News Bangladesh

শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

এর আগে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে নারায়ণগঞ্জে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় শামীম ওসমান ও তাঁর ছেলেসহ আটজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য প্রসিকিউশনকে তিন মাস সময় দিয়েছিলেন ট্রাইব্যুনাল।

১১:৩৩ ১৯ জানুয়ারি ২০২৬

জিয়াউর রহমানের অবদান দেশের জন্য অসামান্য: মির্জা ফখরুল

মির্জা ফখরুল বলেন, শহীদ জিয়া পল্লী চিকিৎসক ব্যবস্থা চালু করেন, যার ফলে তার শাসনামলে ২৭ হাজার ৫০০ পল্লী চিকিৎসক নিয়োগ পায় এবং গ্রামীণ জনগণের চিকিৎসাসেবা সহজলভ্য হয়। তিনি যেমন ছিলেন গণতান্ত্রিক, তেমনি ছিলেন আপসহীন দেশপ্রেমিক। আগ্রাসী শক্তির বিরুদ্ধে দৃঢ় অবস্থানের কারণেই তিনি স্বাধীন পররাষ্ট্রনীতি গ্রহণ করেন এবং দক্ষিণ এশীয় আঞ্চলিক জোট ‘সার্ক’ গঠনে উদ্যোগ নেন।

১১:০৬ ১৯ জানুয়ারি ২০২৬

মোবাইল কোর্ট করতে অনুমতি লাগবে বলা সেই ইউপি চেয়ারম্যান বরখাস্ত

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রতিনিধি হিসেবে সহযোগিতা করার পরিবর্তে সাইদুর রহমান ভুঁইয়া ম্যাজিস্ট্রেটের কার্যক্রমে বাধা সৃষ্টি করেন, আদালত চলাকালীন আদালতের প্রতি বিরূপ মন্তব্য করেন এবং আদালত অবমাননাকর আচরণ করেন। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি)-এর উপস্থিতিতে পরিচালিত মোবাইল কোর্টে বাধা প্রদান ও অসম্মান করে তিনি ক্ষমতার অপব্যবহার ও অসদাচরণ করেছেন।

১০:৩৭ ১৯ জানুয়ারি ২০২৬

‘ডন ৩’-এ ফিরছেন শাহরুখ খান!

ডনের চরিত্রে কিং খানকেই দেখতে অভ্যস্ত দর্শকরা শুরু থেকেই এই কাস্টিং সিদ্ধান্ত ভালোভাবে নেননি। এর মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে আরেকটি বড় গুঞ্জন- ‘ডন ৩’-এ আবারও ফিরতে পারেন শাহরুখ খান।

১০:১১ ১৯ জানুয়ারি ২০২৬

রুমিন ফারহানাকে কারণ দর্শানোর নোটিশ

এর আগে ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে ‘মব সৃষ্টি’র অভিযোগ করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুবকর সরকার।

০৯:৪৭ ১৯ জানুয়ারি ২০২৬

 ১৭ দিনে রেমিট্যান্স এলো ১৮৬ কোটি ডলার

তিনি বলেন, গত বছরের জানুয়ারির প্রথম ১৭ দিনে দেশে প্রবাসী আয় এসেছিল ১১৯ কোটি ২০ লাখ মার্কিন ডলার। সে হিসাবে এ বছর একই সময়ে রেমিট্যান্স বেড়েছে ৫৬ দশমিক ৩০ শতাংশ।

০৯:২৩ ১৯ জানুয়ারি ২০২৬

বিতর্কিত ফাইনালে মরক্কোকে হারিয়ে চ্যাম্পিয়ন সেনেগাল

এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে সেনেগালের অধিকাংশ খেলোয়াড় মাঠ ছেড়ে বেরিয়ে যান। গ্যালারিতেও ছড়িয়ে পড়ে উত্তেজনা; একাংশ দর্শক চেয়ারসহ বিভিন্ন বস্তু নিক্ষেপ করেন। প্রায় আধঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হলে পেনাল্টি নিতে আসেন রিয়াল মাদ্রিদ উইঙ্গার ব্রাহিম দিয়াজ। তবে দুর্বল পানেনকা শটে তিনি ব্যর্থ হন। সেনেগালের গোলরক্ষক এদুয়ার্দো মেন্দি সহজেই বল তালুবন্দি করেন।

০৯:০০ ১৯ জানুয়ারি ২০২৬

স্পেনের দক্ষিণাঞ্চলে দ্রুতগতির ট্রেন দুর্ঘটনায় নিহত ২১

এতে আরও বলা হয়, মালাগা থেকে মাদ্রিদগামী একটি দ্রুতগতির ট্রেন নিয়ন্ত্রণ হারিয়ে লাইনচ্যুত হয়ে পাশের লাইনে ছিটকে পড়ে। এ সময় বিপরীত দিক থেকে আসা মাদ্রিদ থেকে হুয়েলভাগামী আরেকটি ট্রেনও লাইনচ্যুত হয়।

০৮:৪১ ১৯ জানুয়ারি ২০২৬

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ

১৯৭৫ সালের ১৫ আগস্ট সামরিক অভ্যুত্থানের মাধ্যমে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ২৫ আগস্ট জিয়াউর রহমান সেনাবাহিনী প্রধান হিসেবে নিযুক্ত হন। একই বছরের ৭ নভেম্বর তিনি রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে অধিষ্ঠিত হন। পরবর্তীতে ১৯৭৬ সালের ২৯ নভেম্বর প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ১৯৭৭ সালের ২১ এপ্রিল তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হন।

০৮:১৯ ১৯ জানুয়ারি ২০২৬

নির্বাচনী কেন্দ্রগুলো সিসি ক্যামেরার আওতায় আনা হবে: প্রধান উপদেষ্টা

বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। জামায়াতে ইসলামীর নেতারা জানান, আগামী ২২ জানুয়ারি থেকে দলটি পূর্ণোদ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করবে। এর পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণাও চলবে।

২২:০৪ ১৮ জানুয়ারি ২০২৬

এনসিপির নাহিদ ও পাটওয়ারীকে শোকজ

চিঠিতে সংসদ নির্বাচন উপলক্ষে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০২৫-এর বিধি ১৮ উল্লেখ করে বলা হয়, ভোটগ্রহণের নির্ধারিত দিনের তিন সপ্তাহ আগে কোনো ধরনের নির্বাচনী প্রচারণা চালানো নিষিদ্ধ। এ অবস্থায় আগামী ১৯ জানুয়ারি সকাল সাড়ে ৯টার মধ্যে সব বিলবোর্ড অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।

২১:৪৩ ১৮ জানুয়ারি ২০২৬

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের সমর্থনের ব্যাখ্যা দিল প্রেস উইং

জেলা পর্যায়ে সরকারি প্রচারণা নিয়ে ওঠা উদ্বেগ প্রসঙ্গে প্রেস উইং জানায়, এসব কার্যক্রমের উদ্দেশ্য সংস্কারের বিষয়বস্তু ও গুরুত্ব জনগণের কাছে স্পষ্ট করা, বিশেষ করে বিভ্রান্তি ও ভুল তথ্য প্রতিরোধ করা। এ ধরনের সরকারি সম্পৃক্ততা বিরোধী মত দমন করে না; বরং সচেতন নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করে।

২১:১৯ ১৮ জানুয়ারি ২০২৬

১ লাখ ৪০ হাজার টাকা বেতনে চাকরি দেবে টিআইবি

প্রতিষ্ঠানটি‘ডেপুটি কোঅর্ডিনেটর’ পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৩১ জানুয়ারি। 

২০:৫০ ১৮ জানুয়ারি ২০২৬

তারেক রহমানের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সাক্ষাৎকালে তারা কুশল বিনিময় করেন এবং বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণ নিয়ে আলোচনা করেন।

২০:২০ ১৮ জানুয়ারি ২০২৬

বিএনপির আরও দুই জনের প্রার্থিতা বাতিল

অপরদিকে স্বস্তির খবর এসেছে চট্টগ্রাম–৪ আসনের বিএনপি প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরীর জন্য। তার মনোনয়নপত্রের বিরুদ্ধে করা আপিল নামঞ্জুর হওয়ায় প্রার্থিতা বহাল রয়েছে। এছাড়া টাঙ্গাইল-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী লতিফ সিদ্দিকীর মনোনয়নও আপিলের পর বহাল রাখা হয়েছে।

১৯:৫৪ ১৮ জানুয়ারি ২০২৬

২৭ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা

পোস্টে উল্লেখ করা ছবি বা পোস্টার দেখে জানা গেছে, ঢাকা–১১ আসনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, রংপুর–৪ আসনে সদস্যসচিব আখতার হোসেন, কুমিল্লা–৪ আসনে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, পঞ্চগড়–১ আসনে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম

১৯:৪৯ ১৮ জানুয়ারি ২০২৬

মাদারীপুরে ইজিবাইককে চাপা দিয়ে বাস খাদে, ৬ জনের মৃত্যু 

সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস মাদারীপুর থেকে ঢাকা যাচ্ছিল। পথে ঢাকা-বরিশাল মহাসড়কের মিলগেইট এলাকায় এলে একটি ইজিবাইককে চাপা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়

১৯:৩৮ ১৮ জানুয়ারি ২০২৬

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, অধ্যাদেশ চূড়ান্তকরণের আগে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের মতামত সংগ্রহ, ওয়েবসাইটে প্রকাশের মাধ্যমে জনমত গ্রহণ, শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় এবং বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণের মতো গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন করা হয়েছে। চূড়ান্ত খসড়া প্রস্তুতির ক্ষেত্রে অংশীজনদের যৌক্তিক প্রত্যাশা প্রতিফলিত করা এবং স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করার কাঠামো নির্ধারণ করাই ছিল মূল লক্ষ্য।

১৯:২৩ ১৮ জানুয়ারি ২০২৬

ইসি পক্ষপাতমূলক আচরণ করছে: মির্জা ফখরুল

তিনি আরও বলেন, প্রচারণার ক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। আচরণবিধি ভঙ্গ করে একতরফা প্রচারণা চালানো হচ্ছে। ঢাকার বিভিন্ন এলাকায় পরিকল্পিতভাবে ভোটার স্থানান্তর করা হয়েছে। এই স্থানান্তরের পূর্ণাঙ্গ তালিকা আমরা চেয়েছি।

১৮:৫১ ১৮ জানুয়ারি ২০২৬

এসএসসি পরীক্ষায় ৮টি নির্দিষ্ট ক্যালকুলেটর ব্যবহারে অনুমতি 

বিজ্ঞপ্তিতে বিষয়টি অতীব জরুরি উল্লেখ করে সংশ্লিষ্ট সব পরীক্ষাকেন্দ্রের কেন্দ্র সচিবদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেওয়া হয়েছে।

১৮:২৬ ১৮ জানুয়ারি ২০২৬

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

তিনি আরও বলেন, যারা আগে সুযোগ পেয়ে এ দেশের সম্পদ লুট করে বিদেশে পাড়ি জমিয়েছে এবং সেখানে সম্পদ গড়েছে, তারা এখন আবার দেশে এসে দ্বৈত নাগরিক হওয়া সত্ত্বেও জনপ্রতিনিধি হওয়ার চেষ্টা করছে। আমরা কোনোভাবেই দ্বৈত নাগরিকদের নির্বাচনে অংশগ্রহণ করতে দেব না।

১৭:৫১ ১৮ জানুয়ারি ২০২৬

ইসি ভবনের সামনে বিজিবি মোতায়েন

এদিকে ব্যালট পেপারে অনিয়ম ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে একটি রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব বিস্তারের অভিযোগ তুলে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে রাত পর্যন্ত অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে ছাত্রদল।

১৭:৩৪ ১৮ জানুয়ারি ২০২৬

রাজধানীর গুলশান থেকে তরুণীর গলাকাটা লাশ উদ্ধার

নিহত সাদিয়া আক্তার মিমি (২৭) ঢাকার একটি পানশালায় ‘ড্যান্সার’ হিসেবে কাজ করতেন। পাশাপাশি তার বিউটি পার্লারের ব্যবসা আছে

১৭:১৯ ১৮ জানুয়ারি ২০২৬

দেশের জন্য কিছু করার আন্তরিকতা সবার থাকা উচিত: জাইমা রহমান

জাইমা রহমান বলেন, আজ এখানে যারা উপস্থিত, সবাই একরকম নই। আমাদের আদর্শ, অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ভিন্ন। তারপরও আমরা একসঙ্গে বসেছি, আলোচনা করছি কারণ আমরা সবাই দেশের ও দেশের মানুষের কথা ভাবছি। এই ভিন্নতা নিয়েই একসঙ্গে কথা বলা ও একে অপরের কথা শোনা এটাই গণতন্ত্রের সৌন্দর্য।

১৭:১৭ ১৮ জানুয়ারি ২০২৬