News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:০২, ৭ এপ্রিল ২০২৬

বুলবুলের বোর্ড ভেঙে বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল

বুলবুলের বোর্ড ভেঙে বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল

ছবি: সংগৃহীত

ভাঙনের যে সুর উঠেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি), অবশেষে ভেঙেছে সেটি। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ভেঙে দেওয়া হয়েছে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বর্তমান পরিচালনা পর্ষদ। ১১ সদস্যের নতুন এডহক কমিটির সভাপতি করা হয়েছে তামিম ইকবালকে

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের অনুমোদনে গত মাসে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ। বিসিবির গত নির্বাচনে অনিয়ম ও কারসাজির অভিযোগ খতিয়ে দেখার দায়িত্ব দেওয়া হয় এই কমিটিকে। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বে সেই কমিটি তাদের প্রতিবেদন জমা দেন গত রবিবার। এর দুই দিন পর ব‍্যবস্থা নিল জাতীয় ক্রীড়া পরিষদ।

আরও পড়ুন: ফ্রান্সে এক ম্যাচে ২৪ লাল কার্ড

আইসিসির কাছে পাঠানো প্রস্তাবিত এডহক কমিটি

তামিম ইকবাল, ফাহিম সিনহা, রফিকুল ইসলাম বাবু, সালমান ইস্পাহানি, তানজিল চৌধুরী, আতহার আলি খান, মিনহাজুল আবেদিন নান্নু, ইসরাফিল খসরু, সৈয়দ ইব্রাহিম আহমেদ, মির্জা ইয়াসির আব্বাস, রাসনা ইমাম।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়