এসএসসি পরীক্ষায় ৮টি নির্দিষ্ট ক্যালকুলেটর ব্যবহারে অনুমতি
ছবি: সংগৃহীত
আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় শিক্ষার্থীরা নির্দিষ্ট আটটি মডেলের সায়েন্টিফিক নন–প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। এছাড়া সাধারণ ক্যালকুলেটরও ব্যবহার করার সুযোগ থাকবে।
রবিবার (১৮ জানুয়ারি) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীরা নিম্নলিখিত ক্যালকুলেটর মডেল ব্যবহার করতে পারবেন—Fx-82MS, Fx-100MS, Fx-570MS, Fx-991MS, Fx-991Ex, Fx-991ES, Fx-991ES Plus এবং Fx-991CW। পাশাপাশি সাধারণ (নন–সায়েন্টিফিক) ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি থাকবে।
বিজ্ঞপ্তিতে বিষয়টি অতীব জরুরি উল্লেখ করে সংশ্লিষ্ট সব পরীক্ষাকেন্দ্রের কেন্দ্র সচিবদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেওয়া হয়েছে।
আরও পড়ুন: এসএসসি পরীক্ষা ২১ এপ্রিল শুরু, রুটিন ও নির্দেশনা প্রকাশ
এদিকে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড চলতি বছরের এসএসসি পরীক্ষার সময়সূচিও প্রকাশ করেছে। এতে দেখা যায়, পরীক্ষা আগামী ২১ এপ্রিল থেকে শুরু হবে। প্রথম দিনে বাংলা প্রথম পত্র অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা শেষ হবে ২০ মে। এরপর ৭ জুন থেকে ব্যবহারিক পরীক্ষা শুরু হবে, যা চলবে ১৪ জুন পর্যন্ত।
নিউজবাংলাদেশ.কম/এসবি








