শাকিবের বাবা হওয়ার গুঞ্জন, মুখ খুললেন অপু
শবনম বুবলীর পুনরায় মা হওয়া এবং শাকিব খানের বাবা হওয়ার গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন অপু বিশ্বাস। তিনি জানান, ব্যক্তিগত বিষয়ে মাথা না ঘামিয়ে তিনি বর্তমানে নিজের কাজ ও ক্যারিয়ার নিয়েই ব্যস্ত আছেন।২০:৩৬ ২৬ জানুয়ারি ২০২৬
রেমিট্যান্স প্রবাহ ২৫ দিনে ২৬১ কোটি ডলার
২০২৬ সালের জানুয়ারির প্রথম ২৫ দিনেই দেশে এসেছে ২৬১ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স, যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি। চলতি অর্থবছরের সাত মাসেই ১৮৮৮ কোটি ডলার ছাড়িয়েছে প্রবাসী আয়, যা বছর ব্যবধানে ২২.২০% প্রবৃদ্ধি নিশ্চিত করেছে।২০:১৪ ২৬ জানুয়ারি ২০২৬
বিশ্বকাপে অংশ নিয়ে তিন বিকল্প প্রতিবাদ ভাবছে পিসিবি
পাকিস্তান ক্রিকেট বোর্ড বিশ্বকাপে অংশ নিয়ে বাংলাদেশকে সমর্থন জানাতে তিন ধরনের প্রতিবাদমূলক পদক্ষেপ বিবেচনা করছে কালো বাহুবন্ধনী, ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট, অথবা জয় উৎসর্গ। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠকে বসবে পিসিবি।১৯:৫৮ ২৬ জানুয়ারি ২০২৬
এবার বিশ্বকাপ বয়কটের ডাক নেদারল্যান্ডসের, উত্তাল ইউরোপ
যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অবস্থানের প্রতিবাদে নেদারল্যান্ডসে বিশ্বকাপ বয়কটের গণ-পিটিশন ও জনমত তৈরি হয়েছে। এই ইস্যুতে উয়েফা ও ইউরোপীয় দেশগুলোর মধ্যে তীব্র বিতর্ক শুরু হওয়ায় আগামী জুনের আসর নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।১৯:৪৫ ২৬ জানুয়ারি ২০২৬
শ্রমিকদের জন্য ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি
সরকার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি সারাদেশে সরকারি ছুটি ঘোষণা করেছে। শিল্পাঞ্চলের শ্রমিক-কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগে সুবিধার্থে ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি দেওয়া হয়েছে।১৯:১২ ২৬ জানুয়ারি ২০২৬
উপজেলা থেকেই গড়তে হবে ডিজিটাল অর্থনীতির ভিত্তি: ফয়েজ তৈয়্যব
ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, এসব কেন্দ্রের মাধ্যমে শিক্ষার্থী ও ফ্রিল্যান্সারদের আইসিটি দক্ষতা উন্নয়ন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাইবার নিরাপত্তা প্রশিক্ষণ এবং শিক্ষা প্রতিষ্ঠানকে প্রযুক্তিগত সহায়তা দেওয়া হবে১৮:৫৯ ২৬ জানুয়ারি ২০২৬
ভোটাধিকার রক্ষায় হাতিয়ার জনসভায় তারেক রহমানের বিশেষ বার্তা
আসন্ন নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র মোকাবিলায় ভোরেই কেন্দ্রে গিয়ে ভোটের হিসাব বুঝে নিতে ভোটারদের আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার হাতিয়ায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই আহ্বান জানান এবং ক্ষমতায় গেলে নদীভাঙন রোধসহ ফ্যামিলি কার্ড ও স্বাস্থ্য কার্ড চালুর প্রতিশ্রুতি দেন।১৮:৪২ ২৬ জানুয়ারি ২০২৬
আ. লীগ কোনো রাজনৈতিক দল নয়, মাফিয়া শক্তি: সালাহউদ্দিন আহমদ
সালাহউদ্দিন আহমদ আওয়ামী লীগকে ‘মাফিয়া শক্তি’ আখ্যা দিয়ে বলেন, দলটি বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস না করে দেশকেও করদ রাজ্য বানাতে চেয়েছিল। তিনি সাবেক আওয়ামী লীগ কর্মীদের ভুল শুধরে স্বাধীনতাপন্থী শক্তির সঙ্গে রাজনীতিতে ফেরার আহ্বান জানান এবং ধর্মের দোহাই দিয়ে ভোট না চাইতে সতর্ক করেন।১৭:৫৮ ২৬ জানুয়ারি ২০২৬
জামিন পেলেন সেই ছাত্রলীগ নেতা সাদ্দাম
গত শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গার গ্রামের বাড়িতে সাদ্দামের স্ত্রী কানিজ সুর্বনা স্বর্ণালীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই সময় তার পাশেই ৯ মাসের শিশু সন্তান নাজিমের নিথর দেহ পড়ে ছিল১৭:৫৬ ২৬ জানুয়ারি ২০২৬
খামার-হ্যাচারির বিদ্যুৎ বিলে ২০ শতাংশ রেয়াতের সিদ্ধান্ত
এই ভর্তুকি সুবিধার আওতায় থাকছে পশু ও পোলট্রি খাদ্য প্রস্তুতকারী শিল্প, ফিশ ফিড বা মৎস্য খাদ্য উৎপাদন, পোলট্রি শিল্প এবং দুগ্ধ প্রক্রিয়াকরণ শিল্প। দুগ্ধজাত পণ্যের মধ্যে পাস্তুরিত তরল দুধ, গুঁড়ো দুধ, আইসক্রিম, কনডেন্সড মিল্ক, মিষ্টি, পনির, ঘি, মাখন, চকলেট ও দই উৎপাদনকারীরা এই সুবিধা পাবেন১৭:৪৬ ২৬ জানুয়ারি ২০২৬
নৌকার কাণ্ডারি পালিয়েছে, শেখ হাসিনা দিল্লিতে: মির্জা ফখরুল
নির্বাচনী গণসংযোগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, এবার নৌকা নেই; শেখ হাসিনা নেতাকর্মীদের ফেলে ভারতে চলে গেছেন এবং দেশকে গণতান্ত্রিক পথে চালাতে ব্যর্থ হয়েছেন। তিনি ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে বলছেন এবং ১৯৭১ সালের স্বাধীনতার মূল্যবোধ রক্ষায় ধানের শীষে ভোট চেয়েছেন।১৭:১৪ ২৬ জানুয়ারি ২০২৬
মেক্সিকোতে ফুটবল ম্যাচে সশস্ত্র হামলা, নিহত ১১
মেক্সিকোর সালমানকায় ফুটবল ম্যাচ শেষে সশস্ত্র হামলায় নারী ও শিশুসহ ১১ জন নিহত এবং ১২ জন আহত হয়েছেন। আধিপত্য বিস্তারের জেরে এই হামলা ধারণা করা হলেও ২০২৬ বিশ্বকাপ আয়োজক দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।১৬:৪২ ২৬ জানুয়ারি ২০২৬
মোহাম্মদপুরে দেশীয় অস্ত্র ও হেরোইনসহ গ্রেফতার ৬
রাজধানীর মোহাম্মদপুরের বসিলার টেক্কা মিয়ার মোড় এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে কিশোর গ্যাং সদস্য ও মাদক কারবারিসহ ৬ জন গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ মাদক, নগদ অর্থ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।১৬:২৬ ২৬ জানুয়ারি ২০২৬
সমালোচনার মুখে পদত্যাগের ঘোষণা ডাকসু সদস্য সর্বমিত্র চাকমার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বহিরাগতদের কান ধরে ওঠবস করানোর ঘটনায় সামাজিক মাধ্যমে সমালোচনার মুখে পড়ে ডাকসু কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। ফেসবুক পোস্টে তিনি প্রশাসনিক ব্যর্থতার কথা উল্লেখ করে ঘটনাটির জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন এবং ব্যক্তিগত সিদ্ধান্তে দায়িত্ব ছাড়ার কথা জানান।১৬:১১ ২৬ জানুয়ারি ২০২৬
নির্বাচন ও গণভোটে নিরপেক্ষ ভূমিকার নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। নির্বাচনকে অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি।১৫:৪৫ ২৬ জানুয়ারি ২০২৬
নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য মানসিক বিকারগ্রস্ততার পরিচয়: ইশরাক
নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রতি ইঙ্গিত করে ইশরাক হোসেন বলেন, এই ধরনের বক্তব্য মানসিক বিকারগ্রস্ততার পরিচয় দেয়। তার চিকিৎসা প্রয়োজন। পাশাপাশি রাজনৈতিক সৌহার্দ্য কীভাবে বজায় রাখতে হয় এবং প্রতিপক্ষের সঙ্গে কী ধরনের ভাষা ব্যবহার করা উচিত তাকে তা শেখানো দরকার১৫:১৬ ২৬ জানুয়ারি ২০২৬
ধানের শীষের ২৯২ প্রার্থীর ২৩৭ জন ন্যূনতম স্নাতক
বিএনপি এবারের প্রার্থীদের মধ্যে ১৯ জন ইতোপূর্বে বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন জানিয়ে মুখপাত্র বলেন, “রাষ্ট্র পরিচালনায় এই অতীত অভিজ্ঞতা এবং জনসম্পৃক্ততা গণমানুষের দল বিএনপিকে একটি ভিন্ন উচ্চতায় নিয়ে গেছে১৪:৫৮ ২৬ জানুয়ারি ২০২৬
চানখাঁরপুল হত্যাকাণ্ডের রায়ে অসন্তুষ্ট রাষ্ট্রপক্ষ: চিফ প্রসিকিউট
চিফ প্রসিকিউটর বলেন, আদালতে যাদের অপরাধ প্রমাণিত হওয়ার পরও সীমিত সাজা দেওয়া হয়েছে, তাতে আমরা সন্তুষ্ট নই। আমরা এ রায়ের বিরুদ্ধে আপিল করব। এ ধরনের সীমিত সাজা ন্যায়বিচারের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।১৪:৫৮ ২৬ জানুয়ারি ২০২৬
ভালুকায় দুই গ্রুপের পাল্টাপাল্টি হামলা, আহত অন্তত ৩০
ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, হামলা, ভাঙচুর ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন এবং একাধিক স্থানে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে১৪:৫১ ২৬ জানুয়ারি ২০২৬
ভোটে অবশ্যই লেভেল প্লেয়িং ফিল্ড আছে: ইসি সচিব
বিদেশে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার ক্ষেত্রে আচরণবিধি লঙ্ঘনের প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, প্রবাসীদের ক্ষেত্রে পোস্টাল ব্যালটে আচরণবিধি লঙ্ঘনের দায় সংশ্লিষ্ট ব্যক্তির নিজের।১৪:৩৯ ২৬ জানুয়ারি ২০২৬
গাজীপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে দুই সন্তানসহ মায়ের আত্মহত্যা
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে জানা যায়, ঘটনার আগে হাফেজা খাতুন মালা তার দুই সন্তানকে স্কুল ড্রেস পরা অবস্থায় নিয়ে রেলগেটের দিকে যাচ্ছিলেন। এ সময় রেলগেটের দায়িত্বে থাকা গেটম্যান সাত্তার তাকে ট্রেন আসার বিষয়ে সতর্ক করে বিকল্প নিরাপদ পথ ব্যবহার করতে বলেন। তবে ওই পরামর্শ উপেক্ষা করে তিনি সন্তানদের নিয়ে রেললাইনের দিকে এগিয়ে যান।১৪:১৬ ২৬ জানুয়ারি ২০২৬
বাংলাদেশিদের জন্য সর্বোচ্চ ৩ মাসের সিঙ্গেল-এন্ট্রি ভিসা দেবে যুক্তরাষ্ট্র
মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসার জন্য অনুমোদিত হওয়ার ৩০ দিনের মধ্যে ভিসা বন্ড পরিশোধ করতে হবে।১৩:৪৯ ২৬ জানুয়ারি ২০২৬
নির্বাচন উপলক্ষে ৩ দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি
প্রজ্ঞাপনে বলা হয়, উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধ ও বৃহস্পতিবার) সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস-প্রতিষ্ঠান, সংস্থা এবং সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি থাকবে।১৩:১৭ ২৬ জানুয়ারি ২০২৬
সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ড
পলাতক আসামিদের মধ্যে রয়েছেন ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম এবং রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল।১২:৪২ ২৬ জানুয়ারি ২০২৬
























