বিএনপির নতুন থিম সং ‘ভোট দিবো কিসে ধানের শীষে’
ভোটের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হওয়ার আগ মুহূর্তে সিলেট থেকে মাঠে নামছে বিএনপি; দলের থিম সং উদ্বোধন করে ‘ধানের শীষ’ ও ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ বার্তা শক্তিশালী করেছে। ইশতেহারের মূল ভিত্তি হিসেবে ঘোষণা করা হয়েছে জিয়াউর রহমানের ‘১৯ দফা’ ও খালেদা জিয়ার ‘ভিশন ২০৩০’, এবং অংশগ্রহণমূলক নির্বাচন ও ভোটাধিকারের পুনরুদ্ধারের দাবি পুনরায় তুলে ধরা হয়েছে।১২:১৪ ২২ জানুয়ারি ২০২৬
৯ আর্থিক প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা, নিঃস্ব হওয়ার শঙ্কায় বিনিয়োগকারী
৯ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নের সিদ্ধান্তে ১৫ হাজার কোটি টাকার আমানত ও পুঁজিবাজারের হাজার কোটি টাকার বিনিয়োগ এখন চরম ঝুঁকির মুখে। মূলত লুটপাট ও খেলাপি ঋণের কারণে দেউলিয়া হওয়া এসব প্রতিষ্ঠানের গ্রাহকদের অর্থ ফেরত পাওয়া নিয়ে তৈরি হয়েছে গভীর অনিশ্চয়তা।১১:৩৪ ২২ জানুয়ারি ২০২৬
রাজধানীর স্কুলে শাস্তির নামে শিশু নির্যাতন, শনাক্ত হলেও ব্যবস্থা নেই
নয়াপল্টনে শিশু শিক্ষার্থীকে অমানবিক নির্যাতনের ভিডিও ভাইরালের পর প্রতিষ্ঠানের পরিচালকসহ দুই শিক্ষক শনাক্ত হলেও এখনো গ্রেপ্তার হয়নি। শাস্তির নামে স্ট্যাপলার দিয়ে ভীতি প্রদর্শন ও বেধড়ক মারধরের এই ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশি গড়িমসিতে জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।১০:০১ ২২ জানুয়ারি ২০২৬
নির্বাচনী প্রচারণা শুরু, পরিবেশবান্ধব সামগ্রী ব্যবহারে কড়া নির্দেশ
নির্বাচনী প্রচারণায় পলিথিন, প্লাস্টিক ও পিভিসি ব্যানার ব্যবহার নিষিদ্ধ করে পরিবেশবান্ধব সামগ্রী ব্যবহারের কড়া নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। আচরণবিধি লঙ্ঘনে সর্বোচ্চ ৬ মাসের জেল ও দেড় লাখ টাকা জরিমানাসহ প্রার্থিতা বাতিলের কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে।০৯:০৮ ২২ জানুয়ারি ২০২৬
ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগে রণক্ষেত্র ঢামেক
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে স্বজনদের হামলায় একাধিক ইন্টার্ন চিকিৎসক আহত হন। ঘটনার পর হাসপাতালের জরুরি বিভাগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা, র্যাব ও পুলিশ মোতায়েন করা হয়।০৮:১১ ২২ জানুয়ারি ২০২৬
বিদ্রোহী প্রার্থী হওয়ায় বিএনপির ৫৯ নেতা বহিষ্কার
দলীয় সিদ্ধান্ত অমান্য করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ায় কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্যসহ ৫৯ জনকে বহিষ্কার করেছে বিএনপি। দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।২১:২৮ ২১ জানুয়ারি ২০২৬
নির্বাচনী সফরে সিলেটে পৌঁছেছেন তারেক রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারে অংশ নিতে বুধবার (২১ জানুয়ারি) রাতে সিলেটে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সফরের অংশ হিসেবে তিনি হযরত শাহজালাল ও শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতসহ সিলেট আলিয়া মাদরাসা মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন।২০:৪৫ ২১ জানুয়ারি ২০২৬
সময়ের আগেই প্রধান উপদেষ্টার হাতে নবম বেতন কমিশনের প্রতিবেদন
নবম জাতীয় বেতন কমিশন নির্ধারিত সময়ের তিন সপ্তাহ আগেই প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন পেশ করেছে। প্রতিবেদনে ২০টি বেতন স্কেল পুনর্নির্ধারণ, সর্বনিম্ন বেতন ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন ১ লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে।২০:১৭ ২১ জানুয়ারি ২০২৬
যশোরের ৬ আসনে ৩৫ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ
যাচাই-বাচাই শেষে ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। ফলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৩৫ প্রার্থী। জেলা রিটার্নিং অফিসার এ তথ্য নিশ্চিত করেছে২০:০২ ২১ জানুয়ারি ২০২৬
রেডমি নোট ১৫ সিরিজের মোড়কে তিন নতুন স্মার্টফোন আনল শাওমি
রেডমি নোট ১৫ প্রো প্লাস ফাইভজি স্মার্টফোনটিতে আছে সি৬ দশমিক ৮৩ ইঞ্চি সাইজের ক্রিস্টালরেস অ্যামোলেড ডিসপ্লে, এবং স্মার্টফোনটির ক্যামেরা অপশনে থাকছে ২০০ মেগাপিক্সেল কোয়ালিটির আল্ট্রা ক্ল্যারিটি ক্যামেরা, এর ৪এক্স অপটিক্যাল-লেভেল টেলিফটো এবং ৮ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড দিয়ে অত্যন্ত পরিষ্কার ভিজ্যুয়ালে ছবি১৯:৫৮ ২১ জানুয়ারি ২০২৬
আল জাজিরার প্রতিবেদন: জামায়াতে ইসলামী কী ক্ষমতায় আসতে পারে
সাম্প্রতিক জনমত জরিপগুলো জামায়াতের এই আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে দিয়েছে। গত ডিসেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) এক জরিপে দেখা গেছে, বিএনপির জনসমর্থন ৩৩ শতাংশ হলেও জামায়াত ২৯ শতাংশ নিয়ে তাদের ঠিক পেছনেই অবস্থান করছে১৯:৪৫ ২১ জানুয়ারি ২০২৬
নির্বাচন নিয়ে যা বললেন সেনাপ্রধান
সেনাবাহিনী প্রধান জানালেন ২০২৪ সালের আগস্টে লুট হওয়া ৩ হাজার ৬১৯টি অস্ত্রের মধ্যে ৬২.৪% উদ্ধার হয়েছে, গোলাবারুদ উদ্ধার ৫২% পৌঁছেছে। নির্বাচনের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সশস্ত্র বাহিনীকে আইনশৃঙ্খলা বাহিনী হিসেবে বিবেচনা করে ভোটকেন্দ্রেও তাদের প্রবেশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।১৯:৩৭ ২১ জানুয়ারি ২০২৬
নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবার সরিয়ে নিচ্ছে ভারত
নিরাপত্তা ঝুঁকি ও নির্বাচনকালীন উত্তেজনার প্রেক্ষাপটে বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবার প্রত্যাহার করে ‘নন-ফ্যামিলি পোস্টিং’ ঘোষণা করেছে ভারত। তবে দিল্লির পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবারের সদস্যদের ফিরিয়ে নেওয়া হলেও ঢাকাসহ ৫টি মিশনের কনস্যুলার ও কূটনৈতিক কার্যক্রম পূর্ণ শক্তিতে অব্যাহত থাকবে।১৯:২৪ ২১ জানুয়ারি ২০২৬
গণভোটে ‘না’ মানে শহিদের রক্তের সঙ্গে বেইমানি: সাখাওয়াত হোসেন
গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে স্বৈরাচারী ব্যবস্থার স্থায়ী পরিবর্তন ও জুলাই বিপ্লবের শহিদের রক্তের মর্যাদা রক্ষার আহ্বান জানিয়েছেন উপদেষ্টা সাখাওয়াত হোসেন। তিনি সতর্ক করেছেন যে, ‘না’ ভোটের প্রচারণা গণতান্ত্রিক ভবিষ্যৎ নস্যাৎ এবং শহিদদের ত্যাগের সঙ্গে বেইমানি করার শামিল।১৮:৫৪ ২১ জানুয়ারি ২০২৬
বাংলাদেশ ভারতে খেলতে না গেলে অন্য দেশকে সুযোগ দেবে আইসিসি
বাংলাদেশের ম্যাচগুলোর ভেন্যু সরিয়ে নিতে বিসিবির অনুরোধ বুধবার খারিজ হয়ে যায় আইসিসি বোর্ড সদস্যদের ভোটে। বাংলাদেশের বাইরে স্রেফ আর একটি ভোট বাংলাদেশের পক্ষে গেছে বলে জানা গেছে১৮:৩৫ ২১ জানুয়ারি ২০২৬
পরোয়ানা জারির ৪০ মিনিটেই সিমিন রহমানের জামিন
ট্রান্সকম গ্রুপের শেয়ার জালিয়াতি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির ৪০ মিনিটের মধ্যে সিমিন রহমান ও তার মা শাহনাজ রহমান আদালতে আত্মসমর্পণ করে জামিন পান। মামলায় অভিযোগ করা হয়েছে ২০২০ সালের বোর্ড মিটিং ও আরজেএসসির কাগজপত্র জালিয়াতি করে ১৪,১৬০টি শেয়ার আত্মসাতের।১৮:২০ ২১ জানুয়ারি ২০২৬
তুচ্ছ ঘটনায় তিতুমীর কলেজে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৮
তিতুমীর কলেজের শহীদ মামুন হলে তুচ্ছ ঘটনা নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়; ধাওয়া-পাল্টা ধাওয়ায় অন্তত ৮ জন আহত হন। হলে ভাঙচুর ও বহিরাগত ঢুকিয়ে হামলার অভিযোগ ওঠে; তদন্ত কমিটি গঠন ও নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েনের অনুরোধ করা হয়েছে।১৮:০৩ ২১ জানুয়ারি ২০২৬
আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিলেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী
বিএনপিতে যোগ দিয়েছেন সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রফেসর ড. আবু সাঈদ। ২১ জানুয়ারি গুলশানে বিএনপি চেয়ারম্যান কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুলের হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন তিনি।১৭:৫২ ২১ জানুয়ারি ২০২৬
ডিআরইউ নেতৃবৃন্দের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ডিআরইউ নেতাদের সৌজন্য সাক্ষাতে গণমাধ্যমের স্বাধীনতা ও নিপীড়নমূলক আইন বাতিলের বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকে তারেক রহমান ভবিষ্যৎ রাষ্ট্রীয় রূপরেখা বাস্তবায়নে স্বাধীন গণমাধ্যমের ওপর গুরুত্বারোপ করেন এবং সাংবাদিকদের পাশে থাকার আশ্বাস দেন।১৭:৪৩ ২১ জানুয়ারি ২০২৬
‘এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে’
১২ ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উচ্চপর্যায়ের আইনশৃঙ্খলা বৈঠকে ভোটকেন্দ্রে ড্রোন, বডি ও সিসি ক্যামেরা ব্যবহারের সিদ্ধান্ত হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে সশস্ত্র বাহিনী ও আনসারসহ সকল বাহিনীকে সমন্বয় করে ৫৯টির মধ্যে ৫১টি দলের অংশগ্রহণ নিশ্চিত করে একটি স্বচ্ছ ও আদর্শ নির্বাচন করার পরিকল্পনা গৃহীত হয়েছে।১৭:৩১ ২১ জানুয়ারি ২০২৬
২–০ পিছিয়ে থেকেও শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ
বাংলাদেশ নারী ফুটসাল দল শ্রীলঙ্কার বিপক্ষে ২–০ পিছিয়ে থেকেও ৬–৩ গোলে জয় অর্জন করে সাফ টুর্নামেন্টে শীর্ষ অবস্থান ধরে রেখেছে। সাবিনা খাতুনের জোড়া গোল ও কৃষ্ণা রাণী সরকারের আক্রমণাত্মক ভূমিকা ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল।১৭:১৬ ২১ জানুয়ারি ২০২৬
এবার ভোট গণনায় কিছুটা দেরি হতে পারে: প্রেস সচিব
শফিকুল আলম বলেন, “এবার ভোট গণনায় কিছুটা দেরি হতে পারে বলে বৈঠকে জানানো হয়। অনেক সময় ভোট গননা দেরি হলে অনেক গুজব তৈরি হয়। তো আজকে এই বিষয়ে জানানো হয়। কারণ, এখানে শুধুমাত্র তো নির্বাচন হচ্ছে না, সঙ্গে একটা গণভোট হচ্ছে১৭:০৮ ২১ জানুয়ারি ২০২৬
মাইলস্টোন ট্রাজেডি: ৩৫ অপারেশনের পর অবশেষে ঘরে ফিরল আবিদ
তিনি জানান, আপনারা জানেন আবিদুর রহিম গত বছরের ২১ জুলাই ঘটনার দিন থেকে আমাদের এখানে চিকিৎসাধীন রয়েছে। দীর্ঘ ছয় মাস অর্থাৎ ১৮০ দিন আমাদের এখানে আবিদুর রহিমকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে১৭:০১ ২১ জানুয়ারি ২০২৬
ট্রাম্পের ‘নজর’ এবার ব্রিটেনের চাগোস দ্বীপপুঞ্জে
চাগোস দ্বীপপুঞ্জ হস্তান্তরকে ‘জাতীয় নিরাপত্তার হুমকি’ ও ‘বোকামি’ আখ্যা দিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে কড়া আক্রমণ করেছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এই আকস্মিক অবস্থান পরিবর্তন ও কড়া সমালোচনা লন্ডন-ওয়াশিংটন ‘বিশেষ সম্পর্ক’ এবং ব্রিটেনের কৌশলগত পররাষ্ট্রনীতিকে চরম কূটনৈতিক সংকটে ফেলেছে।১৬:৪৫ ২১ জানুয়ারি ২০২৬
























