সঞ্চয়পত্রে বর্তমান সীমা বাড়ানোর পরিকল্পনা করছে সরকার: অর্থসচিব
সেমিনারে উপস্থিত বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, যদি বন্ড লেনদেন সহজ করা যায়, দেশের বন্ড বাজারের পরিধি ৬ ট্রিলিয়ন টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তিনি আরও উল্লেখ করেন, বড় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো ব্যাংকের ওপর নির্ভরশীল থাকবে না; বিদেশি বিনিয়োগ আকর্ষণ বা বন্ড বাজারে সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন হবে।১২:২৬ ২৬ জানুয়ারি ২০২৬
জুলাইযোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিয়ে অধ্যাদেশ জারি
কোনো হত্যাকাণ্ডের অভিযোগ থাকলে তা মানবাধিকার কমিশনে দাখিল করা যাবে। তবে অভিযুক্ত ব্যক্তি যদি পুলিশ বা অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে কর্মরত থাকেন, কমিশন তদন্তের দায়িত্ব ওই প্রতিষ্ঠানের বা বাহিনীর বর্তমান বা প্রাক্তন কর্মকর্তাকে দিতে পারবে না।১১:৫২ ২৬ জানুয়ারি ২০২৬
হাবিবসহ ৮ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে রায় আজ
মামলাটি করা হয় ২০২৪ সালের ৫ আগস্ট চানখারপুলে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায়। এতে শহীদ হন শাহরিয়ার খান আনাস, শেখ জুনায়েদ, ইয়াকুব, রাকিব হাওলাদার, ইসমামুল হক ও মানিক মিয়া।১১:৩১ ২৬ জানুয়ারি ২০২৬
চ্যাটজিপিটিতে বয়স অনুমান ফিচার চালু করছে ওপেনএআই
তবে বয়স শনাক্ত প্রক্রিয়া পুরোপুরি নির্ভুল নয়। কোনো প্রাপ্তবয়স্ক ব্যবহারকারী ভুলক্রমে কিশোরদের অভিজ্ঞতার আওতায় পড়লে পূর্ণ সুবিধা ফিরে পেতে তাকে পরিচয় যাচাই করতে হবে। এজন্য ‘পারসোনা’ নামের পরিচয় যাচাই সেবা ব্যবহার করে একটি সেলফি জমা দিতে হবে।১০:৫২ ২৬ জানুয়ারি ২০২৬
বিসিবি নিয়ে তীব্র সমালোচনা আমিনুল হকের
বোর্ড পরিচালকদের বেফাঁস মন্তব্য ও ক্রিকেটারদের খেলা বয়কট প্রসঙ্গে তিনি বলেন, ক্রিকেটাররা খেলা ছেড়ে বোর্ড পরিচালকের পদত্যাগ দাবি করবে, যা শোভনীয় নয়। বোর্ডের বক্তব্যও দায়িত্বজ্ঞানহীন। খেলোয়াড় ও সংগঠকদের আরও পেশাদার আচরণ করা উচিত। ব্যক্তিগত ইস্যু দিয়ে খেলাধুলাকে ক্ষতিগ্রস্ত করা ঠিক নয়।১০:২৫ ২৬ জানুয়ারি ২০২৬
আজেবাজে ভিডিও বানিয়ে গুজব ছড়ানো হচ্ছে: বুবলী
ভিউ ও ডলার আয়ের প্রতিযোগিতাকেই বুবলী দায়ী করে বলেন, এখন সোশ্যাল মিডিয়ায় ‘ভিউ’ মানেই ব্যবসা, ডলার ইনকাম। নেগেটিভিটি ছড়ালে বা মিথ্যা গুজব রটালে ভিউ বেশি পাওয়া যায়, তাই পজিটিভ কিছু বলা হয় না। এআই প্রযুক্তি ব্যবহার করে আজেবাজে ভিডিও বানিয়ে গুজব ছড়ানো হচ্ছে।১০:১৭ ২৬ জানুয়ারি ২০২৬
ফিলিপাইনে ফেরি ডুবিতে নিহত ১৫
ফিলিপাইনের কোস্ট গার্ড জানায়, ফেরিটিতে মোট ৩৩২ জন যাত্রী ও ২৭ জন ক্রু ছিলেন। দক্ষিণ মিন্দানাও জেলার কোস্ট গার্ড কমান্ডার রোমেল ডুয়া জানান, এ পর্যন্ত ২১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও ১৪৪ জন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।০৯:৩৪ ২৬ জানুয়ারি ২০২৬
নির্বাচনে দায়িত্বে ৫৫ হাজারের বেশি দেশি পর্যবেক্ষক, আসছেন ৫০০ বিদেশি
ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫১টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। এতে মোট প্রার্থী রয়েছেন ১ হাজার ৯৯৪ জন, যার মধ্যে ২৫৬ জন স্বতন্ত্র প্রার্থী।০৯:১৬ ২৬ জানুয়ারি ২০২৬
আবারও বাড়ল সোনার দাম
এদিকে, সোনার পাশাপাশি দেশের বাজারে বেড়েছে রুপার দামও। ভরিতে ৩৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৭ হাজার ২৩২ টাকা। এটিও দেশের ইতিহাসে রুপার সর্বোচ্চ দাম।০৮:৪৫ ২৬ জানুয়ারি ২০২৬
দেশের ও মানুষের উন্নয়নে বিএনপি বিশ্বাসী: তারেক রহমান
তিনি বলেন, ১৯৭১ সালে এ দেশের মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন। সে বছর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। আর ২০২৪ সালে এই স্বাধীনতা রক্ষার জন্য মানুষ আবারও জীবন দিয়েছে। এর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪১৯ জন নেতাকর্মী শহীদ হয়েছেন। এর বাইরে সহস্রাধিক মানুষ জীবন দিয়েছেন। জুলাই যোদ্ধারাই আমাদের স্বাধীনতাকে রক্ষা করেছে।০৮:১৭ ২৬ জানুয়ারি ২০২৬
শাওমি নিয়ে এলো রেডমি প্যাড ২প্রো ও রেডমি প্যাড ২প্রো ফাইভজি ট্যাব
ট্যাব দুটিতে রয়েছে ১২ দশমিক ১ ইঞ্চির ২.৫কে রেজল্যুশনের ডিসপ্লে, ১২০ হার্জ রিফ্রেশ রেট এবং চোখের সুরক্ষায় টিইউভি রেইনল্যান্ডের লো ব্লু লাইট ও ফ্লিকার-ফ্রি সনদ। দীর্ঘ সময় ব্যবহারের জন্য এতে দেওয়া হয়েছে ১২০০০ এমএএইচ ব্যাটারি, সঙ্গে ২৭ ওয়াট রিভার্স চার্জিং সুবিধা১৯:৪২ ২৫ জানুয়ারি ২০২৬
ভারতে হাসিনার বক্তব্যের অনুমতি দেওয়ার কড়া প্রতিবাদ বাংলাদেশের
এ ধরনের অনুষ্ঠানের অনুমতি দেওয়া এবং গণহত্যার অভিযোগে অভিযুক্ত শেখ হাসিনাকে প্রকাশ্যে ঘৃণ্য বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়া আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের স্বীকৃত নীতিমালার পরিপন্থী। সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং সুপ্রতিবেশীসুলভ আচরণের নীতি। এটি বাংলাদেশের জনগণ ও সরকারের প্রতি স্পষ্ট অবমাননা১৮:১৯ ২৫ জানুয়ারি ২০২৬
চট্টগ্রামে উন্নয়ন ও পরিবর্তনের রূপরেখা তুলে ধরলেন তারেক রহমান
বিএনপি চেয়ারম্যান বলেন, চট্টগ্রাম থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং এখানেই তিনি শহীদ হয়েছিলেন। এই চট্টগ্রামেই বেগম খালেদা জিয়াকে দেশনেত্রী উপাধি দেওয়া হয়েছিল। এই শহরের সঙ্গে আমি এবং আমার পরিবারের গভীর আবেগের সম্পর্ক রয়েছে১৭:৪৫ ২৫ জানুয়ারি ২০২৬
‘১৭ বছরে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি আমার এলাকাকে শেষ করে দিয়েছে’
তিনি অভিযোগ করে বলেন, অন্য দল ও সরকারের কিছু মহলের বক্তব্যে ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে। এ প্রসঙ্গে তিনি বলেন, “কিছু কথা শুনে মনে হচ্ছে—ডাল মে কুছ কালা হ্যায়। একজন স্বতন্ত্র প্রার্থী বলেছেন, ঢাকা শহরে তারা আমাদের একটি সিটও দেবে না। প্রশ্ন হলো, সিট দেওয়ার মালিক তারা কে? আল্লাহ এবং জনগণই এই দেশের সিটের মালিক।১৭:১৯ ২৫ জানুয়ারি ২০২৬
বাংলাদেশের বন্ধু, সাংবাদিক মার্ক টালি মারা গেছেন
১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মার্ক টালি বিবিসির দক্ষিণ এশিয়া বিষয়ক সংবাদদাতা ছিলেন। বিবিসি রেডিওতে তার পরিবেশিত খবর ছিল মানুষের মুক্তিযুদ্ধের সংবাদ জানার প্রধান উৎস১৭:১৩ ২৫ জানুয়ারি ২০২৬
একনেকে ৪৫ হাজার কোটি টাকার ২৫ প্রকল্প অনুমোদন
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দুটি প্রকল্প অনুমোদিত হয়েছে, যার মধ্যে রয়েছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও ট্যাক্সিওয়ের শক্তিবৃদ্ধিকরণ এবং পারকি পর্যটন সুবিধা উন্নয়ন প্রকল্প। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতায় ‘স্যানিটেশনে নারী উদ্যোক্তা’ এবং কুমিল্লা জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ১৫:৩৪ ২৫ জানুয়ারি ২০২৬
কর্মজীবী নারীদের জন্য সান্ধ্য বাস চালুর আশ্বাস জামায়াতের
শফিকুর বলেন, “কোনো জালিম আপনাদেরকে আর ইভটিজিং করার দুঃসাহস দেখাবে না। কর্মক্ষেত্রে কোনোভাবেই আপনাদেরকে আর হেনস্তার শিকার হতে হবে না। মর্যাদা এবং নিরাপত্তার সাথে আপনারা করবেন। চলাচলের সময় বিশেষ করে পিক আওয়ারে বড় শহরগুলোতে রাজধানীসহ আমরা শুধু মহিলাদের জন্য ইভনিং বাস সার্ভিস চালু করব১৫:৩০ ২৫ জানুয়ারি ২০২৬
যুক্তরাষ্ট্র ও কানাডায় রমজান শুরুর সম্ভাব্য ১৮ ফেব্রুয়ারি
প্রতি বছরের মতো এবারও বৈজ্ঞানিক মানদণ্ড অনুসরণ করে আগাম এই ক্যালেন্ডার প্রকাশ করেছে স্বাধীন ধর্মীয় প্রতিষ্ঠান ফিকহ কাউন্সিল অব নর্থ আমেরিকা। সংস্থাটি চন্দ্রমাস নির্ধারণে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবকে শরিয়তসম্মত পদ্ধতি হিসেবে বিবেচনা করে।১৫:০০ ২৫ জানুয়ারি ২০২৬
আপনারা নির্ভয়ে ভোট দিতে যাবেন: মির্জা ফখরুল
এসব অভিযোগের প্রেক্ষিতে মির্জা ফখরুল বলেন, আমি এর আগেও পৌরসভার চেয়ারম্যান থাকাকালে আপনাদের জন্য কাজ করেছি, সংসদেও আপনাদের প্রতিনিধিত্ব করেছি। আমাকে নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই। আপনারা আমার পরিবারকেও ভালোভাবে চেনেন। বাবা-দাদার জমি বিক্রি করে রাজনীতি করেছি আপনাদের আমানতের খেয়ানত করবো না। আপনাদের সব সমস্যার স্থায়ী সমাধান করতে চাই।১৪:৪২ ২৫ জানুয়ারি ২০২৬
নিরপেক্ষ নির্বাচন নিয়ে ইসির প্রতি আস্থাশীল কূটনৈতিকরা: সিইসি
সিইসি বলেন, “এখানে উপস্থিত সব কূটনীতিক,ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা আমাদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনেছেন। দায়িত্ব নেওয়ার পর থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আমরা কী কী প্রস্তুতি নিয়েছি, প্রতিটি ধাপে কী কাজ করেছি সবকিছু বিস্তারিতভাবে তাদের সামনে তুলে ধরেছি।”১৪:৩৬ ২৫ জানুয়ারি ২০২৬
সকালে খালি পেটে যেসব খাবার খেলে বদহজম হয়
কিছু কিছু খাবার রয়েছে, যেগুলো খালি পেটে খেলে শরীরের ক্ষতি হতে পারে। এতে হজমের সমস্যা বাড়ার পাশাপাশি বিভিন্ন শারীরিক অস্বস্তিও দেখা দিতে পারে। তাই সকালে কোন খাবারগুলো এড়িয়ে চলা উচিত, সে বিষয়ে সচেতন থাকা জরুরি।১৪:২১ ২৫ জানুয়ারি ২০২৬
চাঁদাবাজ-দখলবাজদের শেষ দিন হবে ১২ ফেব্রুয়ারি: নাহিদ ইসলাম
ভোটারদের নির্বিঘ্নে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, যাকেই ভোট দিন বিবেচনা করে দেবেন। কারণ এবারের ভোট বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে১৪:১৩ ২৫ জানুয়ারি ২০২৬
প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার রুল
শুনানি শেষে অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ সাংবাদিকদের বলেন, গত বছরের ২৭ আগস্ট হাইকোর্ট একটি রাজনৈতিক দলের নিবন্ধনসংক্রান্ত আবেদন নিষ্পত্তি করতে প্রধান নির্বাচন কমিশনারকে নির্দেশ দিয়েছিলেন। তবে সিইসি ওই আদেশ বাস্তবায়ন না করায় আদালত অবমাননার অভিযোগে আবেদন করা হয়।১৪:০৬ ২৫ জানুয়ারি ২০২৬
ক্ষমতায় গেলে কঠোর হাতে দুর্নীতি দমনের প্রতিশ্রুতি তারেক রহমানের
তিনি জানান, অতীতে তার মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের সময় যারা অপরাধ–অপকর্ম করেছে তাদের ছাড় দেওয়া হয়নি। এমনকি দলীয় কেউ হলেও ছাড় দেয়নি বিএনপি সরকার১৩:৫৬ ২৫ জানুয়ারি ২০২৬
























