News Bangladesh

নির্বাচনী প্রচারণায় বৃহস্পতিবার মৌলভীবাজার যাচ্ছন তারেক রহমান

দীর্ঘদিন পর তারেক রহমান এই অঞ্চলে আসছেন। এই সমাবেশকে সফল করতে মৌলভীবাজার জেলা, উপজেলাসহ তৃণমূল পর্যায়ের বিএনপি ও সহযোগী সংগঠন এবং নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও কর্মযজ্ঞ চলছে। বিএনপি আশা করছে, এ জনসভায় সারাজেলা থেকে লক্ষাধিক মানুষের সমাবেশ ঘটবে

১৪:১৬ ২০ জানুয়ারি ২০২৬

দুই বছরের আগে বাড়িভাড়া বাড়ানো যাবে না: ডিএনসিসি

ডিএনসিসি প্রশাসক বলেন, বাড়িভাড়ার ওপর ভিত্তি করেই সিটি করপোরেশন কর আদায় করে। ফলে যে হারে কর দেওয়া হয়, সেই হারে এবং নিয়ম মেনে ভাড়া সমন্বয় করতে হবে। দুই বছরের মধ্যে কোনো অবস্থাতেই ভাড়া বৃদ্ধি করা যাবে না।

১৩:৫৮ ২০ জানুয়ারি ২০২৬

ওয়াশিংটন প্রেসক্লাবে খালেদা জিয়াকে স্মরণ করলেন কূটনীতিরা

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়াকে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য অন্যায়ভাবে কারাগারে আটক রাখা হয়েছে উল্লেখ করে রাষ্ট্রদূত মুশফিক বলেন, এই হয়রানীমূলক মামলার বিরুদ্ধে দেশ-বিদেশে প্রতিবাদ হয় এবং যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের বার্ষিক মানবাধিকার রিপোর্টে একে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে আখ্যা দেয়া হয়

১৩:৪৮ ২০ জানুয়ারি ২০২৬

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

ডিবি সূত্রে জানা গেছে, ধানমন্ডি, কাফরুল ও সাভার থানায় দায়ের করা মামলায় শামীমা ও রাসেলের বিরুদ্ধে শতাধিক গ্রেফতারি পরোয়ানা রয়েছে। ধানমন্ডি থানায় তাদের বিরুদ্ধে সবথেকে বেশি পরোয়ানা জারি হয়েছে।

১৩:৩৯ ২০ জানুয়ারি ২০২৬

চানখারপুলে ৬ শিক্ষার্থী হত্যা মামলার রায় পিছিয়ে ২৬ জানুয়ারি

মামলায় মোট আটজন আসামি রয়েছে। এর মধ্যে চারজন গ্রেফতার, বাকিরা পলাতক। গ্রেফতার আসামিরা হলেন- শাহবাগ থানার তৎকালীন পরিদর্শক (অপারেশন) মো. আরশাদ হোসেন, কনস্টেবল মো. সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন, মো. নাসিরুল ইসলাম।

১৩:১৭ ২০ জানুয়ারি ২০২৬

বৈশ্বিক তাপমাত্রা রেকর্ড ছুঁতে পারে ২০২৬ সালে

বিশেষজ্ঞদের মতে, কয়লা, তেল ও গ্যাস পোড়ানো থেকে সৃষ্ট কার্বন নিঃসরণই বৈশ্বিক উষ্ণায়নের প্রধান কারণ। এছাড়া ২০২৩–২৪ সালের শক্তিশালী এল নিনো আবহাওয়াও সাম্প্রতিক অতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

১৩:০২ ২০ জানুয়ারি ২০২৬

রোহিঙ্গা ক্যাম্পে আগুন, পুড়ল ৫০০ বসতি

কক্সবাজার ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা দোলন আচার্য্য জানান, উখিয়া ও ক্যাম্প থেকে মোট ১০টি ইউনিট আগুন নেভানোর কাজে নিয়োজিত ছিল। আগুনে প্রায় ৫০০টি বসতি পুড়ে ছাই হয়ে গেছে, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

১২:০১ ২০ জানুয়ারি ২০২৬

গুগল জিমেইলে চালু করলো জেমিনি এআই সহকারী

নতুন ইনবক্স ফিচার এখন পরীক্ষামূলক পর্যায়ে আছে। এটি স্বয়ংক্রিয়ভাবে ইমেইলে থাকা কাজগুলো শনাক্ত করে একটি করণীয় তালিকা বানাবে, আলাদা নোট নেওয়ার দরকার হবে না। এছাড়া ইমেইল লেখার ক্ষেত্রে থাকবে স্বয়ংক্রিয় প্রুফরিডার এবং উত্তর সাজেস্ট করার সুবিধা, যা ব্যবহারকারী চাইলে সরাসরি পাঠাতে বা পরিবর্তন করতে পারবে।

১১:৪১ ২০ জানুয়ারি ২০২৬

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

এর আগে গত রবিবার (১৮ জানুয়ারি) শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষাপটে বেসিক সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ বিভাগের সহকারী অধ্যাপক লায়েকা বশীরকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ ছিল হিজাব ও নিকাব পরা শিক্ষার্থীদের ক্লাসে অপমান করা, ধর্মীয় অনুভূতিতে আঘাত, বৈষম্যমূলক আচরণ এবং মুসলিম শিক্ষার্থীদের হেনস্থা।

১১:১১ ২০ জানুয়ারি ২০২৬

গাজায় তুরস্ক ও কাতারের সেনাদের কোনো স্থান দেওয়া হবে না: নেতানিয়াহু

নেতানিয়াহু বলেন, যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে গাজা উপত্যকায় হামাসকে নিরস্ত্র করা হবে। এ প্রক্রিয়ায় তুরস্ক ও কাতারের সেনাদের গাজায় অবস্থানের অনুমতি দেওয়া হবে না। তার ভাষায়, ইসরায়েলের প্রতি শত্রুভাবাপন্ন এই দুটি দেশ যুদ্ধপরবর্তী গাজা পরিচালনার ক্ষেত্রে কোনো কর্তৃত্ব বা প্রভাব রাখতে পারবে না।

১০:৫০ ২০ জানুয়ারি ২০২৬

শাবিপ্রবি ছাত্রদল নেতা জুনায়েদকে আজীবন বহিষ্কার

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। এছাড়া ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে, বহিষ্কৃত জুনায়েদের সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার।

১০:২০ ২০ জানুয়ারি ২০২৬

মুক্তির অপেক্ষায় ‘ওসিডি’, নতুন লুকে জয়া আহসান

পুরোনো বাড়ি ও স্থাপত্যকে ব্যাকগ্রাউন্ডে রেখে নানা ভঙ্গিতে পোজ দিয়েছেন জয়া। ছবিগুলো প্রকাশের পর মন্তব্যের জোয়ারে ভাসে তার সোশ্যাল মিডিয়া। ভক্তদের অনেকেই মনে করছেন, সময় বদলালেও জয়ার আবেদন ও অনুভূতির গভীরতা আজও অটুট। তবে কেউ কেউ মন্তব্য করেছেন, এসব ছবিতে বয়সের ছাপও খানিকটা স্পষ্ট হয়েছে।

০৯:৪৬ ২০ জানুয়ারি ২০২৬

র‍্যাঙ্কিংয়ে পরিবর্তন নেই, ১৮০ নম্বরেই বাংলাদেশ

ফিফা উইন্ডো না থাকায় শীর্ষ দলগুলোর অবস্থানেও পরিবর্তন হয়নি। র‍্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে যথাক্রমে রয়েছে স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড ও ব্রাজিল। পর্তুগাল ও নেদারল্যান্ডসও আগের মতোই ছয় ও সাত নম্বরে অবস্থান করছে।

০৯:২৪ ২০ জানুয়ারি ২০২৬

ফেব্রুয়ারির শুরুতেই সরকারি চাকরিজীবীদের টানা চার দিনের ছুটি

এই পরিস্থিতিতে কেউ যদি ৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) এক দিনের ছুটি নেন, তাহলে তার সঙ্গে যুক্ত হবে ৬ ও ৭ ফেব্রুয়ারি যা যথাক্রমে শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটি। ফলে মাত্র এক দিনের ছুটি নিয়েই সরকারি কর্মচারীরা টানা চার দিনের দীর্ঘ ছুটি ভোগ করতে পারবেন।

০৯:০৭ ২০ জানুয়ারি ২০২৬

দেশে সোনার দামে নতুন রেকর্ড, ভরি ২ লাখ ৩৮ হাজার ৮৭৯ টাকা

নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম হবে ২ লাখ ৩৮ হাজার ৮৭৯ টাকা। এছাড়া ২১ ক্যারেটের সোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি ভরি ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৫ হাজার ৪৩০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম প্রতি ভরি ১ লাখ ৬০ হাজার ১৪৭ টাকা।

০৮:৪২ ২০ জানুয়ারি ২০২৬

চানখারপুলে ৬ হত্যা মামলার রায় ঘোষণা আজ

গত বছরের ১১ আগস্ট চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের সূচনা বক্তব্যের মাধ্যমে আনুষ্ঠানিক সাক্ষ্যগ্রহণ শুরু হয়। প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন শহীদ আনাসের বাবা সাহরিয়ার খান পলাশ। পর্যায়ক্রমে অন্যান্য শহীদের স্বজন ও প্রত্যক্ষদর্শীরাও ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন এবং হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

০৮:২৫ ২০ জানুয়ারি ২০২৬

নোবেল না পেয়ে ক্ষুব্ধ ট্রাম্প: ‘শান্তি ভাবার বাধ্যবাধকতা নেই’

নোবেল না পাওয়ায় বিশ্ব শান্তির দায়বদ্ধতা অস্বীকার করে গ্রিনল্যান্ড দখলে নিতে মরিয়া হয়ে উঠেছেন ডোনাল্ড ট্রাম্প। দাবি না মানলে ডেনমার্কসহ ইউরোপীয় মিত্রদের ওপর উচ্চ শুল্ক ও সামরিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

২১:৫৯ ১৯ জানুয়ারি ২০২৬

চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে নিহত ১, জিম্মি ৩

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে আসামি ধরতে গিয়ে সন্ত্রাসী হামলায় র‍্যাবের এক ডিএডি নিহত এবং চারজন আহত হয়েছেন। সন্ত্রাসীরা বাহিনীর তিন সদস্যকে জিম্মি করায় বর্তমানে সেনাবাহিনীসহ যৌথ বাহিনীর বড় ধরনের উদ্ধার অভিযান চলছে।

২১:২৩ ১৯ জানুয়ারি ২০২৬

বুধবার থেকে শাবান মাস, শবে বরাত ৩ ফেব্রুয়ারি

বাংলাদেশে শাবান মাসের চাঁদ না দেখায় ২১ জানুয়ারি থেকে শাবান গণনা শুরু হবে; শবে বরাত ৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে পালিত হবে। রমজান শুরু হওয়ার সম্ভাব্য সময় ১৮–১৯ ফেব্রুয়ারি; চাঁদ দেখা সাপেক্ষে আনুষ্ঠানিক ঘোষণা হবে।

২০:৩২ ১৯ জানুয়ারি ২০২৬

অনুষ্ঠানে ‘বেবিবাম্প’ স্পষ্ট, দ্বিতীয়বার মা হওয়ার প্রশ্নে যা জানালেন বুবলী

বেবিবাম্পের উপস্থিতিতে দ্বিতীয়বার মা হওয়ার জোরালো গুঞ্জনের মুখে রহস্যময় কৌশলী জবাব দিলেন চিত্রনায়িকা শবনম বুবলী। ব্যক্তিগত বিষয় নিয়ে সরাসরি মন্তব্য না করলেও সঠিক সময়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার ইঙ্গিত দিয়ে ধোঁয়াশা জিইয়ে রেখেছেন এই অভিনেত্রী।

২০:১০ ১৯ জানুয়ারি ২০২৬

বিএনপির চাপে সিদ্ধান্ত নিচ্ছে ইসি: অভিযোগ এনসিপির

নির্বাচন কমিশন বিএনপির চাপের মুখে ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিচ্ছে এবং নিরপেক্ষতা হারাচ্ছে বলে অভিযোগ করেছে এনসিপি। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে সরকারের কাছে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত ও আইন-শৃঙ্খলা রক্ষা করার দাবি জানায় দলটি।

১৯:৪৫ ১৯ জানুয়ারি ২০২৬

নতুন বাংলাদেশ গড়তে ‘হ্যাঁ’ ভোট চাইলেন প্রধান উপদেষ্টা

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে বৈষম্য, শোষণ ও নিপীড়ন মুক্ত বাংলাদেশ গড়ে উঠবে এবং তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশনে সরকার-বিরোধী দল একসঙ্গে কাজ করবে বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস

১৯:১৮ ১৯ জানুয়ারি ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আশ্বাস চীনা রাষ্ট্রদূতের

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন রংপুরের কাউনিয়া ব্রিজ এলাকায় তিস্তা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন শেষে দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আশ্বাস দেন। পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, প্রকল্পের কারিগরি ও আর্থিক সমীক্ষা চলছে; চীন এতে সম্পূর্ণ সহযোগী এবং টেকসই সমাধানে কাজ করছে।

১৮:৪৪ ১৯ জানুয়ারি ২০২৬

আসিফ মাহমুদের দুর্নীতির বিচার হবে: ছাত্রদল সাধারণ সম্পাদক

নাছির বলেন, আসিফ মাহমুদের দুর্নীতির বিষয়ে অবশ্যই বাংলাদেশের মানুষ দুদকের মাধ্যমে তদন্ত করবে। আসিফ মাহমুদের এই দুর্নীতির বিচার বাংলাদেশের মাটিতেই হবে

১৮:১১ ১৯ জানুয়ারি ২০২৬