দেশের বাজারে সোনার দাম কমলো
ছবি: সংগৃহীত
টানা কয়েক দফা বাড়ার পর এবার দেশের বাজারে পতন ঘটেছে সোনার দামে। বিশ্ববাজারে দাম কমার প্রভাবে বাংলাদেশে ২২ ক্যারেট সোনার প্রতি ভরি দাম ২ হাজার ১৫৮ টাকা কমেছে, জানানো হয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) থেকে।
এর ফলে দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম এখন দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৮১৯ টাকা।
সোমবার (৬ এপ্রিল) সকাল ১০টায় বাজুস নতুনভাবে সোনার দাম সমন্বয় করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং সঙ্গে সঙ্গে কার্যকর হওয়ার কথা ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন: ৮.৭১ শতাংশে নামল মূল্যস্ফীতি
বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে বসে এই সিদ্ধান্ত নিয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








