News Bangladesh

জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৫২, ৩ এপ্রিল ২০২৬
আপডেট: ১৩:৫২, ৩ এপ্রিল ২০২৬

সিরাজগঞ্জে বাসের চাকা ফেটে সেতুতে ধাক্কা, নিহত ৩

সিরাজগঞ্জে বাসের চাকা ফেটে সেতুতে ধাক্কা, নিহত ৩

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের নলকা এলাকায় মহাসড়কে বাসের চাকা ফেটে আইল্যান্ড ও ওভারব্রিজে ধাক্কা লেগে চালক ও হেলপারসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (৩ এপ্রিল) সকাল ১১টার দিকে যমুনা সেতুর পশ্চিমপাড়ের নলকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

যমুনা সেতুর ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী বুশরা পরিবহনের একটি বাস ঘটনাস্থলে পৌঁছালে হঠাৎ চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি আইল্যান্ড ও ওভারব্রিজের মাঝখানে সজোরে ধাক্কা খেয়ে আটকে যায়। এতে ঘটনাস্থলেই চালক ও হেলপার নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।

আরও পড়ুন: বাবার ভাত খাওয়া নিয়ে তর্কের জেরে বড় ভাইয়ের মারধরে ছোট ভাই নিহত

দুর্ঘটনায় আহত অন্তত ১৫ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারে কাজ চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়