News Bangladesh

‘সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশ’

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সরস্বতী পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলাদেশ সকল মানুষের জন্য নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে বাংলাদেশের ঐতিহ্যকে তুলে ধরে শিক্ষাকে ব্যক্তিগত উন্নতির পাশাপাশি সমাজের উন্নতির জন্য কাজে লাগানোর আহ্বান জানান।

২০:০১ ২৩ জানুয়ারি ২০২৬

ব্রিটিশ নাগরিকদের জন্য পার্বত্য চট্টগ্রাম ভ্রমণে সতর্কতা

আসন্ন জাতীয় নির্বাচন ও নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে ব্রিটিশ নাগরিকদের ভ্রমণে বিশেষ সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য। একই সাথে নির্বাচনী প্রচারণায় সম্ভাব্য রাজনৈতিক সহিংসতা ও সন্ত্রাসবাদ এড়াতে নিজ দেশের নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে এফসিডিও।

১৯:১৮ ২৩ জানুয়ারি ২০২৬

খেলাধুলার চর্চা নেই বলে মাদক-সন্ত্রাস বেড়েছে: মির্জা আব্বাস

খেলাধুলা ও সুস্থ বিনোদনের অভাবে দেশে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি বাড়ছে বলে মন্তব্য করেছেন বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। নির্বাচনী প্রচারণায় তিনি প্রশাসনে বৈষম্যের অভিযোগ তুলে ধরেন এবং বিজয়ী হলে পর্যাপ্ত ক্রীড়া চর্চার সুযোগ সৃষ্টির প্রতিশ্রুতি দেন।

১৭:৪৯ ২৩ জানুয়ারি ২০২৬

তারেক রহমানের তৃতীয় দিনের নির্বাচনি সফরসূচি চূড়ান্ত

আগামী ২৫ জানুয়ারি চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে তারেক রহমানের দিনব্যাপী নির্বাচনী প্রচারণা ও জনসভার সূচি চূড়ান্ত হয়েছে। নীতিনির্ধারণী সংলাপ ও ৫টি বিশাল সমাবেশের মাধ্যমে তৃণমূলের ভোটারদের কাছে দলের রাজনৈতিক অবস্থান তুলে ধরাই এই সফরের লক্ষ্য।

১৭:৩৫ ২৩ জানুয়ারি ২০২৬

উন্নয়ন-গণতন্ত্রের ধারক বিএনপি: সালাহউদ্দিন

জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন পূরণে টেকসই গণতন্ত্রের ওপর গুরুত্বারোপ করে চকরিয়া-পেকুয়ায় ধানের শীষে ভোট চেয়েছেন সালাহউদ্দিন আহমদ। একইসাথে তিনি উন্নয়ন-অগ্রগতির স্বার্থে লবণ চাষিদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে ‘সবার আগে বাংলাদেশ’ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

১৭:২৩ ২৩ জানুয়ারি ২০২৬

শহীদদের আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গড়ার অঙ্গীকার ববি হাজ্জাজের

ঢাকা-১৩ আসনে ধানের শীষের প্রার্থী ববি হাজ্জাজ ২৩ জানুয়ারি শহীদ মাহামুদুর রহমান সৈকতের বাসা থেকে গণসংযোগ শুরু করে শহীদদের আদর্শ ধারণ করে ভোটের পথচলায় অঙ্গীকার করেন। এরপর তিনি জাফরাবাদে সরস্বতী পূজামণ্ডপ পরিদর্শন ও পশ্চিম আগারগাঁওয়ে ২৮ নম্বর ওয়ার্ডের নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন।

১৬:৫৯ ২৩ জানুয়ারি ২০২৬

ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, ১০ জনের মরদেহ উদ্ধার

ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওয়েসিতে বিধ্বস্ত হওয়া একটি চার্টার্ড বিমান থেকে সাতজন ক্রু ও তিনজন সরকারি কর্মকর্তাসহ মোট ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পাহাড়ি দুর্গম এলাকায় নিখোঁজের ৫ দিন পর শুক্রবার উদ্ধার অভিযান শেষ হয় এবং দুর্ঘটনার কারণ জানতে বর্তমানে ব্ল্যাক বক্স বিশ্লেষণ করা হচ্ছে।

১৬:৪৬ ২৩ জানুয়ারি ২০২৬

চালু হতেই আবার বন্ধ বিশ্বের বৃহত্তম পারমাণবিক কেন্দ্র

প্রায় ১৪ বছর বন্ধ থাকার পর জাপানের কাশিওয়াজাকি–কারিওয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের একটি চুল্লি চালু করা হলেও কারিগরি সতর্ক সংকেতের কারণে কার্যক্রম আবার স্থগিত করা হয়েছে। বিশ্বের সবচেয়ে বড় এই পারমাণবিক কেন্দ্র পুনরায় চালু করা নিয়ে স্থানীয় পর্যায়ে নিরাপত্তা ও ভূমিকম্প ঝুঁকি ঘিরে উদ্বেগ ও বিরোধিতা অব্যাহত রয়েছে।

১৬:২৫ ২৩ জানুয়ারি ২০২৬

আইসিসিকে রাজি করাতে নতুন কৌশল বিসিবির

ভেন্যু পরিবর্তনের দাবিতে আইসিসির কাছে আবারও চিঠি পাঠিয়েছে বিসিবি এবং বিষয়টি স্বাধীন ডিসপিউট রেজোল্যুশন কমিটির কাছে পাঠানোর অনুরোধ জানিয়েছে। আইসিসি দাবি না মানলে নিরাপত্তা শঙ্কায় ভারত গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলার সিদ্ধান্তে অনড় রয়েছে বাংলাদেশ।

১৫:১৫ ২৩ জানুয়ারি ২০২৬

গণভোটের বিরুদ্ধে একমাত্র পরাজিত শক্তিরাই দাঁড়াতে পারে: আদিলুর রহমান

আদিলুর রহমান খান বলেন, জুলাই বাংলাদেশকে মুক্ত করেছে। ফ্যাসিবাদের পতনে যারা জীবন দিয়েছেন, তাদের আত্মত্যাগের চেতনাকে সামনে রেখেই জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে। সেই সনদের পক্ষে গণভোট অনুষ্ঠিত হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, দেশের জনগণ শহীদদের আত্মত্যাগ স্মরণ করে ‘হ্যাঁ’ ভোট দেবেন।

১৫:০২ ২৩ জানুয়ারি ২০২৬

নির্বাচন বানচাল করতে গুপ্ত হামলা চলছে: মির্জা ফখরুল

ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর ঘাপটি মেরে থাকা দুষ্কৃতকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাশাপাশি নানা ধরনের অরাজকতায় জড়াচ্ছে। তিনি বলেন, হাসান মোল্লার ওপর হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া জরুরি, অন্যথায় তারা আরও বড় ধরনের নাশকতা ঘটাতে পারে।

১৪:৪০ ২৩ জানুয়ারি ২০২৬

ঢাকাবাসীর জন্য তিতাসের দুঃসংবাদ

বিজ্ঞপ্তিতে বলা হয়, এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ কাজের কারণে এলএনজি থেকে প্রাপ্ত গ্যাস সরবরাহ সাময়িকভাবে হ্রাস পাচ্ছে। এ কারণে শনিবার দুপুর ১২টা থেকে রোববার দুপুর ১২টা পর্যন্ত তিতাস গ্যাসের আওতাভুক্ত এলাকার সব শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।

১৪:১৯ ২৩ জানুয়ারি ২০২৬

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে দেশে জনমতের জোয়ার: প্রেস সচিব

ভোট প্রসঙ্গে তিনি জানান, নির্বাচন কমিশন জানিয়েছে ভোট গ্রহণে কোনো সমস্যা হবে না, তবে ভোট গণনায় কিছুটা সময় লাগতে পারে। এ সময় তিনি ভোটারদের শান্ত ও ধৈর্যের সঙ্গে ভোট প্রক্রিয়ায় অংশ নেওয়ার আহ্বান জানান।

১৩:৫৭ ২৩ জানুয়ারি ২০২৬

ইউটিউব শর্টসে আসছে এআই অবয়ব

ইউটিউব জানায়, দ্রুত বর্ধনশীল ফিচার শর্টসের দর্শকসংখ্যা ধরে রাখতে এআইভিত্তিক নতুন টুল যুক্ত করা হচ্ছে। বর্তমানে শর্টসে এআই দিয়ে ভিডিও ক্লিপ তৈরি, স্টিকার ব্যবহার ও স্বয়ংক্রিয় ডাবিংয়ের সুবিধা রয়েছে। নতুন এআই অবয়ব সুবিধাও এসব টুলের সঙ্গে যুক্ত হবে।

১৩:৩৫ ২৩ জানুয়ারি ২০২৬

সোনার দামে নতুন রেকর্ড, ভরি ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা

বাজুস জানিয়েছে, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫% ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬% মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য থাকতে পারে।

১৩:১০ ২৩ জানুয়ারি ২০২৬

‘শান্তি পর্ষদে’ যোগ দিতে কানাডাকে পাঠানো আমন্ত্রণ বাতিল করলেন ট্রাম্প

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লিখেছেন, এই চিঠির মাধ্যমে জানানো হচ্ছে, কানাডার যোগদানের আমন্ত্রণ প্রত্যাহার করা হলো।

১২:৪৯ ২৩ জানুয়ারি ২০২৬

সরস্বতী পূজা আজ

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সকাল ১০টায় পূজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর। ঢাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল প্রশাসনের কেন্দ্রীয় পূজা সহ ৭৬টি মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৭৪টি বিভাগ ও ইন্সটিটিউটের শিক্ষার্থীরা এতে অংশ নিচ্ছে।

১২:১৭ ২৩ জানুয়ারি ২০২৬

১২ ফেব্রুয়ারির নির্বাচন ভবিষ্যতের মানদণ্ড স্থাপন করবে: প্রধান উপদেষ্টা

রাষ্ট্রদূত ক্রিস্টেনসেনও মন্তব্য করেন, ফেব্রুয়ারির নির্বাচনে যেই জয়ী হোক না কেন, তার সঙ্গে কাজ করতে তিনি আগ্রহী। তিনি অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম ও অধ্যাপক ড. ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন।

১১:৪৯ ২৩ জানুয়ারি ২০২৬

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন নিউজিল্যান্ডের পেসার অ্যাডাম মিলন

ব্ল্যাকক্যাপসের প্রধান কোচ রব ওয়াল্টার বলেন, অ্যাডামের চোটে আমরা সবাই হতাশ। সে টুর্নামেন্টের জন্য কঠোর পরিশ্রম করেছে এবং দারুণ ফর্মে ছিল। তার দ্রুত সুস্থতা কামনা করি।

১১:২০ ২৩ জানুয়ারি ২০২৬

নির্বাচনকে বাধাগ্রস্ত করার কোনো ষড়যন্ত্র জনগণ মেনে না: ফখরুল 

ঘটনা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৯টার দিকে কেরাণীগঞ্জের হযরতপুর ইউনিয়নে বিএনপির কার্যালয়ের সামনে হাসান মোল্লাকে গুলি করা হয়। তার পেটের ডান পাশে গুলি লেগেছে এবং তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

১০:৪৮ ২৩ জানুয়ারি ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স পরীক্ষার সময়সূচি প্রকাশ

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমএ, এমএসএস, এমবিএ, এমএসসি, এম মিউজ, আইসিটি ও লাইব্রেরি সায়েন্সের শেষ পর্বের পরীক্ষাগুলো নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন দুপুর ১টা থেকে পরীক্ষা শুরু হবে।

১০:৩৪ ২৩ জানুয়ারি ২০২৬

অস্কারের চূড়ান্ত তালিকা থেকে বাদ গেল ‘হোমবাউন্ড’

একাডেমির প্রকাশিত চূড়ান্ত তালিকায় দেখা গেছে, ভারতের কোনো সিনেমাই স্থান পায়নি। বরং তালিকায় জায়গা করে নিয়েছে আর্জেন্টিনার ‘বেলেন’, ব্রাজিলের ‘দ্য সিক্রেট এজেন্ট’, ফ্রান্সের ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’, জার্মানির ‘সাউন্ড অফ ফলিং’, ইরাকের ‘দ্য প্রেসিডেন্ট’স কেক’, জাপানের ‘কোকুহো’ এবং দক্ষিণ কোরিয়ার ‘নো আদার চয়েস’। এ ছাড়া ফিলিস্তিনের ‘প্যালেস্টাইন ৩৬’ ও তাইওয়ানের ‘লেফট-হ্যান্ডেড গার্ল’ও স্থান পেয়েছে চূড়ান্ত তালিকায়।

০৯:৫৩ ২৩ জানুয়ারি ২০২৬

কূটনীতিকদের সঙ্গে ইসির বৈঠক রবিবার

নির্বাচন কমিশনার জানান, বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে কমিশনের সার্বিক প্রস্তুতি, নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

০৯:৩৪ ২৩ জানুয়ারি ২০২৬

শিশু নির্যাতনের ঘটনায় শারমিন একাডেমির ব্যবস্থাপক গ্রেফতার

এর আগে, সম্প্রতি শিশুটিকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, স্কুল ইউনিফর্ম পরা আনুমানিক তিন থেকে চার বছর বয়সী শিশুটিকে টানা-হেঁচড়া করে একটি কক্ষে নিয়ে যাওয়া হয়। সেখানে গোলাপি শাড়ি পরিহিত এক নারী শিক্ষক শিশুটিকে টেবিলের সামনে বসিয়ে বারবার চড় মারেন এবং ধমক দেন। পরে এক পুরুষ শিক্ষক স্ট্যাপলার হাতে শিশুটির মুখের দিকে হুমকি দেন।

০৯:১২ ২৩ জানুয়ারি ২০২৬