মেয়ে জাইমাকে নিয়ে ‘মিট অ্যান্ড গ্রিট’-এ অংশ নেবেন তারেক রহমান
এর আগে শনিবার গুলশানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা মাহদী আমিন।১৪:৫৬ ২৪ জানুয়ারি ২০২৬
বিশ্বকাপে না গেলে বিকল্প টুর্নামেন্ট আয়োজনের অনুরোধ শান্তর
ফাইনাল জয়ের পর শান্ত বলেন, ঢাকার ক্রিকেট নিয়েও অনেক সমালোচনা হচ্ছে। এখানেও আমি অনুরোধ করব, আগের আসরগুলোর চেয়ে যেন আরও সুন্দরভাবে আয়োজন করা হয়। বিশ্বকাপে যদি যেতে না পারি, তাহলে বোর্ডের কাছে অনুরোধ থাকবে আমাদের জন্য আরও ভালো ও সুন্দর একটি টুর্নামেন্ট আয়োজন করা হোক, যাতে সবাই খেলতে পারে।১৪:৩৭ ২৪ জানুয়ারি ২০২৬
স্বাধীনতার বিরোধীরা এখন দাড়িপাল্লায় ভোট চাইছে: মির্জা ফখরুল
জামায়াত দাঁড়িপাল্লা নিয়ে ভোটের জন্য আসছে। তারা স্বাধীনতার বিরোধিতা করেছিল। আপনাদের বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছিল। তারা লুটও করেছে। আমরা স্বাধীনতার পক্ষে কথা বলি১৪:২৭ ২৪ জানুয়ারি ২০২৬
৫৬ হাজার বর্গমাইলে কেউ খবরদারি করুক দেখতে চাই না: জামায়াত আমির
আমরা গোটা উত্তরবঙ্গকে কৃষিভিত্তক রাজধানীতে পরিণত করতে চাই। গোটা দেশ ও উত্তরবঙ্গের মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন এবং ভোটে যদি আমরা সরকার গঠন করতে পারি তাহলে প্রথমে আমাদের দৃষ্টি পড়বে উত্তরবঙ্গের মরা নদীগুলোতে১৪:২০ ২৪ জানুয়ারি ২০২৬
ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত ৭, নিখোঁজ ৮২
নিখোঁজদের উদ্ধারে ঘটনাস্থলে ব্যাপক উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। তবে প্রতিকূল আবহাওয়া, টানা বৃষ্টি এবং বিপুল পরিমাণ মাটি ও ধ্বংসস্তূপের কারণে উদ্ধারকাজ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।১৪:১৭ ২৪ জানুয়ারি ২০২৬
বাগেরহাট-৩ আসন নিজেদের কবজায় রাখতে মরিয়া বিএনপি-জামায়াত
শুধু বিএনপি ও জামায়াতই নয়, এ আসনে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ইসলামী আন্দোলনের শেখ জিল্লুর রহমান, জাতীয় সমাজ তান্ত্রিক দল (জেএসডি- রব) মো: হাবিবুর রহমান মাষ্টার স্বল্পপরিসরে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন১৪:০৭ ২৪ জানুয়ারি ২০২৬
১২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টার মধ্যে পৌঁছাতে হবে পোস্টাল ভোট: ইসি
তিনি বলেন, পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করা ভোটাররা ব্যালট পাওয়ার পর যত দ্রুত সম্ভব ভোট প্রদান করে নিকটস্থ পোস্ট অফিস বা ডাক বাক্সে হলুদ খামে পাঠান। ১২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছালে তবেই সেই ভোট গণনায় অন্তর্ভুক্ত হবে১৩:৫৩ ২৪ জানুয়ারি ২০২৬
ভারতের সঙ্গে চুক্তির বিষয়ে জামায়াতের বক্তব্য সম্পূর্ণ অপপ্রচার: বিএনপি
মাহদী আমিন বলেন, একটি রাজনৈতিক দলের প্রভাবশালী এক নেতা ভারতের সঙ্গে বিএনপির চুক্তির বিষয়ে যে দাবি তুলেছেন, সেটি একটি মিডিয়ার বরাতে বলা হয়েছে। কিন্তু সেই দাবির পক্ষে কোনো প্রমাণ তিনি দিতে পারেননি এবং পারবেনও না। কারণ এমন কোনো তথ্য বাস্তবে নেই।১৩:৫০ ২৪ জানুয়ারি ২০২৬
ভাঙ্গায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৭
ভাঙ্গা হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, ফরিদপুরগামী ‘সপ্তবর্ণা পরিবহন’-এর একটি বাসের সঙ্গে ফরিদপুর থেকে ভাঙ্গামুখী ইটবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই ট্রাকের হেলপার রাশেদ মারা যান। পরে আহত অবস্থায় ট্রাকচালক নবীন শেখকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।১৩:২৭ ২৪ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের বিরুদ্ধে এনসিপির অভিযোগ মিথ্যা: রিজভী
তিনি আরও জানান, নির্বাচন কমিশনের অনুরোধে উত্তরবঙ্গের সফর স্থগিত করেছিলেন তারেক রহমান। পরবর্তীতে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী প্রচারণা চালান।১২:৫৬ ২৪ জানুয়ারি ২০২৬
হঠাৎ অসুস্থ পাটওয়ারী, ভোটের প্রচারণা স্থগিত
এর আগে শনিবার সকালে শান্তিনগর বাজারে এক গণসংযোগে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে আমাদের যাত্রা অব্যাহত থাকবে। আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। যারা ভয় দেখাতে আসবে, আমরা ধৈর্য ও শান্তির সঙ্গে তাদের মোকাবিলা করবো।”১২:৩০ ২৪ জানুয়ারি ২০২৬
২০ বছর পর চট্টগ্রামে যাচ্ছেন তারেক রহমান
দলীয় প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম বড় মাঠের কর্মসূচি হওয়ায়, তার বক্তব্যকে ঘিরে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল তৈরি হয়েছে।১২:০০ ২৪ জানুয়ারি ২০২৬
অফিসার খুঁজছে অলিম্পিক
প্রতিষ্ঠানটি ‘অফিসার/সিনিয়র অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৩১ জানুয়ারি।১১:৩৬ ২৪ জানুয়ারি ২০২৬
উত্তর বাড্ডা থেকে ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার
বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আরাফাত হোসেন জানান, খবর পেয়ে বাসার নয়তলার ছাদ থেকে অচেতন অবস্থায় সুবীরকে উদ্ধার করা হয়। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।১১:০৮ ২৪ জানুয়ারি ২০২৬
এক বছরের মধ্যে চীন কানাডাকে গিলে খাবে: ট্রাম্প
তিনি বলেন, গ্রিনল্যান্ডে গোল্ডেন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপনের ক্ষেত্রে কানাডা যুক্তরাষ্ট্রের সহায়তা করছে না। তারা চীনের সঙ্গে ব্যবসা করছে এবং এক বছরের মধ্যে চীন তাদের গিলে খাবে।১০:৪৫ ২৪ জানুয়ারি ২০২৬
মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে যৌথ উদ্যোগের চুক্তি চূড়ান্ত করল টিকটক
‘টিকটক ইউএসডিএস জয়েন্ট ভেঞ্চার এলএলসি’ নামের এই প্রতিষ্ঠান ব্যবহারকারীর ডেটা প্রাইভেসি ও সাইবার নিরাপত্তা নিশ্চিত করবে। উদ্যোগে ক্লাউড কম্পিউটিং জায়ান্ট ওরাকল, প্রাইভেট ইকুইটি গ্রুপ সিলভার লেক এবং আবুধাবি-ভিত্তিক এমজিএক্স বিনিয়োগকারী হিসেবে থাকবেন, প্রত্যেকের হাতে ১৫ শতাংশ শেয়ার থাকবে। এছাড়া ডেল ফ্যামিলি অফিস, ভাস্টমেয়ার স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্টস, আলফা ওয়েভ পার্টনারস, রেভোলিউশন, মেরিট ওয়ে, ভিয়া নোভা, ভার্গো এলআই এবং এনজেজে ক্যাপিটালও এতে অংশগ্রহণ করেছে।১০:১৯ ২৪ জানুয়ারি ২০২৬
বড় পর্দায় ফিরছে নিশো-মেহজাবীন জুটি!
এ বিষয়ে কথা বলতে যোগাযোগের চেষ্টা করা হলেও পরিচালক ভিকি জাহেদ ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর বক্তব্য পাওয়া যায়নি।০৯:৪৬ ২৪ জানুয়ারি ২০২৬
‘ঊনসত্তরের গণঅভ্যুত্থান স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তাৎপর্যপূর্ণ অধ্যায়’
তিনি বলেন, তৎকালীন স্বৈরাচারী অপশাসন ও দমন-পীড়নের বিরুদ্ধে ১৯৬৯ সালের জানুয়ারি মাসজুড়ে ছাত্র-জনতার আন্দোলন ছিল উত্তাল। সব শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ২৪ জানুয়ারি সেই আন্দোলন রূপ নেয় এক ব্যাপক গণবিস্ফোরণে। সংগ্রামী জনতা সান্ধ্য আইন ভেঙে মিছিল বের করলে পুলিশের গুলিবর্ষণে শহীদ হন ঢাকার নবকুমার ইনস্টিটিউটের নবম শ্রেণির ছাত্র মতিউর রহমান মল্লিক।০৯:২৫ ২৪ জানুয়ারি ২০২৬
পাকিস্তানে বিয়েবাড়িতে বোমা বিস্ফোরণ, নিহত ৫
পুলিশ সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, দেরা ইসমাইল খান পিস কমিটির প্রধান নুর আলম মেহসুদের বাড়িতে বিয়ের অনুষ্ঠানের আয়োজন চলাকালে বিস্ফোরণটি ঘটে। ওই কমিটিতে আত্মসমর্পণ করা তালেবান সদস্যরাও যুক্ত রয়েছেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত হামলার দায় কোনো গোষ্ঠী স্বীকার করেনি।০৮:৫৮ ২৪ জানুয়ারি ২০২৬
আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী আজ
দলীয় সূত্রে জানা গেছে, বেলা ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া বিকেল ৪টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে, যেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত থাকবেন।০৮:৪১ ২৪ জানুয়ারি ২০২৬
আবারও বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহী
দ্বিতীয় উইকেটে কেন উইলিয়ামসনকে সঙ্গে নিয়ে আরও ৪৭ রান যোগ করেন এই বাঁহাতি ওপেনার। উইলিয়ামসন ১৫ বলে ২৪ রান করে আউট হন। এরপরও থামেননি তানজিদ। দায়িত্বশীল ও বিধ্বংসী ব্যাটিংয়ে ক্যারিয়ারের স্মরণীয় এক সেঞ্চুরি তুলে নেন তিনি। ৬২ বলে ১০০ রানের ইনিংসে ছয়টি চার ও সাতটি ছক্কা হাঁকান তানজিদ। এটি চলতি বিপিএলে তার চতুর্থ সেঞ্চুরি এবং বিপিএল ফাইনালের ইতিহাসে তৃতীয় সেঞ্চুরি। এর আগে ফাইনালে সেঞ্চুরি করেছিলেন ক্রিস গেইল ও তামিম ইকবাল।০৮:২০ ২৪ জানুয়ারি ২০২৬
আনুষ্ঠানিকভাবে ডব্লিউএইচও থেকে সদস্যপদ প্রত্যাহার করলো যুক্তরাষ্ট্র
ব্যর্থতা ও পক্ষপাতের অভিযোগ তুলে আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ছাড়ল যুক্তরাষ্ট্র। বকেয়া অর্থ পরিশোধে অস্বীকৃতি জানিয়ে সংস্থাটির সাথে সব ধরনের যৌথ কার্যক্রম ও অর্থায়নও বন্ধ করে দিয়েছে ওয়াশিংটন।২১:৪১ ২৩ জানুয়ারি ২০২৬
সুশাসন ও কর্মসংস্থানের অঙ্গীকার তারেক রহমানের
দেশ পুনর্গঠন ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষে ভোট চেয়ে ভাষানটেকে নির্বাচনী জনসভা করেছেন তারেক রহমান। বক্তব্যে তিনি বস্তিবাসী পুনর্বাসন, চার কোটি মানুষকে ফ্যামিলি কার্ড প্রদান ও কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দেন।২১:২৩ ২৩ জানুয়ারি ২০২৬
‘কেবল ধানের শীষের মাধ্যমেই দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব’
কেবল ধানের শীষের মাধ্যমেই দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব বলে মন্তব্য করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তার দাবি, বিএনপি ছাড়া
২০:৩৬ ২৩ জানুয়ারি ২০২৬
























