সমালোচনার রাজনীতিতে দেশের উন্নয়ন হবে না: তারেক রহমান
তিনি বলেন, ক্ষমতায় গেলে বিএনপি সারা দেশে এক লাখ স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন করবে এবং খাল খননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন করা হবে। পাশাপাশি চট্টগ্রামকে দেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি।১৩:৪৪ ২৫ জানুয়ারি ২০২৬
সম্মিলিত ইসলামী ব্যাংকের উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত
সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি গঠিত হয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংকের একীভূতকরণের মাধ্যমে।১৩:২২ ২৫ জানুয়ারি ২০২৬
চট্টগ্রামে নির্বাচনি সমাবেশের মঞ্চে তারেক রহমান
মাঠের ভেতরে ও বাইরে সেনা, পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। বিভিন্ন সড়কে যানবাহন চলাচল সীমিত করা হয়েছে, সিআরবি এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে।১২:৫৬ ২৫ জানুয়ারি ২০২৬
১০০ জনকে চাকরি দেবে আরএফএল
প্রতিষ্ঠানটি ‘ট্রেইনি জোনাল ম্যানেজার (টিজেডএম)’ পদে ১০০ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ২০ ফেব্রুয়ারি।১২:৩৯ ২৫ জানুয়ারি ২০২৬
মালদ্বীপকে ১৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
বাংলাদেশ টুর্নামেন্ট শুরু করেছিল ভারতকে ৩-১ গোলে হারিয়ে। এরপর ভুটানের সঙ্গে ৩-৩ গোলের ড্রয় খেললেও নেপালকে ৩-০, শ্রীলঙ্কাকে ৬-২ এবং পাকিস্তানকে ৯-১ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালে মালদ্বীপের মুখোমুখি হয়।১২:১৭ ২৫ জানুয়ারি ২০২৬
তরুণদের সঙ্গে আলোচনায় ‘ভাইয়া’ ডাকার পরামর্শ দিলেন তারেক রহমান
শিক্ষার্থীদের প্রশ্নের জবাবে তারেক রহমান জানান, দেশে ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যাংকঋণে জটিলতা রয়েছে। বিএনপি নির্বাচিত হলে আইন সংশোধনের মাধ্যমে তাদের সহায়তা করা হবে। পাশাপাশি বিদেশে পড়াশোনা করতে চাওয়া শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট লোন দেয়ার ভাবনা রয়েছে।১১:৫৫ ২৫ জানুয়ারি ২০২৬
যুক্তরাষ্ট্রজুড়ে শীতকালীন ঝড়ে বিপর্যয়, বাতিল ১৩ হাজার ফ্লাইট
ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, শনিবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণ রকি পর্বতমালা থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত ভারী তুষারপাত, শিলাবৃষ্টি ও বরফের সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদরা সতর্ক করেছেন, জমে থাকা বরফ ধীরে গলে এবং উদ্ধার ও পুনরুদ্ধার কাজে বাধা সৃষ্টি করতে পারে।১১:২৮ ২৫ জানুয়ারি ২০২৬
চট্টগ্রামে জনসভা শুরুর আগে তরুণদের সঙ্গে মতবিনিময়ে তারেক রহমান
দলীয় সূত্র জানায়, রবিবার বেলা সাড়ে ১১টায় চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত জনসভায় যোগ দেবেন তারেক রহমান। এরপর বিকাল সাড়ে ৪টায় ফেনীর পাইলট স্কুল মাঠে, সাড়ে ৫টায় কুমিল্লার চৌদ্দগ্রাম হাই স্কুল মাঠে, সন্ধ্যা ৭টায় সুয়াগাজীর ডিগবাজী মাঠে, সাড়ে ৭টায় দাউদকান্দি ঈদগাহ মাঠে এবং রাত সাড়ে ১১টায় নারায়ণগঞ্জের কাঁচপুর বালুরমাঠে আয়োজিত নির্বাচনি সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর।১১:০৩ ২৫ জানুয়ারি ২০২৬
বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক আমদানি
বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামিম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং প্রকল্পের খনন কার্যক্রম পরিচালনার জন্য ভারত থেকে মোট ১২৭ মেট্রিক টন বিস্ফোরক দ্রব্য আমদানি করা হয়েছে। বর্তমানে বিস্ফোরক বোঝাই ভারতীয় ট্রাকগুলো বেনাপোল বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তায় রাখা হয়েছে।১০:৪০ ২৫ জানুয়ারি ২০২৬
বড়দিনে মুক্তি পাচ্ছে শাহরুখ খানের ‘কিং’
এ সিনেমার পরিচালনার দায়িত্বে রয়েছেন সিদ্ধার্থ আনন্দ। এর আগে ‘পাঠান’ সিনেমায় শাহরুখ–সিদ্ধার্থ জুটির সাফল্য দর্শকদের দারুণভাবে মুগ্ধ করেছিল। ফলে নতুন এই সিনেমা ঘিরে প্রত্যাশার পারদও স্বাভাবিকভাবেই তুঙ্গে।১০:০৩ ২৫ জানুয়ারি ২০২৬
দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে ঢাকা
আইকিউএয়ারের তথ্যমতে, দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২১০। তৃতীয় স্থানে রয়েছে চীনের হ্যাংজু (স্কোর ১৮৬), চতুর্থ স্থানে মিশরের কায়রো (স্কোর ১৭৮) এবং পঞ্চম স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, যার স্কোর ১৭৬।০৯:৪৩ ২৫ জানুয়ারি ২০২৬
ভূমিকম্পে কেঁপে উঠল রংপুর
সূত্র জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থলের গভীরতা তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে প্রাথমিক বিশ্লেষণে এটি একটি অগভীর ভূমিকম্প বলে ধারণা করা হচ্ছে।০৯:১৭ ২৫ জানুয়ারি ২০২৬
কানাডার ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
তিনি আরও বলেন, কানাডা যদি চীনের সঙ্গে কোনো বাণিজ্য চুক্তিতে এগোয়, তাহলে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা সব কানাডীয় পণ্যের ওপর তাৎক্ষণিকভাবে ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।০৯:০৬ ২৫ জানুয়ারি ২০২৬
বিসিবি পরিচালকের পদ থেকে সরে দাঁড়ালেন ইশতিয়াক সাদেক
গত বছরের ৬ অক্টোবর অনুষ্ঠিত বিসিবির নির্বাচনে ক্লাব ক্যাটাগরি থেকে পরিচালক হিসেবে নির্বাচিত হন ইশতিয়াক সাদেক। নির্বাচনের পরদিনই তাঁকে বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়।০৮:৪৩ ২৫ জানুয়ারি ২০২৬
চট্টগ্রামে পৌঁছেছেন তারেক রহমান
তারেক রহমানের চট্টগ্রাম সফরকে কেন্দ্র করে বন্দরনগরীতে তৈরি হয়েছে রাজনৈতিক উত্তাপ ও উৎসবমুখর পরিবেশ। নগরীর প্রধান সড়ক, মোড় ও অলিগলিতে ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে এলাকা। দলীয় নেতাকর্মীদের মধ্যেও লক্ষ্য করা যাচ্ছে বাড়তি আগ্রহ ও উদ্দীপনা।০৮:২৮ ২৫ জানুয়ারি ২০২৬
‘নাসীরুদ্দীনকে ক্ষ্যাপাবেন তো আপনার হাফপ্যান্ট খুলে যাবে’
আমরা শেখ হাসিনার হাফপ্যান্ট খুলে দিয়েছিলাম, শুধু হাফপ্যান্ট খুলে দিইনি তাকে দিল্লিতে পাঠিয়ে দিয়েছিলাম। আমার সঙ্গে কখনো হাংকিপাংকি করবেন না১৯:২৭ ২৪ জানুয়ারি ২০২৬
কেরানীগঞ্জে গুলিবিদ্ধ বিএনপিনেতার মৃত্যু
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত ৯টার দিকে হযরতপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জগন্নাথপুরের ঢালি কান্দীর কড়ই গাছতলা এলাকায় ওয়ার্ড বিএনপি কার্যালয়ের সামনে দুর্বৃত্তরা হাসান মোল্লাকে১৯:০৩ ২৪ জানুয়ারি ২০২৬
লক্ষ্মীপুরে পুলিশে ধরিয়ে দেয়ার অভিযোগে কলেজছাত্র খুন, গ্রেফতার ৩
গোপন সংবাদের ভিত্তিতে নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন ভুলতা গাউছিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন, শাকিল বেপারী (২৩), সোহাগ বেপারী (১৯), মোক্তার পাটওয়ারী (২০), তাদের সবার বাড়ি লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার চরবংশী গ্রামে১৮:৫৬ ২৪ জানুয়ারি ২০২৬
স্বাধীন হওয়ার পর এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ: আফিস নজরুল
তিনি বলেন, আসন্ন নির্বাচনে প্রবাসীরাও প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। গণভোটও হচ্ছে। বাংলাদেশের গণতন্ত্র, আইনের শাসন শক্ত হোক। অনেক বেশি দৃঢ়তর হোক এজন্য ‘হ্যাঁ’ ভোট দেওয়া জরুরি১৮:১৫ ২৪ জানুয়ারি ২০২৬
`বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে নিচ্ছে আইসিসি`
টাইমস অব ইন্ডিয়া’র ওই প্রতিবেদনে বলা হয়েছে: লাইভ টিভি এবং মিডিয়া ব্রিফিংয়ে বিসিবি সভাপতি ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা বারবার ‘ভারতে না খেলার’ ঘোষণা দিলেও, আইসিসি’কে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক চিঠি দেয়নি১৭:৫২ ২৪ জানুয়ারি ২০২৬
ফ্যামিলি কার্ডের কথা বলে তারা ভোট কেনার কৌশল করছেন: নাহিদ ইসলাম
এনসিপির আহ্বায়ক অভিযোগ করে বলেন, ঢাকা-১১ আসনে ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছে এবং নির্বাচনি আচরণবিধিও মানা হচ্ছে না। এবারের ভোটটা নতুন বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের ভোট। এবার একই দিনে গণভোটও হবে। মানুষ যাতে এ ভোট দিতে ভয় না পায়, সেদিকে আমরা জোর দিচ্ছি।১৬:২২ ২৪ জানুয়ারি ২০২৬
মুছাব্বির হত্যার নেপথ্যের কারণ জানালো ডিবি
ডিবি প্রধান জানান, রাজনৈতিক কারণে নয়, চাঁদাবাজি আর দখলদারির জন্যই খুন হয়েছেন স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বির। যেখানে জড়িত ছিল আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসী ‘দাদা বিনাশ’১৬:০৬ ২৪ জানুয়ারি ২০২৬
মেয়ে জাইমাকে নিয়ে ‘মিট অ্যান্ড গ্রিট’-এ অংশ নেবেন তারেক রহমান
এর আগে শনিবার গুলশানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা মাহদী আমিন।১৪:৫৬ ২৪ জানুয়ারি ২০২৬
বিশ্বকাপে না গেলে বিকল্প টুর্নামেন্ট আয়োজনের অনুরোধ শান্তর
ফাইনাল জয়ের পর শান্ত বলেন, ঢাকার ক্রিকেট নিয়েও অনেক সমালোচনা হচ্ছে। এখানেও আমি অনুরোধ করব, আগের আসরগুলোর চেয়ে যেন আরও সুন্দরভাবে আয়োজন করা হয়। বিশ্বকাপে যদি যেতে না পারি, তাহলে বোর্ডের কাছে অনুরোধ থাকবে আমাদের জন্য আরও ভালো ও সুন্দর একটি টুর্নামেন্ট আয়োজন করা হোক, যাতে সবাই খেলতে পারে।১৪:৩৭ ২৪ জানুয়ারি ২০২৬
























