News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:৪৪, ৭ এপ্রিল ২০২৬

আইফোন ১৭ দিয়ে চাঁদের ছবি!

আইফোন ১৭ দিয়ে চাঁদের ছবি!

ছবি: সংগৃহীত

আর্টেমিস ২ মিশনের ক্রু সদস্য এবং নাসার অ্যাস্ট্রোনট রিড ওয়াইজম্যান আইফোন ১৭ দিয়ে চাঁদের অসাধারণ একটি ছবি তুলে পাঠিয়েছেন। এই ছবিতে চাঁদের পৃষ্ঠের বিস্তারিত দৃশ্য স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এটি আইফোন ১৭-এর ক্যামেরার ক্ষমতা প্রমাণ করছে।

৯টু৫ম্যাকের প্রতিবেদন অনুযায়ী, রিড ওয়াইজম্যান আইফোন ১৭-এর ক্যামেরা ব্যবহার করে লুনার সারফেসের (চন্দ্রপৃষ্ঠ) এই ছবিতে চাঁদের ক্রেটার, ছায়া এবং পৃষ্ঠের বিস্তারিত টেক্সচার স্পষ্টভাবে ফুটে উঠেছে।

আরও পড়ুন: ইন্টারনেট ছাড়াই ভয়েস টাইপিং করা যাবে গুগলের নতুন অ্যাপে

এছাড়া আইফোন ১৭ প্রো ম্যাক্সের চারটি ইউনিটের পাশাপাশি ক্রুরা গোপ্রো হিরো ৪ ব্ল্যাক, নিকন ডি৫ এবং নিকন জেড ৯ ক্যামেরাও ব্যবহার করছেন। এসব ছবি নাসা জনসনের ফ্লিকার অ্যাকাউন্টে পাওয়া যাচ্ছে।

অ্যাপলের এই ফোনটি মহাকাশে ব্যবহারের জন্য বিশেষভাবে পরীক্ষিত। নাসা এবং অ্যাপলের মধ্যে এই সহযোগিতা মহাকাশ প্রযুক্তিতে নতুন মাত্রা যোগ করেছে।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়