News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৫৯, ৪ এপ্রিল ২০২৬
আপডেট: ১৬:২২, ৪ এপ্রিল ২০২৬

শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

দেশের বিনিয়োগ পরিবেশ ও শিল্পখাতের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করতে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

শনিবার (৪ এপ্রিল) সকাল ১১টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠকটি শুরু হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। কর্মকর্তারা জানান, এই বৈঠকের মাধ্যমে দেশে প্রথমবারের মতো ‘বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে।

আরও পড়ুন: চট্টগ্রামে ৩৫ দিনে ২৪৫ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

পরিষদটি নীতিনির্ধাতা ও ব্যবসায়ী নেতাদের মধ্যে কাঠামোগত সংলাপের পরিবেশ তৈরিতে কাজ করবে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গঠিত এই পরিষদে অর্থমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীর পাশাপাশি বস্ত্র, ওষুধ, ফুটওয়্যার, অটোমোবাইল এবং ভোগ্যপণ্য খাতের নয়জন বিশিষ্ট উদ্যোক্তা সদস্য হিসেবে থাকবেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়