News Bangladesh

বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:১১, ১৯ জানুয়ারি ২০২৬

‘ডন ৩’-এ ফিরছেন শাহরুখ খান!

‘ডন ৩’-এ ফিরছেন শাহরুখ খান!

শাহরুখ খান। ছবি: সংগৃহীত

বলিউডের অন্যতম আইকনিক ফ্র্যাঞ্চাইজি ‘ডন’। সিরিজটির প্রথম দুই কিস্তিতে শাহরুখ খানের দুর্দান্ত অভিনয় দর্শকের মনে স্থায়ী ছাপ ফেলেছিল। দীর্ঘ বিরতির পর পরিচালক ফারহান আখতার ‘ডন ৩’ নির্মাণের ঘোষণা দিলে ছবিটি ঘিরে শুরু হয় ব্যাপক আলোচনা। তবে মুখ্য চরিত্রে শাহরুখ খানের পরিবর্তে রণবীর সিংয়ের নাম ঘোষণার পর থেকেই অসন্তোষ প্রকাশ করে আসছেন ভক্তদের একটি বড় অংশ।

ডনের চরিত্রে কিং খানকেই দেখতে অভ্যস্ত দর্শকরা শুরু থেকেই এই কাস্টিং সিদ্ধান্ত ভালোভাবে নেননি। এর মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে আরেকটি বড় গুঞ্জন- ‘ডন ৩’-এ আবারও ফিরতে পারেন শাহরুখ খান।

মাসখানেক আগে গুঞ্জন ওঠে, ব্যক্তিগত ও পেশাগত কারণে সিনেমাটি থেকে সরে যেতে পারেন রণবীর সিং। সেই আলোচনার রেশ কাটতে না কাটতেই শাহরুখ খানের প্রত্যাবর্তনের সম্ভাবনার খবর ছড়িয়ে পড়ে, যা ভক্তদের মধ্যে নতুন করে উন্মাদনা সৃষ্টি করেছে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, শাহরুখ খান নাকি ‘ডন ৩’-এ কাজ করতে আগ্রহী। তবে এ ক্ষেত্রে তিনি একটি শর্ত দিয়েছেন। তার শর্ত অনুযায়ী, ‘জওয়ান’খ্যাত পরিচালক অ্যাটলি কুমার যদি ছবিটির সঙ্গে যুক্ত হন, তবেই তিনি এই প্রজেক্টে ফিরতে রাজি হবেন। যদিও এ বিষয়ে এখনো নির্মাতা ফারহান আখতার কিংবা প্রযোজনা সংস্থার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

আরঅ পড়ুন: সিঙ্গেল মাদার থেকে বড় পর্দার নায়িকা কেয়া আল জান্নাহর যাত্রা

এদিকে ছবির নারীপ্রধান চরিত্র নিয়েও অনিশ্চয়তা রয়েছে। শুরুতে কিয়ারা আদভানির নাম শোনা গেলেও পরে তিনি প্রজেক্ট থেকে সরে দাঁড়ান। সর্বশেষ গুঞ্জন অনুযায়ী, এই চরিত্রে কৃতি শ্যাননকে দেখা যেতে পারে। তবে খলনায়কের চরিত্রে কে থাকবেন, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়