News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২২:০৩, ৫ এপ্রিল ২০২৬
আপডেট: ২২:০৩, ৫ এপ্রিল ২০২৬

৭ দিনের মধ্যে অবৈধ বাস কাউন্টার অপসারণে ডিএমপির নির্দেশ

৭ দিনের মধ্যে অবৈধ বাস কাউন্টার অপসারণে ডিএমপির নির্দেশ

ফাইল ছবি

৭ দিনের মধ্যে অবৈধ বাস কাউন্টার অপসারণে ডিএমপির নির্দেশরাজধানীতে যানজট কমানো ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নের লক্ষ্যে অবৈধ আন্তঃজেলা বাস কাউন্টার অপসারণের নির্দেশ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রবিবার (৫ এপ্রিল) ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মহানগরের বিভিন্ন এলাকায় অনুমোদনবিহীন ও রুট পারমিটবিহীন নাইট কোচ কাউন্টার, অবৈধ পার্কিং এবং যাত্রী ওঠানামার কারণে সড়কে যান চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে। বিশেষ করে রাতের বেলায় যানজট পরিস্থিতি আরও তীব্র হয়ে ওঠে।

এ পরিস্থিতি মোকাবিলায় ৭ কার্যদিবসের মধ্যে গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ বাস টার্মিনাল ছাড়া মহানগরের অন্য কোনো স্থানে আন্তঃজেলা বাস কাউন্টার পরিচালনা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে অবৈধ নাইট কোচ কাউন্টার স্ব-উদ্যোগে সরিয়ে নিতে সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।

ডিএমপি জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না হলে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যে অর্থদণ্ড, কারাদণ্ড, রুট পারমিট বাতিল এবং মালামাল জব্দের মতো শাস্তি অন্তর্ভুক্ত থাকতে পারে।

আরও পড়ুন: গাজীপুরে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৩ 

ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার বলেন, জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজধানীর যানজট নিরসনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।

সর্বশেষ

পাঠকপ্রিয়