News Bangladesh

লাইফস্টাইল ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৪১, ৪ এপ্রিল ২০২৬
আপডেট: ১৬:২০, ৪ এপ্রিল ২০২৬

কাঁচা আমে গরমে স্বস্তি, আছে নানা স্বাস্থ্য উপকারিতা

কাঁচা আমে গরমে স্বস্তি, আছে নানা স্বাস্থ্য উপকারিতা

ছবি: সংগৃহীত

বাতাসে কচি আমের বোলের ঘ্রাণ এলেই মন ছুটে যায় শৈশবের সেই দিনগুলোতে। বিকেলের আড্ডায় গোল হয়ে বসে কাঁচা আম মাখা খাওয়ার স্মৃতি যেন এখনও জিভে লেগে আছে। সময় বদলেছে, শহুরে জীবনে সেই পরিবেশ আর সহজে মেলে না। তবে মৌসুমের শুরুতেই বাজারে উঠতে থাকা কাঁচা আম কিছুটা হলেও ফিরিয়ে আনতে পারে সেই স্বাদ আর অনুভূতি।

শুধু স্বাদেই নয়, কাঁচা আম পুষ্টিগুণেও ভরপুর। এতে রয়েছে ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের জন্য অত্যন্ত উপকারী। অনেকে এই ফল দিয়ে আচার তৈরি করে সারা বছর সংরক্ষণ করেন, আবার কাঁচা খেয়েও পাওয়া যায় এর নানা উপকার।

হজমে সহায়ক
কাঁচা আম পাচক এনজাইম নিঃসরণ বাড়িয়ে হজমশক্তি উন্নত করে। অ্যাসিডিটি, বদহজম ও কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যাও কমাতে সাহায্য করে।

গরমে সুরক্ষা দেয়
কাঁচা আমের শরবত সানস্ট্রোকের ঝুঁকি কমায় এবং ডিহাইড্রেশন প্রতিরোধে কার্যকর।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
ভিটামিন এ, সি ও ই সমৃদ্ধ কাঁচা আম শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং বিভিন্ন সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করে।

হৃদযন্ত্রের জন্য উপকারী
কাঁচা আমে থাকা ম্যাঙ্গিফেরিন, ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম রক্তের কোলেস্টেরল ও ফ্যাটি অ্যাসিডের ভারসাম্য রক্ষা করে, যা হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে।

চোখ ও ত্বকের যত্নে কার্যকর
লুটেইন ও জিয়াজ্যান্থিন চোখের স্বাস্থ্য ভালো রাখে। এছাড়া কাঁচা আম ত্বকের কোলাজেন উৎপাদন বাড়িয়ে ত্বক ও চুলের সুস্থতা বজায় রাখতে সহায়তা করে।

আরও পড়ুন: হাম সংক্রমণ এড়াতে ঘরে ও বাইরে যা করণীয়

ক্যান্সার প্রতিরোধে ভূমিকা
কাঁচা আমে থাকা পলিফেনল প্রদাহ কমায় এবং ক্যান্সারের ঝুঁকি হ্রাসে সহায়ক ভূমিকা রাখতে পারে।

পুষ্টিগুণে সমৃদ্ধ এই ফলটি কাঁচা, আচার, জুস কিংবা বিভিন্ন রান্নায় ব্যবহার করা যায়। তাই গরমের এই মৌসুমে খাদ্যতালিকায় কাঁচা আম রাখলে মিলবে স্বাদ ও সুস্থতা দুটোই।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়