News Bangladesh

আইন-আদালত ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৩৮, ২৭ জানুয়ারি ২০২৬
আপডেট: ১২:৩৯, ২৭ জানুয়ারি ২০২৬

প্রার্থিতা ফিরে পেলেন চট্টগ্রাম-২ আসনে বিএনপির সারোয়ার

প্রার্থিতা ফিরে পেলেন চট্টগ্রাম-২ আসনে বিএনপির সারোয়ার

সরোয়ার আলমগীর। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম-২ আসনের বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে তার প্রার্থিতা ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

এর আগে সরোয়ার আলমগীর হাইকোর্টে রিট দায়ের করেন নিজের প্রার্থিতা পুনর্বহালের জন্য। চেম্বার আদালত ২২ জানুয়ারি ঋণ পুনঃতফসিলের পর তার নাম ঋণ খেলাপির তালিকা থেকে বাদ দেয়।

আদালতে রিটের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। জামায়াতের প্রার্থীর পক্ষে ছিলেন ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবির।

আরও পড়ুন: চানখাঁরপুল হত্যাকাণ্ডের রায়ে অসন্তুষ্ট রাষ্ট্রপক্ষ: চিফ প্রসিকিউট

প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্সের আবেদনের পরিপ্রেক্ষিতে চেম্বার আদালত এর আগে কিছু সময়ের জন্য হাইকোর্টের আদেশ স্থগিত করেছিল।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়