News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৫৪, ৭ এপ্রিল ২০২৬

২৭ এপ্রিল যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী 

২৭ এপ্রিল যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী 

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানেরআগামী ২৭ এপ্রিল যশোর সফরে যাওয়ার কথা রয়েছে।

সোমবার (৬ এপ্রিল) রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

তিনি বলেন, খুলনা বিভাগ বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সূত্রে জানা গেছে, ওই দিন প্রধানমন্ত্রীর যশোর সফরের সম্ভাব্য সূচি রয়েছে।

জানা গেছে, নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে দেশব্যাপী খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার। এরই ধারাবাহিকতায় যশোরের শার্শা উপজেলার উলাসী-যদুনাথপুর খাল পুনঃখনন কাজের উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, প্রায় ৫০ বছর আগে, ১৯৭৬ সালের ১ নভেম্বর তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান নিজ হাতে কোদাল দিয়ে এই খাল খনন কাজের সূচনা করেন। প্রকল্পটি ‘উলাসী-যদুনাথপুর প্রকল্প’ বা ‘জিয়া খাল’ নামে পরিচিত।

আরও পড়ুন: ৯ এপ্রিল যেসব জেলায় সাধারণ ছুটি

এ ছাড়া সফরকালে প্রধানমন্ত্রী আরও কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করতে পারেন বলে জানা গেছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়