News Bangladesh

নারী পরিচালকের কারণেই ‘শাস্তি’তে রাজি পরীমণি

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে নির্মিত ‘শাস্তি’ সিনেমায় চঞ্চল চৌধুরীর বিপরীতে অভিনয় করছেন পরীমণি। নারী পরিচালক লীসা গাজীর কারণে প্রজেক্টটিতে যুক্ত হওয়ার কথা জানান তিনি।

২০:৪৩ ২০ জানুয়ারি ২০২৬

বিপিএল বিদায়ের রাতে লিটনের কণ্ঠে বিশ্বকাপের অনিশ্চয়তা

বিপিএল থেকে বিদায়ের রাতে বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে চরম অনিশ্চয়তা প্রকাশ করেছেন অধিনায়ক লিটন দাস, যা বোর্ড ও ক্রিকেটারদের মধ্যে সমন্বয়হীনতাকে সামনে এনেছে। ভারত-বাংলাদেশ রাজনৈতিক বৈরিতা ও ভেন্যু জটিলতায় বিশ্বকাপের প্রস্তুতি থমকে থাকায় পুরো দল এখন গভীর দোটানায় দিন কাটাচ্ছে।

২০:২৯ ২০ জানুয়ারি ২০২৬

যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসলো আরও ৩৬ বাংলাদেশি

যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসনবিরোধী অভিযানে ৩৬ বাংলাদেশি বিশেষ সামরিক ফ্লাইটে দেশে ফিরেছেন। বিএমইটির ছাড়পত্র নিয়ে ব্রাজিল হয়ে দালালের মাধ্যমে কোটি কোটি টাকা খরচ করে তারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করলেও শেষ পর্যন্ত আবেদন প্রত্যাখ্যাত হয়ে শূন্য হাতে ফিরতে হয়েছে তাদের।

২০:০৩ ২০ জানুয়ারি ২০২৬

মিরপুরে বিএনপি–জামায়াত সংঘর্ষ, আহত ১৬

মিরপুর ৬০ ফিট এলাকায় পীরেরবাগ আল মোবারক মসজিদের সামনে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে, মাগরিবের নামাজের পর বিএনপি নেতাকর্মীরা হামলা চালায়। ঘটনায় জামায়াতের অন্তত ১৬ জন আহত; কয়েকজন মসজিদের ভেতরে আটকে রাখার অভিযোগ আছে, পুলিশ ও সেনা মোতায়ন করা হয়েছে, পরিস্থিতি এখনও উত্তপ্ত।

১৯:৫২ ২০ জানুয়ারি ২০২৬

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা

জাদুঘরে পরিদর্শনে প্রফেসর মুহাম্মদ ইউনূস ১৫ মিনিটের একটি প্রামাণ্যচিত্র দেখেন, যেখানে ফ্যাসিস্ট শাসনামলে গুম, রাষ্ট্রীয়ভাবে পরিচালিত দমন-পীড়ন, বিরোধীদের ওপর হামলা এবং চব্বিশের জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যার চিত্র তুলে ধরা হয়।

১৯:২২ ২০ জানুয়ারি ২০২৬

হর্ন বাজালেই জেল-জরিমানা: ২৫ জানুয়ারি থেকে কঠোর অভিযানে ডিএমপি

২৫ জানুয়ারি থেকে বিমানবন্দর ও গুলশান-বনানীসহ ‘নীরব এলাকায়’ হর্ন বাজালে ১০ হাজার টাকা জরিমানা বা ৩ মাসের কারাদণ্ড হতে পারে। শব্দদূষণ রোধে পুলিশ ও প্রশাসন সমন্বিতভাবে বিশেষ মোবাইল কোর্ট এবং কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।

১৯:১৪ ২০ জানুয়ারি ২০২৬

রমজানের সেহরি-ইফতারের চূড়ান্ত সময়সূচি ঘোষণা

২০২৬ সালের (১৪৪৭ হিজরি) রমজান মাসের সেহরি ও ইফতারের চূড়ান্ত সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন। চাঁদ দেখা সাপেক্ষে রমজান শুরু হবে ১৯ বা ২০ ফেব্রুয়ারি; ঢাকায় ১৯ ফেব্রুয়ারি সেহরি শেষ ৫:১২ ও ইফতার ৫:৫৮, এবং বিভিন্ন অঞ্চলে সময় +/- ৯ মিনিট।

১৮:৫৬ ২০ জানুয়ারি ২০২৬

‘আমাদেরই একটি অংশ চায় না নির্বাচন সুষ্ঠু হোক’

আসন্ন নির্বাচন ও গণভোট নিয়ে পটুয়াখালীতে কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সমাজের একটি অংশ নির্বাচন বানচালের চেষ্টা করলেও তরুণদের সক্রিয় অংশগ্রহণে একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা হবে। একইসাথে তিনি সরকারি কর্মকর্তাদের কর্মক্ষেত্রে ব্যক্তিগত রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে সর্বোচ্চ সতর্কতার সাথে দায়িত্ব পালনের ও বিদেশি পর্যবেক্ষকদের উপস্থিতিতে স্বচ্ছতা বজায় রাখার নির্দেশনা দেন।

১৮:৩০ ২০ জানুয়ারি ২০২৬

সরকারি চাকুরিজীবীদের জন্য সুখবর: অর্থ উপদেষ্টা

বুধবার (২১ জানুয়ারি) বিকেল ৫টায় প্রধান উপদেষ্টার কাছে নতুন পে-স্কেলের সুপারিশ জমা দিচ্ছে কমিশন, যেখানে দ্রব্যমূল্য বিবেচনায় সর্বনিম্ন বেতন দ্বিগুণেরও বেশি বাড়ানোর প্রস্তাব থাকছে। নতুন এই বেতন কাঠামো আংশিক কার্যকরে বাজেটে ইতিমধ্যে ২২ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, তবে পূর্ণাঙ্গ বাস্তবায়ন নির্ভর করবে পরবর্তী নির্বাচিত সরকারের ওপর।

১৮:০৯ ২০ জানুয়ারি ২০২৬

কনে বদলের রহস্যে বাসররাতে লঙ্কাকাণ্ড

ঠাকুরগাঁওয়ে বাসররাতে মেকআপ ধোয়ার পর কনে বদলের অভিযোগ তুলে তাকে বাপের বাড়ি পাঠিয়ে দেন বর রায়হান কবির। তিনি বলেন, মেকআপের আড়ালে অন্য নারী বাসরঘরে পাঠানো হয়েছে। বিপরীতে যৌতুকের দাবিতে মিথ্যা অপবাদের পাল্টা মামলা করেন কনের বাবা।

১৭:৪৬ ২০ জানুয়ারি ২০২৬

বিপদে কড়াইলবাসীর পাশে থাকার অঙ্গীকার তারেক রহমানের

কড়াইলবাসীর আবাসন সংকট নিরসনে বহুতল ভবন নির্মাণ ও মালিকানা হস্তান্তরের পাশাপাশি ‘ফ্যামিলি কার্ড’ চালুর অঙ্গীকার করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বুধবার এক দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি বস্তিবাসীদের জন্য উন্নত শিক্ষা, চিকিৎসা এবং অর্থনৈতিক স্বচ্ছলতা নিশ্চিত করার এই ঘোষণা দেন।

১৭:২৫ ২০ জানুয়ারি ২০২৬

পাকিস্তানে ৫.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ১ জনের মৃত্যু

পাকিস্তানে ৫.৮ মাত্রার ভূমিকম্পে ১ জনের মৃত্যু ও কয়েক জন আহত হয়েছেন এবং ভূমিধসে কারাকোরাম হাইওয়েসহ বিভিন্ন সংযোগ সড়ক বিচ্ছিন্ন হয়ে পড়েছে। হুনজা উপত্যকায় ব্যাপক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি উদ্ধার অভিযান চলছে এবং পরবর্তী আফটারশকের বিষয়ে সতর্কতা জারি করেছে প্রশাসন।

১৭:০৭ ২০ জানুয়ারি ২০২৬

নির্বাচন উপলক্ষে ২২ হাজার সিসিটিভি কিনতে বরাদ্দ ৭২ কোটি টাকা

আজাদ মজুমদার বলেন, ‘‘আসন্ন জাতীয় নির্বাচন এবং গণভোট উপলক্ষে সারা দেশে প্রায় ৪২ হাজার ভোটকেন্দ্র— এই সবগুলো কেন্দ্রেই সিসিটিভি স্থাপনের একটা উদ্যোগ নেওয়া হয়েছে। এই কেন্দ্রগুলোর মধ্যে সরকার পরীক্ষা-নিরীক্ষা করে বা খোঁজখবর নিয়ে জেনেছে যে, ৬ হাজার ৫৫২টি কেন্দ্রে ইতোমধ্যেই সিসিটিভি আছে

১৬:৩৮ ২০ জানুয়ারি ২০২৬

নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন রিজভী

দেশের অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে দ্রুত নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে, আগামী জাতীয় নির্বাচন অবাধ করতে ব্যর্থ হলে এবং নির্বাচন কমিশন নিরপেক্ষতা হারালে জনগণের দীর্ঘদিনের আশঙ্কাই সত্যি প্রমাণিত হবে।

১৬:৩৪ ২০ জানুয়ারি ২০২৬

তারেক রহমানের সঙ্গে রাশিয়া ও নরডিক রাষ্ট্রদূতদের সাক্ষাৎ

বিএনপি চেয়ারম‍্যান তারেক রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত রাশিয়া এবং নরডিক অঞ্চলের সুইডেন, ডেনমার্ক ও নরওয়ের রাষ্ট্রদূতরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে বাংলাদেশের জাতীয় স্বার্থ, ভবিষ্যৎ কূটনৈতিক সম্পর্ক এবং আসন্ন নির্বাচন পরবর্তী গণতান্ত্রিক যাত্রা নিয়ে আলোচনা হয়।

১৫:৫১ ২০ জানুয়ারি ২০২৬

নিকারের ১১৯তম সভায় প্রশাসনিক পুনর্বিন্যাসের ১১ প্রস্তাব অনুমোদন

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে নিকার সভায় নতুন ৪টি থানা, ২ জনবল বিভাগ এবং `নারী ও শিশু মন্ত্রণালয়` গঠনসহ ১১টি প্রশাসনিক প্রস্তাব অনুমোদিত হয়েছে। সভায় সাতক্ষীরা জেলাকে `এ` ক্যাটাগরিতে উন্নীত করার পাশাপাশি স্বাস্থ্য খাতের দুই বিভাগকে একীভূত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

১৫:১৬ ২০ জানুয়ারি ২০২৬

স্নাতক পাসে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ

প্রতিষ্ঠানটি ‘অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/সিনিয়র অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৬ ফেব্রুয়ারি।

১৪:৫৯ ২০ জানুয়ারি ২০২৬

‘অতীতে যারা বাংলাদেশকে স্বীকার করেনি, তারাই এখন সবচেয়ে বেশি দুষ্টামি করছে’

ধর্মের নামে রাজনীতির সমালোচনা করে তিনি বলেন, দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে এ ধরনের বিভ্রান্তিকর কথা বলে মানুষকে ভুল পথে নেওয়া হচ্ছে। এসব মোনাফেকি রাজনীতি বন্ধ হওয়া উচিত।

১৪:৪০ ২০ জানুয়ারি ২০২৬

ভারতের চাপে আইসিসির অযৌক্তিক শর্ত মানবে না বাংলাদেশ: আসিফ নজরুল

বাংলাদেশ ভারতে খেলতে না গেলে বিশ্বকাপে স্কটল্যান্ডকে খেলানো হতে পারে-ফরাসি বার্তা সংস্থা এএফপির এমন প্রতিবেদনের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে উপদেষ্টা বলেন, আমাদের বাদ দিয়ে স্কটল্যান্ডকে নেওয়ার কোনো আনুষ্ঠানিক তথ্য আমরা পাইনি।

১৪:১৯ ২০ জানুয়ারি ২০২৬

নির্বাচনী প্রচারণায় বৃহস্পতিবার মৌলভীবাজার যাচ্ছন তারেক রহমান

দীর্ঘদিন পর তারেক রহমান এই অঞ্চলে আসছেন। এই সমাবেশকে সফল করতে মৌলভীবাজার জেলা, উপজেলাসহ তৃণমূল পর্যায়ের বিএনপি ও সহযোগী সংগঠন এবং নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও কর্মযজ্ঞ চলছে। বিএনপি আশা করছে, এ জনসভায় সারাজেলা থেকে লক্ষাধিক মানুষের সমাবেশ ঘটবে

১৪:১৬ ২০ জানুয়ারি ২০২৬

দুই বছরের আগে বাড়িভাড়া বাড়ানো যাবে না: ডিএনসিসি

ডিএনসিসি প্রশাসক বলেন, বাড়িভাড়ার ওপর ভিত্তি করেই সিটি করপোরেশন কর আদায় করে। ফলে যে হারে কর দেওয়া হয়, সেই হারে এবং নিয়ম মেনে ভাড়া সমন্বয় করতে হবে। দুই বছরের মধ্যে কোনো অবস্থাতেই ভাড়া বৃদ্ধি করা যাবে না।

১৩:৫৮ ২০ জানুয়ারি ২০২৬

ওয়াশিংটন প্রেসক্লাবে খালেদা জিয়াকে স্মরণ করলেন কূটনীতিরা

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়াকে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য অন্যায়ভাবে কারাগারে আটক রাখা হয়েছে উল্লেখ করে রাষ্ট্রদূত মুশফিক বলেন, এই হয়রানীমূলক মামলার বিরুদ্ধে দেশ-বিদেশে প্রতিবাদ হয় এবং যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের বার্ষিক মানবাধিকার রিপোর্টে একে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে আখ্যা দেয়া হয়

১৩:৪৮ ২০ জানুয়ারি ২০২৬

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

ডিবি সূত্রে জানা গেছে, ধানমন্ডি, কাফরুল ও সাভার থানায় দায়ের করা মামলায় শামীমা ও রাসেলের বিরুদ্ধে শতাধিক গ্রেফতারি পরোয়ানা রয়েছে। ধানমন্ডি থানায় তাদের বিরুদ্ধে সবথেকে বেশি পরোয়ানা জারি হয়েছে।

১৩:৩৯ ২০ জানুয়ারি ২০২৬

চানখারপুলে ৬ শিক্ষার্থী হত্যা মামলার রায় পিছিয়ে ২৬ জানুয়ারি

মামলায় মোট আটজন আসামি রয়েছে। এর মধ্যে চারজন গ্রেফতার, বাকিরা পলাতক। গ্রেফতার আসামিরা হলেন- শাহবাগ থানার তৎকালীন পরিদর্শক (অপারেশন) মো. আরশাদ হোসেন, কনস্টেবল মো. সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন, মো. নাসিরুল ইসলাম।

১৩:১৭ ২০ জানুয়ারি ২০২৬