ভোট হবে উৎসবমুখর: ইসি সানাউল্লাহ
ছবি: সংগৃহীত
ভোট হবে উৎসবমুখর। কোনটা ভোটের উৎসব আর কোনটা ভোট ঠেকানোর জটলা তা আপনাদের বুঝতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিলেন্স ও অবজারভেশন টিমের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
ইসি সানাউল্লাহ বলেন, ভোট হবে উৎসবমুখর। কোনটা ভোটের উৎসব আর কোনটা ভোট ঠেকানোর জটলা তা আপনাদের বুঝতে হবে। তা বুঝেই তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে।
তিনি আরও বলেন, আমরা সবার সাধ্যমতো চেষ্টায় একটি সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চাই।
সানাউল্লাহ বলেন, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন কোনো ছাড় দেয়া হবে না। নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত সবাই একে অপরের সঙ্গে সমন্বয় করে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।
তিনি আরও বলেন, গ্রাম পুলিশ, আনসার-ভিডিপির সদস্যরা জানে কার কাছে অবৈধ অস্ত্র আছে, স্থানীয়ভাবে কোনো বহিরাগত কেউ আছে কিনা, কে মারা গেছেন আর কে জীবিত আছেন- তারা ভালো জানেন। তাদের সোর্সকে কাজে লাগাতে হবে।
পোস্টাল ব্যালটের ব্যাপারে ইসি সানাউল্লাহ বলেন, কলম নিয়ে কেউ পোস্টাল ব্যালট খোলার কক্ষে ঢুকতে পারবে না। যে ব্যালট ভেরিফাই ভোটার কর্তৃক হচ্ছে না, সেটা আমরা গ্রহণ করবো না। লাইভ ভেরিফেকেশন করে ভোট প্রদান করতে হবে। না হলে সে ভোট গণনায় আসবে না।
আরও পড়ুন: দেশে সমর্থক নেই বলেই দিল্লিতে সংবাদ সম্মেলন করছে আ.লীগ: স্বরাষ্ট্র উপদেষ্টা
তিনি বলেন, একটি দীর্ঘদিনের দাবি ও স্বপ্নের ফল। এটা কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না।
নিউজবাংলাদেশ.কম/এসবি








