News Bangladesh

তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আশ্বাস চীনা রাষ্ট্রদূতের

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন রংপুরের কাউনিয়া ব্রিজ এলাকায় তিস্তা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন শেষে দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আশ্বাস দেন। পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, প্রকল্পের কারিগরি ও আর্থিক সমীক্ষা চলছে; চীন এতে সম্পূর্ণ সহযোগী এবং টেকসই সমাধানে কাজ করছে।

১৮:৪৪ ১৯ জানুয়ারি ২০২৬

আসিফ মাহমুদের দুর্নীতির বিচার হবে: ছাত্রদল সাধারণ সম্পাদক

নাছির বলেন, আসিফ মাহমুদের দুর্নীতির বিষয়ে অবশ্যই বাংলাদেশের মানুষ দুদকের মাধ্যমে তদন্ত করবে। আসিফ মাহমুদের এই দুর্নীতির বিচার বাংলাদেশের মাটিতেই হবে

১৮:১১ ১৯ জানুয়ারি ২০২৬

‘ক্ষমতায় গেলে শহীদ-আহত পরিবারকে পুনর্বাসিত করবে বিএনপি’

জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পুনর্বাসনের অঙ্গীকারের পাশাপাশি তারেক রহমানের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন রুহুল কবির রিজভী। একই সঙ্গে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তিনি আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও সব ধরনের সূক্ষ্ম কারচুপি মুক্ত রাখার বিষয়ে সরকারকে সতর্ক করেছেন।

১৮:০৪ ১৯ জানুয়ারি ২০২৬

আমি নিরপেক্ষ নই, আমি গণ ভোটের পক্ষের মানুষ: শারমীন মুর্শিদ

তিনি আরো বলেন, গণভোট সম্পর্কে সাধারণ মানুষ এখনো কিছুই জানে না। আজকে এটা আনুষ্ঠানিকভাবে ক্যাম্পেইন যাত্রার পর সাংবাদিকদের লেখনীর মাধ্যমে সাধারণ মানুষ অবগত হবে। আশা করি হাঁ এর পক্ষে ভোট দিবে। মানুষ এখন

১৮:০১ ১৯ জানুয়ারি ২০২৬

টাঙ্গাইলে প্রশিক্ষণের সময় পুলিশ সদস্য গুলিবিদ্ধ

পুলিশ সূত্রে জানা যায়, ট্রেনিং সেন্টারে সকালে অস্ত্র চালানো প্রশিক্ষণের সময় অন্য এক প্রশিক্ষণার্থীর চায়না রাইফেলের গুলি মিস ফায়ার হয়ে তার পিঠে বিদ্ধ হয়। গুলিটি বুকের পাশ দিয়ে বেরিয়ে যায়, সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি

১৭:৫০ ১৯ জানুয়ারি ২০২৬

তারেক রহমানের সঙ্গে নতুন মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ব্রেন্ট ক্রিস্টেনসেন ঢাকায় পৌঁছানোর পর সোমবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে বিএনপির শীর্ষ নেতারা ও মার্কিন দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

১৭:৪৮ ১৯ জানুয়ারি ২০২৬

বাংলাদেশে টিকটকের ২ কোটির বেশি ভিডিও অপসারণ

বাংলাদেশে কমিউনিটি গাইডলাইন বা নীতিমালা লঙ্ঘনের দায়ে ২০২৫ সালের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ২ কোটি ৭ লাখ ৯৩ হাজার ৫৫১টি ভিডিও সরিয়ে ফেলেছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক

১৭:৪৩ ১৯ জানুয়ারি ২০২৬

কোকোকে নিয়ে কটূক্তি: আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলা

প্রয়াত আরাফাত রহমান কোকোকে নিয়ে কটূক্তিমূলক ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে ইসলামী বক্তা ও কুষ্টিয়া-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মুফতি আমির হামজার বিরুদ্ধে খুলনার আদালতে মানহানি মামলা হয়েছে।

১৭:৩০ ১৯ জানুয়ারি ২০২৬

ঢাকা ও শহরতলীর রুটের বাসে চড়তে হবে ই-টিকেট কেটে 

আগামী এক সপ্তাহের মধ্যে এই কার্যক্রম চালু করা হবে জানিয়ে সাইফুল আলম বলেন, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন ও পুলিশ প্রশাসন এই কার্যক্রম পরিচালনায় সার্বিক সহযোগিতা ও তদারকি করবে

১৭:২০ ১৯ জানুয়ারি ২০২৬

ভালুকায় কার্টুনে মিলল নবজাতকের মরদেহ

মহাসড়কের পাশে একটি কার্টুন পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়, পরে কাছে গিয়ে কার্টুনের ভেতরে নবজাতক দেখতে পেয়ে তারা হাইওয়ে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নবজাতককে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন

১৭:১৬ ১৯ জানুয়ারি ২০২৬

আরব আমিরাতে শাবান মাসের চাঁদ দেখা গেছে

সংযুক্ত আরব আমিরাতে শাবান মাসের চাঁদ দেখা যাওয়ায় রমজান শুরুর দিন গণনা শুরু হয়েছে। শাবান মাস ২৯ বা ৩০ দিনের হলে আগামী ১৮ অথবা ১৯ ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হতে পারে।

১৭:০৯ ১৯ জানুয়ারি ২০২৬

২০২৫ সালে ৬৪৫ সংখ্যালঘু ঘটনার ৭১টিই সাম্প্রদায়িক

২০২৫ সালে সংখ্যালঘুদের সংশ্লিষ্ট ৬৪৫টি ঘটনার মধ্যে ৭১টিতে সাম্প্রদায়িক উপাদান পেয়েছে পুলিশ, যেখানে বাকি ৫৭৪টি ঘটনা ব্যক্তিগত বিরোধ ও সাধারণ অপরাধজনিত। এসব ঘটনায় মোট ৫৪৮ জনকে গ্রেপ্তারসহ আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

১৬:৫১ ১৯ জানুয়ারি ২০২৬

শাকসু নির্বাচন হাইকোর্টে স্থগিত

হাইকোর্টের আদেশে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত হয়েছে, ফলে নির্ধারিত সময়ে ভোটগ্রহণ হবে না। জাতীয় সংসদ নির্বাচনের আগে সব ধরনের নির্বাচন বন্ধ রাখার নির্বাচন কমিশনের নির্দেশনার আলোকে এ নির্বাচন আইনসম্মত নয়—এমন দাবিতে করা রিটের পরিপ্রেক্ষিতেই এ আদেশ দেওয়া হয়।

১৬:৩২ ১৯ জানুয়ারি ২০২৬

তারেক রহমানের সঙ্গে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ

এর আগে, রবিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি বিএনপির চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

১৪:৪৫ ১৯ জানুয়ারি ২০২৬

১৮ বিলিয়ন থেকে দেশের রিজার্ভ এখন ৩২ বিলিয়ন: অর্থ উপদেষ্টা

সালেহউদ্দিন আহমেদ বলেন, অর্থনীতিকে আইসিইউ থেকে মোটামুটি ভালো অবস্থানে আনা হয়েছে। ফরেন এক্সচেঞ্জ মার্কেট টালমাটাল অবস্থা থেকে স্থিতিশীল করা হয়েছে। রেমিট্যান্স ভালো অবস্থায় আছে। এক্সপোর্ট এগিয়ে গেছে

১৪:৪২ ১৯ জানুয়ারি ২০২৬

নির্বাচনে কোনো দলের পক্ষ নেওয়া যাবে না: সেনাপ্রধান

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে দেশের এই ক্রান্তিলগ্নে সেনাসদস্যরা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। বর্তমান পরিস্থিতিতে সেনাবাহিনীর ভূমিকা দেশ ও জাতি চিরকাল স্মরণ রাখবে। নির্বাচনের পর গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে সেনাবাহিনীকে ব্যারাকে ফিরে যেতে হবে।

১৪:২৯ ১৯ জানুয়ারি ২০২৬

বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান

বাংলাদেশ ইস্যুতে আইসিসি যদি সন্তোষজনক কোনো সমাধান দিতে ব্যর্থ হয়, তাহলে পাকিস্তানও টুর্নামেন্টে অংশগ্রহণ পুনর্বিবেচনা করবে। এমনকি শেষ পর্যন্ত বিশ্বকাপে না খেলার সম্ভাবনা বিবেচনায় রেখে টিম ম্যানেজমেন্টকে বিকল্প পরিকল্পনা তৈরির নির্দেশও দেওয়া হয়েছে

১৪:২৭ ১৯ জানুয়ারি ২০২৬

রূপায়ণ গ্রুপে চাকরি

প্রতিষ্ঠানটি ‘সিনিয়র এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৩১ জানুয়ারি। 

১৪:১৬ ১৯ জানুয়ারি ২০২৬

মানিকগঞ্জে গরুচোর সন্দেহে দুই যুবককে পিটিয়ে হত্যা

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতরাত ২টার দিকে ইমাননগর গ্রামের শাকিল হোসেনের বাড়িতে মজনু ও দ্বীন ইসলামকে দেখতে পান বাড়ির লোকজন। এ সময় গ্রামবাসী জড়ো হয়ে তাদের আটকে গরুচোর সন্দেহে গণপিটুনি দেন। এতে গুরুতর আহত হন তারা।

১৪:০৮ ১৯ জানুয়ারি ২০২৬

ফরিদপুরে পাগলা কুকুরের কামড়ে ৯ জন আহত, এলাকায় আতঙ্ক

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে একটি পাগলা কুকুর হঠাৎ বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করে পথচারী ও স্থানীয় বাসিন্দাদের ওপর আক্রমণ চালায়। এতে একে একে ৯ জন কামড়ের শিকার হন। কুকুরটির কামড়ে কয়েকজন গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন

১৪:০৩ ১৯ জানুয়ারি ২০২৬

ঢাকায় ২,৪১,০০০ অটোরিকশা-ভ্যান চলার দাবিতে আল্টিমেটাম

ঢাকা মহানগর এলাকায় চিকন চাকার প্রায় ২ লাখ ৪১ হাজার ব্যাটারিচালিত রিকশা ও ভ্যান চলাচলের দাবি এবং আকিজ কোম্পানির মোটা চাকার তিন ধরনের অটোরিকশা বিক্রি বন্ধে অন্তর্বর্তী সরকারকে আলটিমেটাম দিয়েছেন অটোরিকশা চালকরা

১৩:৫৯ ১৯ জানুয়ারি ২০২৬

২১ জানুয়ারি থেকে মার্কিন ভিসায় অনুমোদন পেলে দিতে হবে ভিসা বন্ড

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশি নাগরিকদের মধ্যে যারা ব্যবসা বা পর্যটনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের বি১/বি২ ভিসার জন্য অনুমোদিত হবেন, তাদের এই বন্ড জমা দেওয়ার শর্ত কার্যকর হবে। তবে ২০২৬ সালের ২১ জানুয়ারির আগে ইস্যু করা বৈধ বি১/বি২ ভিসাধারীদের ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য হবে না।

১৩:৫৭ ১৯ জানুয়ারি ২০২৬

চানখারপুল হত্যা মামলার রায় মঙ্গলবার, হবে সরাসরি সম্প্রচার

এ মামলায় গ্রেফতার চার আসামি হলেন- শাহবাগ থানার সাবেক ওসি (অপারেশন) মো. আরশাদ হোসেন, কনস্টেবল মো. সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন ও মো. নাসিরুল ইসলাম।

১৩:৩৫ ১৯ জানুয়ারি ২০২৬

ঠিকানা খুঁজে না পাওয়ায় ৫৬০০ পোস্টাল ব্যালট ফেরত এসেছে: ইসি সানাউল্লাহ

সানাউল্লাহ বলেন, প্রবাসীদের সঠিক ঠিকানা না থাকার কারণে এসব ব্যালট সংশ্লিষ্ট দেশে পৌঁছানো সম্ভব হয়নি।

১৩:১০ ১৯ জানুয়ারি ২০২৬