News Bangladesh

বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:০২, ২৭ জানুয়ারি ২০২৬

সিনেমাকে বিদায় জানালেন অনন্ত জলিল

সিনেমাকে বিদায় জানালেন অনন্ত জলিল

অনন্ত জলিল। ছবি: সংগৃহীত

ঢালিউডের অভিনেতা ও প্রযোজক অনন্ত জলিল চলচ্চিত্র জগত থেকে আপাতত দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি জানান, বর্তমান পরিস্থিতিতে নিজের ব্যবসার দিকে পূর্ণ মনোযোগ দেওয়া প্রয়োজন।

একসময় সাভারে প্রায় ১২ হাজার কর্মী নিয়ে বিশাল ফ্যাক্টরি পরিচালনা করলেও বর্তমানে সেখানে কর্মীর সংখ্যা নেমে এসেছে ৪ হাজারে। অনন্ত বলেন, ব্যবসা ভালো অবস্থায় না ফেরা পর্যন্ত রূপালি পর্দায় ফেরার সুযোগ দেখছেন না তিনি। হাতে থাকা বা পেন্ডিং কাজও শেষ করতে পারছেন না।

অভিনেতা জানান, সিনেমা করলেও আমি কখনো সিনেমার জন্য পাগল ছিলাম না। আমি বিজনেস মাইন্ডের মানুষ। শুটিংয়ের ফাঁকেও ব্যবসার খোঁজ নিতাম। এখন ব্যবসা ভালো না গেলে সিনেমায় ফেরা ঝুঁকিপূর্ণ হবে।

তিনি আরও বলেন, যখন কোনো কাজে সংকট আসে, তখন সেই কঠিন সময় কাটিয়ে ওঠার দিকে মনোযোগ দেই। বর্তমানে ব্যবসা ভালো যাচ্ছে না, তাই সিনেমা নিয়ে মনোযোগ দেওয়া এখন ঠিক হবে না।

২০০৮ সালে প্রযোজক ও অভিনেতা হিসেবে অভিষেকের পর থেকে প্রতিটি সিনেমায় স্ত্রী বর্ষার সঙ্গে কাজ করেছেন অনন্ত। এই বিরতিতেও তার সঙ্গে থাকবেন বর্ষা।

অনন্ত বলেন, যখন আবার সিনেমা করব, আমরা দুজন একসঙ্গে করব। না করলে কেউই করব না। সিনেমা আমাদের পেশা নয়, শখের বশেই করি।

আরও পড়ুন: শাকিবের বাবা হওয়ার গুঞ্জন, মুখ খুললেন অপু

বর্তমানে অনন্ত জলিলের ‘নেত্রী দ্য লিডার’ ও ‘অপারেশন জ্যাকপট’ নির্মাণাধীন রয়েছে। এছাড়া জাজ মাল্টিমিডিয়ার ‘চিতা’ সিনেমায় তার অভিনয় করার কথা থাকলেও শুটিং এখনও শুরু হয়নি।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়