‘নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে আসছেন ৫০০ বিদেশি সাংবাদিক-পর্যবেক্ষক’
তিনি জানান, পর্যবেক্ষক ও সাংবাদিকদের অংশগ্রহণের ক্ষেত্রে দুটি পদ্ধতি অনুসরণ করা হয়েছে। একটি হলো নির্বাচন কমিশনের পক্ষ থেকে সরাসরি আমন্ত্রণ, আরেকটি হলো সাংবাদিক ও পর্যবেক্ষকদের জন্য উন্মুক্ত আমন্ত্রণ। এ পর্যন্ত ৭৮ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক ও ৫০ জন বিদেশি সাংবাদিক বাংলাদেশে এসে নির্বাচন পর্যবেক্ষণের আগ্রহ প্রকাশ করেছেন। এই সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে বলে জানান তিনি।০৮:৪৪ ২৩ জানুয়ারি ২০২৬
৭ জেলায় সমাবেশ শেষে ভোরে ঢাকায় ফিরলেন তারেক রহমান
এর আগে, বেলা ৩টায় মৌলভীবাজার, সন্ধ্যা সোয়া ৬টায় হবিগঞ্জ, রাত সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল, রাত সোয়া ১২টায় কিশোরগঞ্জের ভৈরব উপজেলা এবং রাত ৩টায় নরসিংদীর পৌর পার্কসংলগ্ন মাঠে পৌঁছান তারেক রহমান। সেখান থেকে রাত ৪টা ১৬ মিনিটের দিকে নারায়ণগঞ্জের একটি মাঠে শেষ সমাবেশে বক্তব্য দেন তিনি।০৮:২৩ ২৩ জানুয়ারি ২০২৬
ভোটকেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অতীতের জাতীয় নির্বাচনগুলোতে প্রতিটি ভোটকেন্দ্রে মাত্র একজন অস্ত্রধারী পুলিশ নিয়োজিত ছিল। এবারই প্রথম প্রতিটি ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কমপক্ষে পাঁচজন অস্ত্রধারী সদস্য নিয়োজিত থাকবে। এর মধ্যে কমপক্ষে দুইজন অস্ত্রধারী পুলিশ ও তিনজন অস্ত্রধারী আনসার নিয়োজিত থাকবে।২০:১৯ ২২ জানুয়ারি ২০২৬
হাসিনা যুগের সমাপ্তি? আল জাজিরাকে জয় বললেন, ‘সম্ভবত তাই’
শ্রীনিবাসন জৈন বলেন, “আমি জিজ্ঞেস করছি কারণ আপনি বলেছেন, আপনার মা রাজনীতি থেকে অবসর নেবার কথা ভাবছেন। এখন, যদি তিনি কখনো বাংলাদেশে ফিরে যান, তিনি কি আর রাজনীতিতে থাকবেন না২০:১০ ২২ জানুয়ারি ২০২৬
বিশৃঙ্খলা রোধ এবং জননিরাপত্তায় মিরপুরে বিজিবি মোতায়েন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে দেশজুড়ে শুরু হয়েছে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারণা। প্রচারণার প্রথম দিনেই যে-কোনও ধরনের বিশৃঙ্খলা রোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর
১৮:৫৬ ২২ জানুয়ারি ২০২৬
আইসিসি থেকে সুবিচার পায়নি বাংলাদেশ: আসিফ নজরুল
নিরাপত্তা কোনো কল্পনার বিষয় নয় জানিয়ে তিনি আরও বলেন, `আমাদের দেশের একজন সেরা ক্রিকেটার মোস্তাফিজুর রহমানের নিরাপত্তা নিশ্চিত করা যায়নি। সেখানে ক্রিকেটার, সাংবাদিক ও দর্শকদের নিরাপত্তা কীভাবে নিশ্চিত করা হবে- এ প্রশ্ন থেকেই যায়।১৮:৪৫ ২২ জানুয়ারি ২০২৬
ক্রিকেটারদের সঙ্গে বৈঠকেও একই সিদ্ধান্ত, ভারতে যাবে না বাংলাদেশ
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজেকে ক্রিকেট ও ক্রিকেটারদের ভক্ত হিসেবে দাবি করেন ক্রীড়া উপদেষ্টা। তবে ভারতের খেলতে না যাওয়ার ক্ষেত্রে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রেক্ষাপট তুলে ধরেন তিনি আবার১৮:৪১ ২২ জানুয়ারি ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্টিসিটি অধ্যাদেশ অনুমোদন
কলা, বিজ্ঞান, সমাজবিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, আইন এবং চারুকলাসহ বিভিন্ন ডিসিপ্লিনের পৃথক পৃথক স্কুল থাকবে, নেতৃত্ব দেবেন একজন ‘হেড অব স্কুল’। সংযুক্ত কলেজগুলোতে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের পাঠদান, পরীক্ষা ও মূল্যায়ন বিশ্ববিদ্যালয়ের অভিন্ন সময়সূচি ও মূল্যায়ন কাঠামো অনুযায়ী পরিচালিত হবে১৬:৪৮ ২২ জানুয়ারি ২০২৬
জামায়াতের একজন লোকও হিন্দুদের জায়গা দখল করেনি: ডা. তাহের
তিনি বলেন, ভারতের আনন্দবাজার পত্রিকা সংবাদ প্রচার করেছে, আমাদের প্রতিদ্বন্দ্বী দলের প্রধান ভারতের সঙ্গে তিনটি শর্তে চুক্তি করেছে। এক. ফ্যাসিবাদের সঙ্গে যারা যুক্ত ছিল, তাদের পুনর্বাসন করতে হবে। দুই. বাংলাদেশের আত্মরক্ষার জন্য অস্ত্র কিনতে হলে, ভারতের অনুমতি নিতে হবে১৬:৪১ ২২ জানুয়ারি ২০২৬
নির্বাচন উপলক্ষে ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা
প্রেস সচিব বলেন, ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন সাধারণ ছুটি থাকবে, যা আগেই ঘোষণা করা হয়। আজকে কেবিনেট বৈঠকে ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ও ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলে শ্রমিক ও কর্মচারীদের ছুটি অনুমোদন করা হয়েছে। শ্রমিকরা তিনদিন ছুটি পাবেন১৬:৩৪ ২২ জানুয়ারি ২০২৬
১ ফেব্রুয়ারি থেকে সব টেক্সটাইল মিল বন্ধের ঘোষণা বিটিএমএ’র
আমলাতান্ত্রিক জটিলতার প্রতি ইঙ্গিত করে বিটিএমএ সভাপতি বলেন, ‘সব মন্ত্রণালয়ের সব ডিপার্টমেন্টের কাছে গিয়েছি। তারা কেবল পিলো পাসিংয়ের মতো দায়িত্ব অন্যদের কাছে দিয়ে দিচ্ছে১৬:১৩ ২২ জানুয়ারি ২০২৬
জাতীয় নির্বাচনে অংশ নেয়া ৮৯১ প্রার্থীই কোটিপতি: টিআইবি
সর্বশেষ পাঁচ নির্বাচনের মধ্যে এবার ঋণ বা দায়গ্রস্ত প্রার্থী সবচেয়ে কম হলেও তাদের মোট ঋণের পরিমাণ সবচেয়ে বেশি। এর মধ্যে ব্যাংক ঋণের পরিমাণ ১৭ হাজার ৪৭১ দশমিক ৬৭ কোটি টাকা১৬:০৬ ২২ জানুয়ারি ২০২৬
‘মানবতাবিরোধী অপরাধ’: ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিচার শুরুর আদেশ
ওবায়দুল কাদের ছাড়া অপর আসামিরা হলেন-আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান১৫:৫৯ ২২ জানুয়ারি ২০২৬
ষড়যন্ত্র রুখে তারেক রহমানের নেতৃত্বে সরকার গড়ার ডাক মির্জা ফখরুলের
সিলেটে নির্বাচনী জনসভার মাধ্যমে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসাথে তিনি স্বাধীনতা বিরোধী ও অপপ্রচারকারীদের হাত থেকে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান।১৫:০৫ ২২ জানুয়ারি ২০২৬
‘দিল্লি নয়, পিণ্ডি নয়, সবার আগে বাংলাদেশ’
জনসভায় তারেক রহমান বলেন, ষড়যন্ত্রকারীরা এখনো সক্রিয়। দেশে-বিদেশে বসে যারা ষড়যন্ত্র করছেন, তাদের থেকে সচেতন থাকতে হবে। দেশের মানুষ আগেও ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র প্রতিহত করেছে। আগামীতেও জনগণ ষড়যন্ত্র প্রতিহত করবে১৪:৪৮ ২২ জানুয়ারি ২০২৬
নির্বাচন ও গণভোট ঘিরে জাতিসংঘের বার্তা
১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ সংসদ নির্বাচন আয়োজনকে স্বাগত জানিয়েছে এবং নির্বাচনে সব নাগরিকের নিরাপদ অংশগ্রহণ ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার বার্তা দিয়েছে জাতিসংঘ।১৪:১৯ ২২ জানুয়ারি ২০২৬
ঢাকা কলেজ-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে অচল সায়েন্সল্যাব
রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় মিরপুর রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে।১৩:৪৯ ২২ জানুয়ারি ২০২৬
তৃণমূলের গণতন্ত্র ছাড়া নাগরিক সেবা অসম্ভব: তারেক রহমান
গণতন্ত্র কেবল জাতীয় পর্যায়ে সীমাবদ্ধ না রেখে ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও কমিউনিটি পর্যায় থেকেই কার্যকর করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তৃণমূল পর্যায়ে শক্তিশালী গণতন্ত্র ও `পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ`-এর মাধ্যমে নাগরিক সেবা এবং উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতের অঙ্গীকার করেন তিনি।১৩:৩৩ ২২ জানুয়ারি ২০২৬
নিরাপদ অভিবাসন ও দক্ষ জনশক্তি গড়তে আইওএম’র বিশেষ উদ্যোগ
সাভার, কেরানীগঞ্জ ও কক্সবাজারে আইওএম-এর উদ্যোগে ভিডিও শো ও আলোচনার মাধ্যমে নিরাপদ অভিবাসন এবং মানব পাচার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সম্পৃক্ত করে সরকারি নিয়মে বিদেশ যাওয়া ও দক্ষতা অর্জনের বার্তা পৌঁছে দেওয়াই এই কার্যক্রমের মূল লক্ষ্য।১৩:২৬ ২২ জানুয়ারি ২০২৬
তিন কারণে বিসিবির প্রস্তাব নাকচ, ভারতের ভেন্যুতেই বাংলাদেশ
নিরাপত্তা ঝুঁকি ও লজিস্টিকসহ ৩টি কারণ দেখিয়ে শ্রীলঙ্কায় ম্যাচ সরানোর প্রস্তাব নাকচ করে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সব ম্যাচ ভারতেই আয়োজনের সিদ্ধান্ত বহাল রেখেছে আইসিসি। মোস্তাফিজের আইপিএল ইস্যুকে বিচ্ছিন্ন ঘটনা উল্লেখ করে আইসিসি জানিয়েছে, ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য।১২:৪৪ ২২ জানুয়ারি ২০২৬
বিএনপির নতুন থিম সং ‘ভোট দিবো কিসে ধানের শীষে’
ভোটের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হওয়ার আগ মুহূর্তে সিলেট থেকে মাঠে নামছে বিএনপি; দলের থিম সং উদ্বোধন করে ‘ধানের শীষ’ ও ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ বার্তা শক্তিশালী করেছে। ইশতেহারের মূল ভিত্তি হিসেবে ঘোষণা করা হয়েছে জিয়াউর রহমানের ‘১৯ দফা’ ও খালেদা জিয়ার ‘ভিশন ২০৩০’, এবং অংশগ্রহণমূলক নির্বাচন ও ভোটাধিকারের পুনরুদ্ধারের দাবি পুনরায় তুলে ধরা হয়েছে।১২:১৪ ২২ জানুয়ারি ২০২৬
৯ আর্থিক প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা, নিঃস্ব হওয়ার শঙ্কায় বিনিয়োগকারী
৯ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নের সিদ্ধান্তে ১৫ হাজার কোটি টাকার আমানত ও পুঁজিবাজারের হাজার কোটি টাকার বিনিয়োগ এখন চরম ঝুঁকির মুখে। মূলত লুটপাট ও খেলাপি ঋণের কারণে দেউলিয়া হওয়া এসব প্রতিষ্ঠানের গ্রাহকদের অর্থ ফেরত পাওয়া নিয়ে তৈরি হয়েছে গভীর অনিশ্চয়তা।১১:৩৪ ২২ জানুয়ারি ২০২৬
রাজধানীর স্কুলে শাস্তির নামে শিশু নির্যাতন, শনাক্ত হলেও ব্যবস্থা নেই
নয়াপল্টনে শিশু শিক্ষার্থীকে অমানবিক নির্যাতনের ভিডিও ভাইরালের পর প্রতিষ্ঠানের পরিচালকসহ দুই শিক্ষক শনাক্ত হলেও এখনো গ্রেপ্তার হয়নি। শাস্তির নামে স্ট্যাপলার দিয়ে ভীতি প্রদর্শন ও বেধড়ক মারধরের এই ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশি গড়িমসিতে জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।১০:০১ ২২ জানুয়ারি ২০২৬
নির্বাচনী প্রচারণা শুরু, পরিবেশবান্ধব সামগ্রী ব্যবহারে কড়া নির্দেশ
নির্বাচনী প্রচারণায় পলিথিন, প্লাস্টিক ও পিভিসি ব্যানার ব্যবহার নিষিদ্ধ করে পরিবেশবান্ধব সামগ্রী ব্যবহারের কড়া নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। আচরণবিধি লঙ্ঘনে সর্বোচ্চ ৬ মাসের জেল ও দেড় লাখ টাকা জরিমানাসহ প্রার্থিতা বাতিলের কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে।০৯:০৮ ২২ জানুয়ারি ২০২৬
























