News Bangladesh

ট্রান্সকমের সিইও সিমিনসহ ৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ভুয়া স্বাক্ষর ও স্ট্যাম্প জালিয়াতির মাধ্যমে ট্রান্সকম গ্রুপের ১৪ হাজার ১৬০টি শেয়ার আত্মসাতের অভিযোগে সিইও সিমিন রহমানসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। অভিযোগপত্র গ্রহণ করে আদালত মামলার পরবর্তী শুনানির জন্য ২ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন।

১৬:১৪ ২১ জানুয়ারি ২০২৬

বিকেলে শুরু হচ্ছে প্রবাসীদের পোস্টাল ব্যালটে ভোটদান

২১ জানুয়ারি বিকেল ৫টা থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করা প্রবাসী ভোটাররা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। ভোট দেওয়ার পর ব্যালট আগামী ২৫ জানুয়ারির মধ্যে ডাকযোগে সংশ্লিষ্ট আসনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠাতে হবে।

১৫:২৬ ২১ জানুয়ারি ২০২৬

জুডিশিয়াল সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান বিচারপতি ফারাহ মাহবুব

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি জুডিশিয়াল সার্ভিস কমিশন বিধিমালা ২০০৭ এর ৩(২)(ক) এর বিধান মতে, আপিল বিভাগের বিচারপতি ফারাহ মাহবুবকে জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান নিয়োগ করেছেন।

১৫:২৩ ২১ জানুয়ারি ২০২৬

তারেক রহমানের সঙ্গে দেখা করলেন মাইলস্টোনে হতাহতদের পরিবার

এক আহত শিশুর মা বলেন, আমাদের আহত সন্তানদের চিকিৎসার জন্য ৫ লাখ আর শহীদ শিশুদের পরিবারকে ২০ লাখ টাকা দেয়া হয়েছে। একটা শহীদ শিশুর জীবনের মূল্য কি ২০ লাখ টাকা? অনেক শিশুদের অপারেশন করতে হচ্ছে। এখন বিমানবাহিনী সব সহায়তা বন্ধ করে দিয়েছে

১৫:১৯ ২১ জানুয়ারি ২০২৬

মানবতাবিরোধী অপরাধ: জয়-পলকের বিচার শুরু

এদিন দুই আসামির পক্ষে অব্যাহতি চাওয়া আইনজীবীদের আবেদন খারিজ করে দেন ট্রাইব্যুনাল। পরে তাদের বিরুদ্ধে আনা প্রসিকিউশনের তিনটি অভিযোগ পড়েন বিচারপতি শফিউল আলম মাহমুদ। এরপর আনুষ্ঠানিক

১৫:১৪ ২১ জানুয়ারি ২০২৬

হাঁস প্রতীক পেয়ে উচ্ছ্বসিত ব্যারিস্টার রুমিন ফারহানা

নিজের পালন করা হাঁস চুরির একটি ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, আমার হাঁসগুলো যখন চুরি হয়েছিল, তখন আমি চোরকে ছেড়ে দিইনি। মামলা করেছি, জেলেও দিয়েছি। এই হাঁস প্রতীক যদি কেউ চুরি করার চিন্তাও করে, তার বিরুদ্ধেও আমি যথাযথ ব্যবস্থা নেব।

১৪:৫৮ ২১ জানুয়ারি ২০২৬

একদিনে ৭ সমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান

এরপর একই দিনে তারেক রহমান মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরের আইনপুর খেলার মাঠ, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার প্রস্তাবিত উপজেলা মাঠ, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া খেলার মাঠ, কিশোরগঞ্জের ভৈরব স্টেডিয়াম, নরসিংদীর পৌর এলাকা এবং নারায়ণগঞ্জের গাউসিয়ায় আয়োজিত নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন।

১৪:৪৩ ২১ জানুয়ারি ২০২৬

রিট খারিজ, নির্বাচনে অংশ নিতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী 

শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে কুমিল্লা-৪ আসনে ঋণ খেলাপির অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)

১৪:২৬ ২১ জানুয়ারি ২০২৬

খুলনা অঞ্চলে আলু চাষে ব্যস্ত কৃষকরা

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) সূত্র জানায়, খুলনা অঞ্চলে ৩ হাজার ৫৯১ হেক্টর জমিতে ৭৮ হাজার ৪৭ টন আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে খুলনা জেলায় ৭০০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়, যেখানে উৎপাদনের লক্ষ্য ছিল ১৬ হাজার ৬০১ টন। এ পর্যন্ত সেখানে প্রায় ৬৭ শতাংশ অর্জন হয়েছে। 

১৪:২০ ২১ জানুয়ারি ২০২৬

একসঙ্গে সব দুর্বল ব্যাংক ঠিক করা সম্ভব নয়: গভর্নর

বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা প্রসঙ্গে গভর্নর বলেন, কেন্দ্রীয় ব্যাংক পুরোপুরি স্বাধীন না হলেও বর্তমানে স্বাধীনভাবে কাজ করছে। তবে ভবিষ্যতে স্বাধীনভাবে কাজ করতে পারা নিয়ে উদ্বেগ রয়েছে। তাই আগামী দিনে কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা নিশ্চিত করা জরুরি।

১৩:৫০ ২১ জানুয়ারি ২০২৬

ফুটবল প্রতীক পেলেন তাসনিম জারা  

প্রতীক পাওয়ার পর প্রতিক্রিয়ায় ডা. তাসনিম জারা বলেন, গত কয়েকদিন ধরে ঢাকা-৯ আসনের বিভিন্ন এলাকায়- খিলগাঁও, সবুজবাগ ও মুগদা থানার বাসিন্দাদের সঙ্গে কথা বলার সময় একটি প্রশ্নই বারবার শুনেছি, নির্বাচনের প্রতীক কী? ব্যালট পেপারে কোন মার্কায় আমাকে পাওয়া যাবে? আজ সেই প্রশ্নের একটি স্পষ্ট উত্তর পাওয়া গেছে।

১৩:২৫ ২১ জানুয়ারি ২০২৬

কিংবদন্তি অভিনেতা জাভেদ মারা গেছেন

তিনি বলেন, হঠাৎ করে ইলিয়াস জাভেদ ভাইয়ের অবস্থা খারাপ হলে তাকে হাসপাতালে নেওয়া হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি। তিনি সবাইকে তার জন্য দোয়া করার আহ্বান জানিয়েছেন।

১২:৫৭ ২১ জানুয়ারি ২০২৬

বাংলাদেশকে সমর্থন জানিয়ে আইসিসিতে চিঠি পাঠালো পাকিস্তান

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকইনফো’-এর প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) চিঠি পাঠিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে পিসিবি। চিঠির অনুলিপি আইসিসি বোর্ডের সদস্যদের কাছেও পাঠানো হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য আইসিসি বোর্ড সভা ডাকার কথা রয়েছে।

১২:৩০ ২১ জানুয়ারি ২০২৬

নিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধে আইওএমের উদ্যোগ

কার্যক্রমে অংশগ্রহণকারীদের জন্য বার্তা দেওয়া হয়েছে কীভাবে নিয়মিত ও সুশৃঙ্খলভাবে বিদেশে যাওয়া, দক্ষতা অর্জন, এবং সরকারি নিয়মাবলী মেনে অভিবাসন করা সম্ভব। ভিডিও শোতে উপস্থিতরা প্রতিশ্রুতি দিয়েছেন, নিজেদের এলাকায় নিরাপদ অভিবাসন নিশ্চিত করা এবং মানব পাচার প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখবেন।

১২:০৩ ২১ জানুয়ারি ২০২৬

৮ জেলায় চালু হলো ডিজিটাল জামিননামা সেবা

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, "এর আগে আসামিরা জামিন পেতে দশ থেকে বারো ধাপ পার হতে হতো। এতে অর্থ খরচ হতো এবং অনেক সময় ও ভোগান্তি সাপেক্ষে জামিন হয়। অনলাইনে এই প্রক্রিয়া চালু হওয়ায় কে কখন সাইন করলেন, তার রেকর্ড থাকবে। ফলে কেউ চাইলেও প্রক্রিয়াকে দীর্ঘায়িত করতে পারবে না।"

১১:৩২ ২১ জানুয়ারি ২০২৬

চ্যাটজিপিটিতে আসছে বিজ্ঞাপন

ওপেনএআই জানিয়েছে, চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন চালু হলেও ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ও কথোপকথনের গোপনীয়তা সম্পূর্ণভাবে সুরক্ষিত থাকবে। কোনো অবস্থাতেই ব্যক্তিগত তথ্য বিজ্ঞাপনদাতাদের কাছে বিক্রি করা হবে না। বিজ্ঞাপন প্রদর্শনের সময় ব্যবহারকারীদের প্রাসঙ্গিক ও মানসম্মত বিজ্ঞাপন দেখানো নিশ্চিত করা হবে। পাশাপাশি ব্যবহারকারীরা চাইলে বিজ্ঞাপন বন্ধ করতে পারবে।

১১:০৬ ২১ জানুয়ারি ২০২৬

আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস জানালো আবহাওয়া অধিদপ্তর

এ অবস্থায় মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

১০:২৫ ২১ জানুয়ারি ২০২৬

চলতি বছর হজে যেতে নিবন্ধন করেছেন ৭৬৫৮০ বাংলাদেশি

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক জানান, সাধারণ হজযাত্রীদের পাশাপাশি মেডিকেল টিম, হজ গাইড, প্রশাসনিক ও কারিগরি দলও সৌদি আরবে যাবেন হজযাত্রীদের সহায়তার জন্য। এ সংক্রান্ত তালিকা সৌদি কর্তৃপক্ষের অনুমোদনের জন্য ইতোমধ্যে পাঠানো হয়েছে।

০৯:৪৭ ২১ জানুয়ারি ২০২৬

গোপন বাগদান ও বিয়ের গুঞ্জন, মুখ খুললেন রাশমিকা মন্দানা

গুঞ্জন অনুযায়ী, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে। এই প্রেক্ষাপটে সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ে নিয়ে মুখ খুলেছেন রাশমিকা মন্দানা।

০৯:২৫ ২১ জানুয়ারি ২০২৬

দুই দশক পর আজ সিলেট যাচ্ছেন তারেক রহমান

সিলেট সফরের উদ্দেশ্যে বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা ছাড়বেন বিএনপি চেয়ারম্যান। মঙ্গলবার রাতে রাজধানীর বনানী চেয়ারম্যানবাড়ি মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও মতবিনিময় সভায় নিজেই এ তথ্য জানান তিনি।

০৯:০২ ২১ জানুয়ারি ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগে নরওয়ের মাটিতে ম্যানসিটির ভরাডুবি

ম্যাচের শুরু থেকেই সিটির রক্ষণভাগ ছিল নড়বড়ে ও অস্থির। এর সুযোগ নিয়ে ২২ মিনিটে দলকে এগিয়ে দেন ক্যাসপার হগ। ম্যাক্স অ্যালেইনের ভুলে বল পেয়ে ডান দিক থেকে ক্রস বাড়ান ওলে দিদরিক ব্লমবার্গ, হেডে বল জালের ঠিকানা খুঁজে নেয় হগের শট। মাত্র দুই মিনিটের ব্যবধানে আবারও গোল করেন হগ। বাউন্সিং বল সামলাতে গিয়ে অ্যালেইনের বিভ্রান্তির সুযোগে ব্লমবার্গের পাস থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে ব্যবধান ২–০ করেন তিনি।

০৮:৩৮ ২১ জানুয়ারি ২০২৬

একদিনের ব্যবধানে আবারও বাড়ল সোনার দাম

এর আগে সর্বশেষ চলতি বছরের ১৯ জানুয়ারি সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ৪ হাজার ১৯৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৩৮ হাজার ৮৭৯ টাকা, যা তখন পর্যন্ত দেশের সর্বোচ্চ দাম ছিল। ওই দাম কার্যকর হয় ২০ জানুয়ারি থেকে।

০৮:১৮ ২১ জানুয়ারি ২০২৬

প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি, ২২ থেকে প্রচারণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহার শেষ হয়ে প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি, ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে। প্রায় ১২ কোটি ৭৭ লাখ ভোটারের অংশগ্রহণে ১২ ফেব্রুয়ারি স্বচ্ছ ব্যালট পেপারের মাধ্যমে দেশজুড়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

২১:৫৩ ২০ জানুয়ারি ২০২৬

নির্বাচন ও রমজানে থাকবে না এলপিজি সংকট: জ্বালানি উপদেষ্টা

আসন্ন রমজান ও নির্বাচনে এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে ১ লাখ ৬৭ হাজার ৬০০ মেট্রিক টন আমদানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। জ্বালানি উপদেষ্টা জানিয়েছেন, আমদানির এই প্রতিশ্রুতি বাস্তবায়িত হলে খুব দ্রুতই গ্যাসের বর্তমান সংকট কেটে যাবে।

২১:০৭ ২০ জানুয়ারি ২০২৬