারা গুম হয়েছেন, তারা আমার স্বজন, ভাই-বোন, আত্মীয়। এ বিষয় নিয়ে বিরোধী দল হইচই করছে, কিন্তু তারা আইনটি ভালোভাবে দেখেনি।
আরও পড়ুন: জ্বালানি তেলের দাম বাড়বে কিনা, জানালেন মন্ত্রী
আইনমন্ত্রী আরও বলেন, মানবাধিকার কমিশন আইন ও গুম প্রতিরোধ আইন আলাদাভাবে প্রয়োগ করলে ভুক্তভোগীদের প্রতি অবিচার হতে পারে। কারণ, ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের মধ্যেই গুমের সংজ্ঞা অন্তর্ভুক্ত করা হয়েছে, যেখানে তদন্ত ও বিচার সম্পন্ন হবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








