News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৫৭, ৬ এপ্রিল ২০২৬
আপডেট: ১৪:৫৮, ৬ এপ্রিল ২০২৬

যুদ্ধবিরতিতে রাজি হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান: এক্সিওস

যুদ্ধবিরতিতে রাজি হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান: এক্সিওস

ছবি: সংগৃহীত

মার্চের শেষ থেকে চলমান উত্তেজনার মধ্যেই ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সম্ভাব্য ৪৫ দিনের যুদ্ধবিরতির আলোচনা চলছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্চের শেষ দিকে ইরানকে ১০ দিনের একটি সময়সীমা বেঁধে দেন, যাতে তারা হরমুজ প্রণালী অবরোধ প্রত্যাহার করে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চুক্তিতে আসে। সেই সময়সীমা শেষ হওয়ার প্রাক্কালে তিনি আরও ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন।

ট্রাম্প সতর্ক করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে ইরান যদি অবরোধ প্রত্যাহার না করে এবং সমঝোতায় না পৌঁছায়, তবে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

তবে এক্সিওসের প্রতিবেদনে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের একাধিক সূত্রের বরাতে বলা হয়েছে, ইরান সরাসরি এই আল্টিমেটাম মেনে নেবে—এমন সম্ভাবনা কম। বরং উত্তেজনা কমাতে একটি অন্তর্বর্তী যুদ্ধবিরতির পথেই এগোতে পারে পক্ষগুলো।

প্রস্তাবিত এই যুদ্ধবিরতি দুই ধাপে বাস্তবায়নের কথা বলা হয়েছে। প্রথম ধাপে ৪৫ দিনের জন্য ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকবে। একই সময়ে মধ্যস্থতাকারীদের উপস্থিতিতে তিন পক্ষের প্রতিনিধিদের মধ্যে স্থায়ী সমাধানের লক্ষ্যে আলোচনা শুরু হবে।

আরও পড়ুন: ভূমধ্যসাগরে নৌযান ডুবি, নিখোঁজ ৭০ অভিবাসনপ্রত্যাশী

এদিকে এক্সিওসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের গভীর আলোচনা চলছে এবং নির্ধারিত সময়সীমার আগেই এর ফল পাওয়া যেতে পারে বলে তিনি আশাবাদী।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়