ইন্দোনেশিয়ায় ভূমিধসে ২৩ নৌসেনার মৃত্যু
ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায় ভারী বৃষ্টিতে সৃষ্ট ভূমিধসে ২৩ জন নৌসেনার মৃত্যু নিশ্চিত করা হয়েছে। এই দুর্যোগে আরও অন্তত ৪২ জন নিখোঁজ রয়েছেন এবং ৮০০ উদ্ধারকর্মী বর্তমানে উদ্ধার অভিযান পরিচালনা করছেন।১৫:৪২ ২৭ জানুয়ারি ২০২৬
চাপিয়ে দেওয়া নয়-ছয়ের সুদে আর ফিরবে না অর্থনীতি: গভর্নর
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, রাজনৈতিকভাবে চাপিয়ে দেওয়া নয়–ছয়ের সুদের হারে দেশের অর্থনীতি আর ফিরবে না; ভবিষ্যতে সুদের হার হবে বাজারভিত্তিক। তিনি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, খেলাপি ঋণ কমানো ও রিজার্ভ শক্তিশালী করার ওপর জোর দেন, আর আইসিসি বাংলাদেশ জানায়—শুধু কঠোর মুদ্রানীতিতে আর্থিক খাত পুনরুদ্ধার সম্ভব নয়।১৫:২৭ ২৭ জানুয়ারি ২০২৬
পে-স্কেল বাস্তবায়ন করবে না অন্তর্বর্তী সরকার: ফাওজুল কবির
ফাওজুল কবির বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানো নিয়ে পে-কমিশনের প্রতিবেদনটাই শুধু জমা দেয়া হয়েছে। পে-স্কেল বাস্তবায়ন করবে না অন্তর্বর্তী সরকার।১৪:৫৭ ২৭ জানুয়ারি ২০২৬
ভোট হবে উৎসবমুখর: ইসি সানাউল্লাহ
ইসি সানাউল্লাহ বলেন, ভোট হবে উৎসবমুখর। কোনটা ভোটের উৎসব আর কোনটা ভোট ঠেকানোর জটলা তা আপনাদের বুঝতে হবে। তা বুঝেই তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে।১৪:৪১ ২৭ জানুয়ারি ২০২৬
ডাকসু নিয়ে অশালীন মন্তব্য, সেই জামায়াত নেতাকে বহিষ্কার
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাথরঘাটায় অনুষ্ঠিত জনসভায় দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ও ‘প্রাচ্যের অক্সফোর্ড’ খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে বেফাস মন্তব্য করায় বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীসহ দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মর্মাহত ও ক্ষুব্ধ হয়েছেন। এ ধরনের মন্তব্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীতি ও আদর্শের পরিপন্থি এবং এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।১৪:১০ ২৭ জানুয়ারি ২০২৬
৯ ঘণ্টা পর ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক
ভৈরব রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. ইউসুফ জানান, রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকা রেলস্টেশন থেকে ছেড়ে আসা ট্রেনটি রাত ২টা ৫৫ মিনিটে ভৈরব বাজার জংশনে পৌঁছে কেবিন মাস্টারের সংকেত পায়। জংশন থেকে প্রায় ১৫০ মিটার অগ্রসর হওয়ার পর ইঞ্জিনের পর চতুর্থ কোচটি লাইনচ্যুত হয়। এতে আপ ও ডাউন উভয় লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।১৩:৪৯ ২৭ জানুয়ারি ২০২৬
দেশে সমর্থক নেই বলেই দিল্লিতে সংবাদ সম্মেলন করছে আ.লীগ: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দিল্লিতে শেখ হাসিনার বক্তব্যে বাংলাদেশের নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। এতে নির্বাচন ভণ্ডুল বা দেশে অস্থিরতা সৃষ্টির আশঙ্কাও নেই। এ সময় তিনি বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের দেশে ফিরে আসার আহ্বান জানান।১৩:৩৩ ২৭ জানুয়ারি ২০২৬
র্যাব কর্মকর্তাহত্যা মামলায় দুই পলাতক আসামি গ্রেফতার
প্রসঙ্গত, ১৯ জানুয়ারি জঙ্গল সলিমপুরে অভিযানের সময় দুর্বৃত্তদের গুলিতে র্যাব-৭-এর চার সদস্য গুলিবিদ্ধ হন। আহতদের হাসপাতালে নেওয়া হলেও মোতালেব হোসেন ভূঁইয়াকে মৃত ঘোষণা করা হয়। মরদেহ কুমিল্লায় আনার পর রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।১৩:০৪ ২৭ জানুয়ারি ২০২৬
প্রার্থিতা ফিরে পেলেন চট্টগ্রাম-২ আসনে বিএনপির সারোয়ার
আদালতে রিটের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। জামায়াতের প্রার্থীর পক্ষে ছিলেন ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবির।১২:৩৮ ২৭ জানুয়ারি ২০২৬
প্রতিটি বিআরটিসি বাস থেকে কালো ধোঁয়া বের হয়: পরিবেশ উপদেষ্টা
সৈয়দা রিজওয়ানা বলেন, বিআরটিসির সব বাস থেকে কালো ধোঁয়া বের হয়। মেইন্টেন্যান্স ও স্ক্র্যাপ পলিসি কার্যকর না হলে দূষণ নিয়ন্ত্রণ করা যাবে না। পুরোনো বাস পরিবর্তনে সময় লাগবে, তবে মেইন্টেন্যান্স করা অবশ্যই জরুরি।১২:০৮ ২৭ জানুয়ারি ২০২৬
শ্রীমঙ্গলে ৪ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা
এর আগে সোমবার সকাল ৬টায় তাপমাত্রা ছিল ১০.২ ডিগ্রি সেলসিয়াস এবং সকাল ৯টায় সর্বনিম্ন ১০ ডিগ্রি। রবিবারও একইভাবে ১০.২ ডিগ্রি এবং শনিবার ১০ ডিগ্রি ছিল।১১:৪৮ ২৭ জানুয়ারি ২০২৬
কিশোরদের জন্য এআই চরিত্র ব্যবহার বন্ধ করছে মেটা
মেটার ব্লগ পোস্টে বলা হয়েছে, বিশ্বের বিভিন্ন দেশে কিশোরদের নিরাপত্তা নিশ্চিত করাই এই সিদ্ধান্তের মূল কারণ। নতুন সংস্করণ চালু হলে এতে অভিভাবক নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকবে, যার মাধ্যমে অভিভাবকরা সন্তানের এআই ব্যবহারে সীমা নির্ধারণ করতে পারবেন। তবে নতুন সংস্করণের সঠিক প্রকাশের সময় এখনও জানানো হয়নি।১১:২৬ ২৭ জানুয়ারি ২০২৬
ব্যানার দেখেই `বাংলা নতুন ফন্ট` শিল্পী হয়ে উঠেছেন সখিপুরের ফরিদ
ফরিদ বলেন, দেখতাম ব্যনারে লেখা কেমন লাগে, কোন ফন্ট বেশি চোখে পড়ে। ভাবতাম, কেন আমি নিজেই ফন্ট বানাবো না। তখনি মনে হয়েছিল, আমি আমার নিজের ফন্ট বানাব।১০:৫০ ২৭ জানুয়ারি ২০২৬
ভৈরবে ঢাকা মেইল-২ লাইনচ্যুত, ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন বন্ধ
রেলওয়ে সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে ভৈরব বাজার জংশন থেকে ১৫০ মিটার দূরে ট্রেনটি ছেড়ে যাওয়ার পর ইঞ্জিনের চতুর্থ কোচ লাইনচ্যুত হয়। ফলে স্টেশনের উভয় লাইন বন্ধ হয়ে যায়।১০:২৫ ২৭ জানুয়ারি ২০২৬
সিনেমাকে বিদায় জানালেন অনন্ত জলিল
অভিনেতা জানান, সিনেমা করলেও আমি কখনো সিনেমার জন্য পাগল ছিলাম না। আমি বিজনেস মাইন্ডের মানুষ। শুটিংয়ের ফাঁকেও ব্যবসার খোঁজ নিতাম। এখন ব্যবসা ভালো না গেলে সিনেমায় ফেরা ঝুঁকিপূর্ণ হবে।১০:০২ ২৭ জানুয়ারি ২০২৬
যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে অন্তত ৩০ জনের মৃত্যু
ঝড়ের কারণে বিদ্যুৎ সরবরাহও মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। সোমবার পর্যন্ত ৬ লাখ ৭০ হাজারের বেশি গ্রাহক বিদ্যুৎহীন ছিলেন, সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে দক্ষিণাঞ্চলে।০৯:২৬ ২৭ জানুয়ারি ২০২৬
আজ ময়মনসিংহে নির্বাচনি জনসভা করবেন তারেক রহমান
সোমবার (২৬ জানুয়ারি) বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমীন গণমাধ্যমকে এ তথ্য জানান।০৯:০১ ২৭ জানুয়ারি ২০২৬
২৪ ঘণ্টার ব্যবধানে ফের বাড়ল সোনার দাম
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভরিতে ৫ হাজার ২৪৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬২ হাজার ৪৪০ টাকা। যা দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দাম।০৮:৪০ ২৭ জানুয়ারি ২০২৬
বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রিডিটেশন বাতিল করল আইসিসি
আইসিসির সিদ্ধান্ত অনুযায়ী, শুধু অংশগ্রহণকারী দেশগুলোর সাংবাদিকরাই বিশ্বকাপ কাভারের স্বীকৃতিপত্র (অ্যাক্রিডিটেশন) পাবেন।০৮:২৪ ২৭ জানুয়ারি ২০২৬
এফডিআই আনতে প্রবাসীদের জন্য ১.২৫% নগদ প্রণোদনা
দেশে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) আনলে প্রবাসীদের ১.২৫% নগদ প্রণোদনা দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিনিয়োগ প্রক্রিয়া সহজ করতে বিডা ও বেজাসহ ৬টি সংস্থাকে একীভূত করে `সিঙ্গেল আমব্রেলা` কাঠামোর রোডম্যাপ অনুমোদন করা হয়েছে।২১:২০ ২৬ জানুয়ারি ২০২৬
নির্বাচনি আচরণ বিধিমালায় দ্বিতীয় দফা সংশোধনের পথে ইসি
আসন্ন নির্বাচনে ভোটার স্লিপে প্রার্থীর নাম ও প্রতীক ব্যবহারের সুযোগ দিয়ে আচরণ বিধিমালা সংশোধন করছে ইসি। একইসঙ্গে প্রচারণার সুবিধার্থে মাইক ব্যবহারের সংখ্যাগত সীমাবদ্ধতা তুলে দিয়ে প্রার্থীরা প্রয়োজনীয় সংখ্যক মাইক ব্যবহারের অনুমতি পাচ্ছেন।২০:৫২ ২৬ জানুয়ারি ২০২৬
শাকিবের বাবা হওয়ার গুঞ্জন, মুখ খুললেন অপু
শবনম বুবলীর পুনরায় মা হওয়া এবং শাকিব খানের বাবা হওয়ার গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন অপু বিশ্বাস। তিনি জানান, ব্যক্তিগত বিষয়ে মাথা না ঘামিয়ে তিনি বর্তমানে নিজের কাজ ও ক্যারিয়ার নিয়েই ব্যস্ত আছেন।২০:৩৬ ২৬ জানুয়ারি ২০২৬
রেমিট্যান্স প্রবাহ ২৫ দিনে ২৬১ কোটি ডলার
২০২৬ সালের জানুয়ারির প্রথম ২৫ দিনেই দেশে এসেছে ২৬১ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স, যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি। চলতি অর্থবছরের সাত মাসেই ১৮৮৮ কোটি ডলার ছাড়িয়েছে প্রবাসী আয়, যা বছর ব্যবধানে ২২.২০% প্রবৃদ্ধি নিশ্চিত করেছে।২০:১৪ ২৬ জানুয়ারি ২০২৬
বিশ্বকাপে অংশ নিয়ে তিন বিকল্প প্রতিবাদ ভাবছে পিসিবি
পাকিস্তান ক্রিকেট বোর্ড বিশ্বকাপে অংশ নিয়ে বাংলাদেশকে সমর্থন জানাতে তিন ধরনের প্রতিবাদমূলক পদক্ষেপ বিবেচনা করছে কালো বাহুবন্ধনী, ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট, অথবা জয় উৎসর্গ। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠকে বসবে পিসিবি।১৯:৫৮ ২৬ জানুয়ারি ২০২৬
























