যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করল ইরান
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে কোনো ধরনের সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করে দিয়েছে ইরান।
তেহরান জানিয়েছে, এ ধরনের সাময়িক বিরতি শত্রুপক্ষকে নতুন করে শক্তি সঞ্চয় এবং যুদ্ধের প্রস্তুতি নেওয়ার সুযোগ করে দেবে। তাই তারা সাময়িক সমাধান নয়, বরং যুদ্ধের স্থায়ী অবসান চায়।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেন, আমরা কোনো অস্থায়ী সমাধান চাই না, আমরা চাই এই যুদ্ধের সম্পূর্ণ ইতি।
এর আগে রয়টার্স ও অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র, ইরান এবং আঞ্চলিক মধ্যস্থতাকারীরা ৪৫ দিনের একটি সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনা করছে। দুই ধাপের একটি চুক্তির মাধ্যমে এটি স্থায়ী শান্তির দিকে এগোনোর উদ্যোগ হিসেবে বিবেচনা করা হচ্ছিল।
আরও পড়ুন: যুদ্ধবিরতি নিয়ে পাল্টা শর্ত তেহরানের
ইসমাইল বাঘেই আরও জানান, পাকিস্তানের মাধ্যমে ওয়াশিংটন ইরানের কাছে যুদ্ধ শেষ করার জন্য ১৫ দফা একটি প্রস্তাব পাঠায়, যার জবাব প্রস্তুত করেছে তেহরান। যুক্তরাষ্ট্রের দাবিগুলোকে ‘অতিরিক্ত’, ‘অস্বাভাবিক’ এবং ‘অযৌক্তিক’ বলে উল্লেখ করেন তিনি। পাশাপাশি ওয়াশিংটনের সঙ্গে আলোচনার অভিজ্ঞতাকে ‘খুবই খারাপ’ বলেও মন্তব্য করেন বাঘেই।
নিউজবাংলাদেশ.কম/এসবি








