News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৩৩, ২৭ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৪:২৬, ২৭ জানুয়ারি ২০২৬

দেশে সমর্থক নেই বলেই দিল্লিতে সংবাদ সম্মেলন করছে আ.লীগ: স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশে সমর্থক নেই বলেই দিল্লিতে সংবাদ সম্মেলন করছে আ.লীগ: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: সংগৃহীত

দেশে সমর্থক না থাকায় ভারতের দিল্লিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা সংবাদ সম্মেলন করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের প্যারেড গ্রাউন্ডে ৬৩তম ব্যাচের মহিলা কারারক্ষীদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দিল্লিতে শেখ হাসিনার বক্তব্যে বাংলাদেশের নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। এতে নির্বাচন ভণ্ডুল বা দেশে অস্থিরতা সৃষ্টির আশঙ্কাও নেই। এ সময় তিনি বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের দেশে ফিরে আসার আহ্বান জানান।

কারাগারে পর্যাপ্ত জায়গা নেই উল্লেখ করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, শিগগিরই নতুন কারাগার নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। বন্দিদের মৌলিক মানবাধিকার নিশ্চিত করে সংশোধিত নাগরিক হিসেবে সমাজে ফিরিয়ে দেওয়া রাষ্ট্রের দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, কোনো কারা সদস্য যদি ব্যক্তিস্বার্থ, লোভ বা রাজনৈতিক সুবিধার জন্য কাজ করে, তবে তা রাষ্ট্রের ভিত্তিকে দুর্বল করে। কারা সদস্যরা কোনো গোষ্ঠীর রক্ষক নয়, বরং জনগণের ট্যাক্সের টাকায় বেতনভুক্ত সরকারি কর্মচারী জনকল্যাণই তাদের একমাত্র দায়িত্ব।

আরও পড়ুন: র‍্যাব কর্মকর্তাহত্যা মামলায় দুই পলাতক আসামি গ্রেফতার

দুর্নীতিকে রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্নীতি শুধু অর্থনৈতিক ক্ষতিই করে না, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ভেতর থেকে দুর্বল করে এবং জনগণের আস্থা নষ্ট করে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়