News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:৩৪, ১৮ জানুয়ারি ২০২৬

ইসি ভবনের সামনে বিজিবি মোতায়েন

ইসি ভবনের সামনে বিজিবি মোতায়েন

ছবি: সংগৃহীত

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনের সামনে বিজিবি মোতায়েন করা হয়েছে।

রবিবার (১৮ জানুয়ারি) বিজিবির পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়, উদ্ভূত পরিস্থিতির কারণে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের সামনে বিজিবি মোতায়েন করা হয়েছে।

এদিকে ব্যালট পেপারে অনিয়ম ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে একটি রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব বিস্তারের অভিযোগ তুলে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে রাত পর্যন্ত অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে ছাত্রদল।

রবিবার দুপুরে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এক বক্তব্যে এ ঘোষণা দেন।

তিনি বলেন, বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর চাপের মুখে দায়িত্বশীল ও যৌক্তিক সিদ্ধান্তের পরিবর্তে নির্বাচন কমিশন হটকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ করেছে, যা একটি স্বাধীন নির্বাচন কমিশনের পেশাদারিত্বকে চরমভাবে প্রশ্নবিদ্ধ করেছে।

আরও পড়ুন: রাজধানীর গুলশান থেকে তরুণীর গলাকাটা লাশ উদ্ধার

এর আগে এদিন বেলা ১১টার দিকে পূর্বঘোষিত ‘নির্বাচন কমিশন কার্যালয় ঘেরাও’ কর্মসূচির অংশ হিসেবে ছাত্রদলের নেতাকর্মীরা নির্বাচন কমিশন ভবনের সামনে অবস্থান নেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়