সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে
ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন আগামী ১২ মে অনুষ্ঠিত হবে।
সোমবার (৬ এপ্রিল) নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ ১১তম কমিশন সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।
এর আগে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে নির্বাচন ভবনে প্রায় পৌনে তিন ঘণ্টাব্যাপী সভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মামুনের মরদেহ
ইসি সচিব জানান, সংরক্ষিত ৫০টি নারী আসনের মধ্যে বিএনপি জোট পাবে ৩৬টি আসন, জামায়াত জোট পাবে ১৩টি এবং স্বতন্ত্র প্রার্থীরা পাবে ১টি আসন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








