News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৫৬, ৮ এপ্রিল ২০২৬

আবারও বাড়লো সোনার দাম

আবারও বাড়লো সোনার দাম

ছবি: সংগৃহীত

দেশের বাজারে সোনার দাম আবারও বেড়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বুধবার (৮ এপ্রিল) নতুন করে সোনার মূল্য নির্ধারণ করেছে। এতে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ৬ হাজার ৫৯০ টাকা বেড়ে ২ লাখ ৫২ হাজার ৪০৯ টাকা হয়েছে। নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন দামের হিসাব অনুযায়ী: ২২ ক্যারেট: ২ লাখ ৫২ হাজার ৪০৯ টাকা, ২১ ক্যারেট: ২ লাখ ৪০ হাজার ৯২০ টাকা, ১৮ ক্যারেট: ২ লাখ ৬ হাজার ৫১১ টাকা, সনাতন পদ্ধতি: ১ লাখ ৬৮ হাজার ১৯৫ টাকা।

এর আগে, ৬ এপ্রিল বাজুস ২২ ক্যারেট সোনার দাম প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২ লাখ ৪৫ হাজার ৮১৯ টাকা নির্ধারণ করেছিল। চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে সোনার দাম ৫৩ বার সমন্বয় করা হয়েছে; এর মধ্যে দাম বেড়েছে ৩১ বার এবং কমেছে ২২ বার। ২০২৫ সালে সোনার দাম মোট ৯৩ বার সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার বেড়েছিল এবং ২৯ বার কমেছিল।

সোনার পাশাপাশি দেশের বাজারে রুপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেট রুপার দাম প্রতি ভরিতে ৩৫০ টাকা বাড়িয়ে ৫ হাজার ৮৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দামের হিসাব অনুযায়ী: ২২ ক্যারেট: ৫ হাজার ৮৯০ টাকা, ২১ ক্যারেট: ৫ হাজার ৫৯৯ টাকা, ১৮ ক্যারেট: ৪ হাজার ৭৮২ টাকা, সনাতন পদ্ধতি: ৩ হাজার ৬১৬ টাকা।

আরও পড়ুন: মোবাইল-ইন্টারনেট ব্যাংকিংয়ে কারসাজি ঠেকাতে সরকারের ৭ পদক্ষেপ

চলতি বছরে এখন পর্যন্ত ৩২ দফা রুপার দাম সমন্বয় করা হয়েছে; এর মধ্যে দাম বেড়েছে ১৮ বার এবং কমেছে ১৪ বার। ২০২৫ সালে মোট ১৩ বার রুপার দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ১০ বার দাম বেড়েছিল এবং ৩ বার কমেছিল।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়