সিলিন্ডার গ্যাস সাশ্রয়ের কার্যকর উপায়
ছবি: সংগৃহীত
সিলিন্ডার গ্যাসের দাম ক্রমশ বাড়তে থাকায় মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য এটি ক্রমেই নাগালের বাইরে চলে যাচ্ছে। এই পরিস্থিতিতে অনেকেই গ্যাস সাশ্রয়ের উপায় খুঁজছেন। রান্নার ধরন, পাত্র, রান্নার সময় ও প্রক্রিয়া সবই গ্যাস ব্যবহার কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চলুন জেনে নিই গ্যাস সাশ্রয়ের কিছু সহজ উপায়-
১. রান্নার পাত্র শুকিয়ে নিন:
ভেজা পাত্র আগুনে দিলে পানি বাষ্পীভূত করতে বেশি গ্যাস লাগে। রান্না শুরুর আগে পাত্র ভালোভাবে শুকিয়ে নিন।
২. অতিরিক্ত সময় ধরে রান্না করবেন না:
খাবার বেশি সময় রান্না করলে গ্যাস অপচয় হয়। দ্রুত রান্না করার চেষ্টা করুন এবং রান্না শেষ হলে চুলা বন্ধ করুন।
৩. ফ্ল্যাট-বটম প্যান ব্যবহার করুন:
পাত্রের নিচের অংশ সমতল হলে আগুনের তাপ সমানভাবে ছড়িয়ে যায়, ফলে গ্যাস কম লাগে।
৪. আগুনের আঁচ নিয়ন্ত্রণ করুন:
পানি ফুটে গেলে সর্বোচ্চ আগুন না রেখে আঁচ কমিয়ে রান্না করুন। এতে গ্যাস সাশ্রয় হয়।
৫. পানির পরিমাণ ঠিক রাখুন:
অতিরিক্ত পানি দিলে বেশি বাষ্পীভূত করতে হয়, ফলে গ্যাস বেশি খরচ হয়।
৬. উপকরণ আগে প্রস্তুত রাখুন:
রান্না শুরু করার আগে সব উপকরণ কেটে-বাছা করে রাখুন। বারবার রান্নার সময় এগুলো করতে গেলে গ্যাস বেশি খরচ হয়।
আরও পড়ুন: রোজায় শক্তি বজায় রাখার জন্য কোন খাবার খাওয়া উচিত
৭. বার্নার পরিষ্কার রাখুন:
ময়লা জমে গেলে আগুন ঠিকমতো জ্বলে না এবং গ্যাস বেশি লাগে। নিয়মিত বার্নার পরিষ্কার করুন।
৮. গরম পানি থার্মস-এ রাখুন:
বারবার পানি ফোটানো এড়াতে একবার ফোটানো পানি থার্মস ফ্লাস্কে রাখুন। এতে গ্যাস কম লাগে।
৯. প্রেশার কুকার ব্যবহার করুন:
প্রেশার কুকারে খাবার দ্রুত রান্না হয়, ফলে গ্যাস কম খরচ হয়।
১০. রেগুলার গ্যাস লিক পরীক্ষা করুন:
সিলিন্ডার, পাইপ ও সংযোগগুলো নিয়মিত পরীক্ষা করুন। টিউব ও রেগুলেটর ঠিকমতো বন্ধ আছে কি না দেখুন। লিক হলে গ্যাস অপচয় হয়।
নিউজবাংলাদেশ.কম/এসবি








